ঢাকা ০৭:১০ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

বগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় ৩ জন নিহত, আহত ১

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৬:৪৭:০৫ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
  • ২০৩ Time View

বগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় — বগুড়ার দুপচাঁচিয়া ও ধুনটে পৃথক সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন। বুধবার (২৫ নভেম্বর) সকালে ও দুপুরে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশের তথ্য অনুযায়ী, দুপুর ১২টার দিকে ধুনট-শেরপুর সড়কের মাঠপাড়া এলাকায় অজ্ঞাত ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুইজন নিহত হন। নিহতদের মধ্যে মোটরসাইকেল চালক উজ্জল সরকার এবং আরোহী শিকর রয়েছেন। তাদের দুজনের বাড়ি ধুনট উপজেলায়।

ধুনট পুলিশ জানায়, দুপুরে শেরপুর থেকে মোটরসাইকেলযোগে ধুনটের দিকে আসছিলেন উজ্জল সরকার ও শিকর। এ সময় ধুনট থেকে শেরপুরগামী একটি অজ্ঞাতনামা ট্রাক মাঠপাড়া এলাকায় পৌঁছালে তাদের মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল চালক উজ্জল সরকার ঘটনাস্থলেই নিহত হন। গুরুতর আহত অপর আরোহী শিকরকে ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। দুর্ঘটনার পর ট্রাকটি দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

অপরদিকে, বুধবার সকাল সাড়ে সাতটার দিকে দুপচাঁচিয়ায় বাস ও ব্যাটারিচালিত ইজিবাইক এর মুখোমুখি সংঘর্ষে অটোরিকশা চালক নিহত হন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও একজন। দুপচাঁচিয়া-আক্কেলপুর সড়কের মাঠের পুকুর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

দুপচাঁচিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তাজলিমুর রহমান জানান, সকালে দুপচাঁচিয়ায় দুধ বিক্রি করে ইজিবাইক নিয়ে বাড়ির দিকে ফিরছিলেন সাখাওয়াত হোসেন। পথিমধ্যে মাঠের পুকুর এলাকায় আক্কেলপুর থেকে বগুড়াগামী বাসের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সাখাওয়াত হোসেন গুরুতর আহত হন। পরে উদ্ধার করে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক সাখাওয়াত হোসেনকে মৃত ঘোষণা করেন। এ ছাড়া গুরুতর আহত খলিল সরদারকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এ ঘটনায় স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে পুলিশ কাজ শুরু করেছে। সড়ক নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয়রা।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, দুর্ঘটনার পর থেকে তারা সড়ক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার পরিকল্পনা করছেন। পাশাপাশি দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত চলছে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

ইউনিভার্সেল মেডিকেলের ‘টপ টেন জিনিয়াস ডক্টরস সম্মাননা-২০২৬’ অনুষ্ঠিত

বগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় ৩ জন নিহত, আহত ১

আপলোড সময় : ০৬:৪৭:০৫ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬