ঢাকা ০৭:১০ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

রংপুরের এলএসডিতে পদায়ন বাণিজ্যের অভিযোগ, নুরুন নবী বাবুর নাম আলোচনায়

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৬:৫৮:০৬ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
  • ২০২ Time View

রংপুরের এলএসডিতে পদায়ন বাণিজ্যের — রংপুর বিভাগের বিভিন্ন লোকাল সাপ্লাই ডিপো (এলএসডি) কর্মকর্তাদের পদায়নে অনিয়ম ও অর্থ লেনদেনের অভিযোগ উঠেছে। এ অভিযোগে খাদ্য পরিদর্শক মো. নুরুন নবী বাবু এবং সদ্য বিদায়ী আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক (আরসি ফুড) জহিরুল ইসলাম জড়িত রয়েছেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, নুরুন নবী বাবু এলএসডিতে পছন্দের পদায়ন পেতে কর্মকর্তাদের কাছ থেকে অর্থ সংগ্রহ করে জহিরুল ইসলামের কাছে সুপারিশ করতেন। এ প্রক্রিয়ায় উভয়ের মধ্যে বড় অঙ্কের অর্থ লেনদেনের অভিযোগ রয়েছে। অভিযোগ উঠেছে যে, প্রয়োজনীয় শর্ত পূরণ করেও কয়েকজন কর্মকর্তা পদায়ন পাননি, কিন্তু নুরুন নবী বাবু বারবার পছন্দের এলএসডিতে দায়িত্ব পেয়েছেন।

খাদ্য মন্ত্রণালয়ের ২০১৯ সালের ১ সেপ্টেম্বর জারি করা খাদ্য অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারী বদলি/পদায়ন নীতিমালা-২০১৯-এর ২(ট) ধারায় বলা হয়েছে, একই পদে পুনরায় পদায়নের জন্য কর্মকর্তাকে কমপক্ষে দুই বছর ভিন্ন প্রকৃতির কাজে নিয়োজিত থাকতে হবে। নুরুন নবী বাবু প্রথমে তারাগঞ্জ এলএসডিতে ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন এবং পরে রংপুর সদর এলএসডিতে একই পদে দায়িত্ব পান। সর্বশেষ, তিনি কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলার জয়মনীরহাট এলএসডিতে বদলি হন।

অভিযোগ রয়েছে, সাবেক আরসি ফুড জহিরুল ইসলাম এলএসডিতে দায়িত্ব নিতে আগ্রহী বেশ কয়েকজন পরিদর্শককে পদায়ন করেননি, যদিও তারা প্রয়োজনীয় শর্ত পূরণ করেছিলেন। এমনকি কিছু কর্মকর্তার ভিন্ন দায়িত্বে থাকার সময়কাল নুরুন নবী বাবুর চেয়ে বেশি ছিল। তবুও তাদের পদায়ন না করে নুরুন নবী বাবুকে পছন্দের এলএসডিতে দায়িত্ব দেওয়া হয়েছে।

রংপুর বিভাগের বিভিন্ন এলএসডিতে কর্মকর্তাদের পদায়নে অর্থ লেনদেনের অভিযোগ তুলেছেন কিছু কর্মকর্তা। নাম প্রকাশে অনিচ্ছুক এলএসডির ভারপ্রাপ্ত কর্মকর্তা ও পরিদর্শকরা জানান, নুরুন নবী বাবু বিভিন্ন কর্মকর্তার কাছ থেকে অর্থ নিয়ে তাদের পছন্দের এলএসডিতে পদায়নের জন্য জহিরুল ইসলামের কাছে সুপারিশ করতেন। এ প্রক্রিয়ায় মোটা অঙ্কের অর্থ লেনদেনের বিষয়টি পুরো বিভাগে ওপেন সিক্রেট হয়ে উঠেছে।

এলএসডিতে পদায়নে আগ্রহী দুইজন খাদ্য পরিদর্শক অভিযোগ করেছেন যে, নুরুন নবী বাবু মধ্যস্থতাকারী হিসেবে কাজ করেছেন। তাদের দাবি, নুরুন নবী বাবুকেও একাধিকবার পছন্দের এলএসডিতে দায়িত্ব দেওয়া হয়েছে।

গত ১১ নভেম্বর জহিরুল ইসলামকে খাদ্য অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক হিসেবে বদলি করা হয়। দায়িত্ব ছাড়ার আগে তিনি নুরুন নবী বাবুকে জয়মনীরহাট এলএসডিতে পদায়ন করেন। বর্তমানে ভারপ্রাপ্ত রংপুর আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক হিসেবে দায়িত্ব পালন করছেন ইকবাল বাহার চৌধুরী।

অভিযোগের বিষয়ে জহিরুল ইসলাম বলেন, “নিজের পছন্দমতো পদায়ন না হলে অনেকেই অভিযোগ করেন। এগুলো ভিত্তিহীন। সবার মন যুগিয়ে বদলি পদায়ন সম্ভব নয়।” অপরদিকে, খাদ্য পরিদর্শক নুরুন নবী বাবু অভিযোগ অস্বীকার করে বলেন, “আমি ছোট পোস্টে চাকরি করি। আমি কিভাবে বদলি বাণিজ্যে জড়াবো।” তিনি দাবি করেন, নিজের বদলির ক্ষেত্রেও কোন ব্যত্যয় হয়নি।

বর্তমান ভারপ্রাপ্ত আরসি ফুড ইকবাল বাহার চৌধুরী বলেন, “আমি নতুন যোগদান করেছি। এই বিষয়ে আগের আরসি ভাল বলতে পারবেন। তবে আমি বিষয়টি খোঁজ-খবর নিয়ে উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাব।”

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

ইউনিভার্সেল মেডিকেলের ‘টপ টেন জিনিয়াস ডক্টরস সম্মাননা-২০২৬’ অনুষ্ঠিত

রংপুরের এলএসডিতে পদায়ন বাণিজ্যের অভিযোগ, নুরুন নবী বাবুর নাম আলোচনায়

আপলোড সময় : ০৬:৫৮:০৬ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬