ঢাকা ০৪:৫১ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

গোপালগঞ্জে নাশকতার ঘটনায় এসআরবির অতিরিক্ত পুলিশ সুপার আটক

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৪:২২:১৫ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
  • ২০৩ Time View

গোপালগঞ্জে নাশকতার ঘটনায় এসআরবির — গোপালগঞ্জে আওয়ামী লীগের নিষিদ্ধ কর্মসূচিকে কেন্দ্র করে নতুন করে নাশকতার আশঙ্কা দেখা দিয়েছে। এ পরিস্থিতিতে গোপালগঞ্জসহ বৃহত্তর ফরিদপুর অঞ্চলের পুলিশ ও প্রশাসনের ৩০ কর্মকর্তাকে গোয়েন্দা নজরদারিতে রাখা হয়েছে।

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পুলিশের স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি) ভৈরবের কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার আবুল হাসানকে আটক করেছে ডিবি পুলিশ। তার বিরুদ্ধে সহিংসতায় সম্পৃক্ততার অভিযোগ রয়েছে।

গোয়েন্দা সংস্থার সূত্রে জানা যায়, আবুল হাসানকে ২৩ নভেম্বর ভৈরব থেকে আটক করা হয়। আটক হওয়ার বিষয়টি প্রথমে অস্বীকার করা হলেও ২৫ নভেম্বর এসআরবি-১১ সদর দপ্তর থেকে জানানো হয় যে, তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। এসআরবি জানিয়েছে, তার বিরুদ্ধে মামলা করার পর তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হবে।

এসআরবির সদর দপ্তর থেকে আরও জানানো হয়েছে, গোপালগঞ্জ ও আশপাশের এলাকার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তাদের কঠোর নজরদারিতে রাখা হয়েছে।

পুলিশ সদর দপ্তর সূত্র জানায়, পুলিশের ১৭ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে সাময়িকভাবে ঢাকা রেঞ্জে সংযুক্ত করে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের দায়িত্ব দেওয়া হয়েছে। এছাড়া অতিরিক্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগের ব্যবস্থা করা হয়েছে এবং যৌথবাহিনীকে প্রস্তুত রাখা হয়েছে।

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, জননিরাপত্তা নিশ্চিত করা এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় মঙ্গলবার গোপালগঞ্জে দুই ব্যাটালিয়নসহ দেশের আট জেলায় ১০১ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে।

বিজিবি সদস্যরা ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ, ময়মনসিংহ, ফরিদপুর, চট্টগ্রাম ও কক্সবাজারে মোতায়েন রয়েছেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে তারা স্থানীয় প্রশাসন ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে দায়িত্ব পালন করছেন।

গোপালগঞ্জে নাশকতা ঠেকাতে পুরো এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। বিজিবি, পুলিশ, আনসার ও এসআরবির সদস্যরা টহল দিচ্ছেন। শীর্ষ কর্মকর্তারাও নিয়মিত পরিস্থিতি পরিদর্শন করছেন। টুঙ্গিপাড়া ও মুকসুদপুর থানায় অগ্নিসংযোগের ঘটনায় পরিস্থিতি আরও জটিল হয়েছে।

স্থানীয়দের অভিযোগ, থানাগুলো পুড়িয়ে দেওয়ার পর আইনি সহায়তা পাওয়ার ক্ষেত্রে ভোগান্তি তৈরি হয়েছে। এ সুযোগে এলাকায় চুরি, ডাকাতি ও লুটতরাজ বেড়েছে বলেও অভিযোগ উঠেছে।

এ পরিস্থিতিতে প্রশাসনের পক্ষ থেকে এলাকাবাসীকে ধৈর্যের সঙ্গে কাজ করার আহ্বান জানানো হয়েছে এবং শান্তি শৃঙ্খলা রক্ষাকারী সকল বাহিনীকে সহযোগিতা করার জন্য বলা হয়েছে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

বিএনপি কর্মী হত্যা মামলায় অতিরিক্ত পুলিশ সুপার আবুল হাসান গ্রেপ্তার

গোপালগঞ্জে নাশকতার ঘটনায় এসআরবির অতিরিক্ত পুলিশ সুপার আটক

আপলোড সময় : ০৪:২২:১৫ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬