ঢাকা ০৬:১২ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

দাগনভূঞা থানার ওসির ফোনালাপ ভাইরাল, তদন্তের নির্দেশ

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৫:৪৭:৫৯ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
  • ২০৪ Time View

দাগনভূঞা থানার ওসির ফোনালাপ — ফেনীর দাগনভূঞা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ফয়জুল আজীম নোমানের সঙ্গে যুবলীগের মহিলা লীগের সাবেক সভাপতি তাসকিরা তানিন সনি’র কথোপকথনের অডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এ ঘটনায় আলোচনা-সমালোচনা শুরু হয়েছে।

মঙ্গলবার (২৪ নভেম্বর) রাতে ওসির সঙ্গে ওই নারীর কথোপকথনের দুটি অডিও রেকর্ড প্রকাশিত হয়। একটি রেকর্ডের দৈর্ঘ্য ৩ মিনিট ৩৬ সেকেন্ড এবং অন্যটির ৬ মিনিট ২০ সেকেন্ড। অডিওতে ওসি ওই নারীকে তাঁর বাসায় আসার জন্য বারবার তাগাদা দিতে শোনা যায়।

প্রথম ফোনালাপে ওসি ওই নারীকে বাইরে বের হওয়ার কথা বলেন এবং থানার দিকে যেতে নির্দেশ দেন। তিনি বলেন, ‘তোমার বাসার সামনে থেকে, ওই যে থানার কথা বলবা, একটু ফাঁকা জায়গা থেকে একটা সিএনজিতে উঠবা।’ এরপর রাস্তা চিনিয়ে দেন এবং মসজিদের দিক নির্দেশনা দেন।

যাতায়াতের ভাড়া নিয়েও কথা হয়। ওসি বলেন, ‘বাজার থেকে আসলে সিএনজিতে আইবা। ১০০ টাকা দিলে হয়। যদি বলে ২০০ টাকা দিবা।’ এ সময় ওই নারী ওসির বাসায় যাওয়ার বিষয়টি নিয়ে প্রশ্ন তোলেন।

দ্বিতীয় ফোনালাপে ওসি ক্ষমা প্রার্থনা করেন এবং তুহিন নামের এক ব্যক্তির বিরুদ্ধে টাকা চাওয়া ও হুমকি দেওয়ার অভিযোগ তোলেন। ওই নারী দাবি করেন, একটি মামলায় জামিনের জন্য সেদিন থানায় দুই লাখ টাকা দিয়েছেন।

ওই নারী আরও বলেন, ‘তুহিন ফোনে গালিগালাজ করলো, পারভেজ একটা ক্রিমিনাল।’ জবাবে ওসি বলেন, ‘না, আমার কাছে ফোন করে নাই।’ এরপর তিনি দাগনভূঞা থানায় একাধিকবার যাওয়া, জিডি ও অভিযোগ করার কথা উল্লেখ করেন।

ফোনালাপের শেষ দিকে ওসি ওই নারীকে রওনা হওয়ার পর জানাতে বলেন। ওই নারীও মেসেজ দেওয়ার কথা জানান। কথোপকথনে ওসিকে তাঁর আসার সময় জানতে চেয়ে অপেক্ষা করার কথাও বলতে শোনা যায়।

ফেনীর পুলিশ সুপার মো. হাবীবুল্লাহ বলেন, কল রেকর্ডগুলো ইতোমধ্যে তাঁদের নজরে এসেছে। সেগুলো ফ্যাক্টচেকিংয়ের জন্য পাঠানো হয়েছে। এ ধরনের ঘটনায় ওসির জড়িত থাকার বিষয়টি প্রমাণিত হলে তাঁর বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।

প্রসঙ্গত, গত আগস্টে দাগনভূঞা থানার ওসি মুহাম্মদ ফয়জুল আজীম নোমানকে দায়িত্ব থেকে প্রত্যাহারের নির্দেশ দিয়েছিলেন ফেনীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল। মামলা নিতে অস্বীকার করার অভিযোগে আদালত এ নির্দেশ দেন।

এ ঘটনায় তদন্তের জন্য তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছিল। তবে পরবর্তী সময়ে ওসিকে স্বপদে বহাল রাখা হয়। এখন এই নতুন ফোনালাপের ঘটনায় আবারও তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

দাগনভূঞা থানার ওসির ফোনালাপ ভাইরাল, তদন্তের নির্দেশ

আপলোড সময় : ০৫:৪৭:৫৯ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬