ঢাকা ০৭:৪২ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

রাজশাহীতে জামায়াতের বিক্ষোভ সমাবেশ, আওয়ামী লীগের বিরুদ্ধে অভিযোগ

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৭:২৫:১৮ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
  • ২০৩ Time View

রাজশাহীতে জামায়াতের বিক্ষোভ সমাবেশ — রাজশাহীতে বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজশাহী মহানগরী কর্তৃক বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার (২৫ নভেম্বর) বিকেল ৪টা ১৫ মিনিটে নগরীর আলুপট্টি মোড় থেকে শুরু হয়ে গণকপাড়া মোড়ে শেষ হয়। এই সমাবেশের উদ্দেশ্য ছিল গোপালগজ্ঞসহ সারাদেশে আওয়ামী লীগের সন্ত্রাস, নৈরাজ্য, জ্বালাও-পোড়াও, লুটপাট এবং আইনশৃঙ্খলা রক্ষায় সরকারের ব্যর্থতার প্রতিবাদ করা।

সমাবেশে সভাপতিত্ব করেন রাজশাহী মহানগরী জামায়াতের আমীর ডা. মোহাম্মদ জাহাঙ্গীর। তিনি বলেন, দেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে জনগণের মধ্যে উদ্বেগ ও ক্ষোভ তৈরি হয়েছে। রাজনৈতিক দলগুলোর দায়িত্বশীল ভূমিকা পালনের পরিবর্তে বিএনপি রাজনৈতিক পরকীয়ায় লিপ্ত হচ্ছে।

নেতৃবৃন্দ আরও বলেন, রাজনৈতিক স্বার্থ ও ক্ষমতাকেন্দ্রিক কর্মকাণ্ডের পরিবর্তে জনগণের অধিকার, নিরাপত্তা এবং দেশের স্থিতিশীলতা নিশ্চিত করতে রাজনৈতিক দলগুলোকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। তারা জনগণকে সন্ত্রাস, নৈরাজ্য, লুটপাট ও আইনশৃঙ্খলার অবনতির বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানান।

সমাবেশে জামায়াতের সাংগঠনিক সেক্রেটারি জসিম উদ্দীন সরকার সঞ্চালনা করেন। এ সময় বক্তব্য রাখেন কেন্দ্রীয় সূরা সদস্য ও মহানগর জামায়াতের নায়েবে আমীর অ্যাডভোকেট আবু মোহাম্মদ সেলিম, সহকারী সেক্রেটারি মাহবুবুল আহসান বুলবুল, সহকারী সেক্রেটারি আ.স.ম মামুন শাহীন, যুব বিভাগ সেক্রেটারী সালাউদ্দি এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার সেক্রেটারী মেহেদী হাসান।

এছাড়া উপস্থিত ছিলেন তরবিয়ত সেক্রেটারি হাফেজ নুরুজ্জামান, ত্রাণ ও পুনর্বাসন সম্পাদক অধ্যাপক আবুল কালাম আজাদ, শ্রমিক কল্যান ফেডারেশনের সভাপতি আব্দুস সামাদ, মহানগর শিল্প ও বানিজ্য বিষয়ক সেক্রেটারী সারোয়ার জাহান প্রিন্সসহ অন্যান্য নেতৃবৃন্দ।

সমাবেশে বক্তারা দেশের শান্তি, নিরাপত্তা ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় জনসচেতনতা এবং গণপ্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান। তারা দাবি করেন, রাজনৈতিক দলগুলোকে জনগণের স্বার্থে কাজ করতে হবে এবং দেশের পরিস্থিতি উন্নয়নে কার্যকরী পদক্ষেপ নিতে হবে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

গোপালগঞ্জের এসপি হাবীবুল্লাহকে ফের বদলি, নতুন কর্মস্থল খাগড়াছড়ি

রাজশাহীতে জামায়াতের বিক্ষোভ সমাবেশ, আওয়ামী লীগের বিরুদ্ধে অভিযোগ

আপলোড সময় : ০৭:২৫:১৮ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬