ঢাকা ১১:২৫ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

জবির সাবেক প্রক্টর পদোন্নতি পেলেন, শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভ

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৭:০৫:৩১ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬
  • ২২৫ Time View

জবির সাবেক প্রক্টর পদোন্নতি — জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) সাবেক প্রক্টর অধ্যাপক ড. মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন পদোন্নতি পেয়েছেন। জুলাই-আগস্টের গণ-অভ্যুত্থানের সময় আন্দোলনরত শিক্ষার্থীদের গ্রেপ্তারে সহযোগিতা এবং তাঁদের আন্দোলনে বাধা দেওয়ার অভিযোগে তিনি সমালোচিত হন। বিশ্ববিদ্যালয় প্রশাসন অভিযোগগুলোর তদন্ত ও জবাবদিহি নিশ্চিত না করেই তাঁকে উচ্চতর স্কেলের গ্রেড-২ পদে পদোন্নতি দিয়েছে।

গত বুধবার (২৫ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কনফারেন্স কক্ষে অনুষ্ঠিত ১১৩তম সিন্ডিকেট সভায় উচ্চতর স্কেলের গ্রেড-১ ও গ্রেড-২ পদে পদোন্নতিপ্রাপ্ত অধ্যাপকদের সংবর্ধনা দেওয়া হয়। সভায় দুইজন অধ্যাপক গ্রেড-১ এবং ১৪ জন অধ্যাপক গ্রেড-২ পদে পদোন্নতি পান। পদোন্নতিপ্রাপ্তদের তালিকায় অধ্যাপক ড. মোহাম্মদ জাহাঙ্গীর হোসেনের নাম রয়েছে।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, ২০২৪ সালের জুলাই-আগস্টে গণ-অভ্যুত্থানের সময় জাহাঙ্গীর হোসেন প্রক্টরের দায়িত্বে ছিলেন। ওই সময় আন্দোলনে অংশ নেওয়ার কারণে ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী মো. নূর নবীকে ১৯ জুলাই গোয়েন্দা পুলিশের (ডিবি) মাধ্যমে গ্রেপ্তারে সহযোগিতার অভিযোগ ওঠে তাঁর বিরুদ্ধে। একই বছরের ১১ জুলাই বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে তালা দিয়ে আন্দোলনরত শিক্ষার্থীদের কেন্দ্রীয় কর্মসূচিতে অংশ নিতে বাধা দেওয়ার অভিযোগও রয়েছে।

আন্দোলনের সময় প্রক্টরের দায়িত্বে থাকা ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ ওঠায় শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক অসন্তোষ তৈরি হয়েছিল। শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্বে থাকা একজন কর্মকর্তার ভূমিকা নিয়ে তখন প্রশ্ন ওঠে। অভিযোগগুলোর সুরাহা না করে পদোন্নতি ও সংবর্ধনা দেওয়ায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের সিদ্ধান্ত নিয়ে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে।

জুলাই আন্দোলনের সময় সাবেক প্রক্টর জাহাঙ্গীর হোসেনের বিরুদ্ধে শিক্ষার্থী গ্রেপ্তারে সহযোগিতার অভিযোগ তোলা সমন্বয়ক ও জকসুর মুক্তিযুদ্ধবিষয়ক সম্পাদক নূর নবী বলেন, ‘জুলাই গণ-অভ্যুত্থানের সময় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সমন্বয়কের দায়িত্ব পালনের সুবাদে তৎকালীন প্রক্টর জাহাঙ্গীরের প্রত্যক্ষ মদদ ও নেতৃত্বে নিরস্ত্র শিক্ষার্থীদের ওপর পরিকল্পিত হামলা এবং তাঁদের পুলিশের গুলির মুখে ঠেলে দেওয়ার ঘটনা কাছ থেকে দেখেছি।’

তিনি আরও বলেন, ‘২০২৪ সালের ১৯ জুলাই লক্ষ্মীবাজার ও আশপাশের এলাকায় নির্বিচার গুলিতে ১৭ জন শহীদ হন। আন্দোলনের নেতৃস্থানীয় হিসেবে আমাকেও গুম করানো হয়েছিল। অথচ এসব অভিযোগের পরও বর্তমান উপাচার্য সাবেক ওই প্রক্টরকে পদোন্নতি দিয়ে পুরস্কৃত করেছেন।’

জুলাই গণ-অভ্যুত্থানে গুলিবিদ্ধ জবি শিক্ষার্থী ফেরদৌস শেখ বলেন, ‘জুলাই বিপ্লবে শিক্ষার্থীদের ওপর গুলি ও গ্রেপ্তারের ঘটনায় প্রক্টর জাহাঙ্গীরের ভূমিকা আমরা ভুলিনি। তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার পরিবর্তে পদোন্নতি দিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন তাদের অবস্থান স্পষ্ট করেছে।’

শিক্ষার্থীদের ভাষ্য, জুলাই আন্দোলনের সময় বিশ্ববিদ্যালয়ের যেসব কর্মকর্তার ভূমিকা নিয়ে গুরুতর অভিযোগ উঠেছে, তাঁদের বিষয়ে নিরপেক্ষ তদন্ত হওয়া প্রয়োজন। অভিযোগের নিষ্পত্তি না করে সংশ্লিষ্ট ব্যক্তিকে পদোন্নতি দেওয়ায় প্রশাসনের স্বচ্ছতা ও জবাবদিহি নিয়েও প্রশ্ন দেখা দিয়েছে। তাঁরা পদোন্নতির সিদ্ধান্ত পুনর্বিবেচনার পাশাপাশি অভিযোগগুলোর সুষ্ঠু তদন্ত দাবি করেছেন।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. রইছ উদ্দীনের বক্তব্য জানতে মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

রাজধানীতে বাস ও পুলিশের গাড়িতে আগুন দেওয়ার ঘটনা

জবির সাবেক প্রক্টর পদোন্নতি পেলেন, শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভ

আপলোড সময় : ০৭:০৫:৩১ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬