ঢাকা ০৮:০৮ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চায় স্বপ্ননিবাসের ভুক্তভোগীরা চাঁদাবাজি ও ভূমি দখলের বিরুদ্ধে

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৭:৪৭:০৮ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
  • ২০৩ Time View

প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চায় স্বপ্ননিবাসের — রাজধানীর ইসিবি চত্বরের নামাপাড়া এলাকার স্বপ্ননিবাস আবাসিক প্রকল্পের ভুক্তভোগীরা চাঁদাবাজি, ভূমি দখল এবং চলাচলের রাস্তায় অবৈধভাবে স্থাপিত গেট অপসারণে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চেয়েছেন। বুধবার (২৫ নভেম্বর) জাতীয় প্রেসক্লাবে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে তারা এ দাবি জানান।

সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন স্বপ্ননিবাস আবাসিক প্রকল্পের ৩৫ কাঠা জমির মালিক মেজর জেনারেল (অব.) মহিউদ্দিন। তিনি জানান, নাজিম উদ্দিন ভূঁইয়া ও তার সহযোগীরা অন্যের জমি দখল, চাঁদাবাজি এবং জমির ওপর প্রতারণামূলকভাবে সাইনবোর্ড স্থাপন করে অর্থ আদায়ের সঙ্গে জড়িত। বক্তারা অভিযোগ করেন, নাজিম উদ্দিনের বিরুদ্ধে ৫০টিরও বেশি মামলা রয়েছে এবং তিনি প্রায় ১৩ থেকে ১৪ বিঘা জমি অন্যায়ভাবে দখলে রেখেছেন।

ভুক্তভোগীরা দাবি করেন, এসব অভিযোগে দায়ের করা মামলার আসামিদের দ্রুত গ্রেপ্তার করা উচিত। তারা চলাচলের রাস্তায় অবৈধভাবে স্থাপিত গেট দ্রুত অপসারণেরও দাবি জানান।

বক্তারা আরও জানান, নাজিম উদ্দিন ভূঁইয়া আওয়ামী লীগের সাবেক মন্ত্রী এ আরাফাতের অন্যতম সহযোগী ছিলেন এবং তার প্রভাবকে কাজে লাগিয়ে ভাঙারি ব্যবসা থেকে ভূমি দখলের সঙ্গে জড়িয়ে পড়েন।

সংবাদ সম্মেলনে বক্তারা অভিযোগ করেন, নিউ গিনি প্রোপার্টিজ-সংক্রান্ত বিষয়সহ দীর্ঘদিন ধরে তারা বিভিন্নভাবে হয়রানি ও ভোগান্তির শিকার হচ্ছেন। তারা বলেন, দখল করা সম্পত্তি নিজেদের নিয়ন্ত্রণে রাখা এবং অবৈধ গেট অপসারণের প্রক্রিয়া বাধাগ্রস্ত করার উদ্দেশ্যে গত ২৬ সেপ্টেম্বর সালমান মুক্তাদিরের স্টুডিওতে নিজস্ব ও ভাড়াটে লোকজন দিয়ে ভাঙচুরের ঘটনা ঘটানো হয়। পরে উল্টো মামলা দিয়ে নিরপরাধ ব্যক্তিদের হয়রানি করা হচ্ছে।

ভুক্তভোগীরা জানান, স্বপ্ননিবাস আবাসিক প্রকল্প ও আশপাশের এলাকার প্রায় ৩০০ পরিবার দীর্ঘদিন ধরে এসব সমস্যার কারণে ভোগান্তিতে রয়েছে। তারা দ্রুত তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটন, দোষীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা এবং অবৈধ গেট অপসারণে প্রধানমন্ত্রীর সরাসরি হস্তক্ষেপ কামনা করেছেন।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন মেজর (অব.) এম এম আরিফুর রহমান, ফিরোজ মিয়া, তাজুল ইসলাম বাবু, মনিরুল ইসলাম রুবেল, মোস্তাফিজুর রহমান, আল-আমিন, জাকির হোসেন, মিজানুর রহমান ও মাওলানা শাহরিয়ার মাহমুদসহ অন্যান্য ভুক্তভোগী জমির মালিকরা।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

নারী ও শিশু নির্যাতন বেড়েছে ৫৪ শতাংশ: এইচআরএসএসের প্রতিবেদন

প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চায় স্বপ্ননিবাসের ভুক্তভোগীরা চাঁদাবাজি ও ভূমি দখলের বিরুদ্ধে

আপলোড সময় : ০৭:৪৭:০৮ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬