ঢাকা ০৩:৪১ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

রাজধানীতে নিষিদ্ধ মহিলা আওয়ামী লীগ নেত্রী সাজেদাসহ গ্রেপ্তার ২

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৩:১৭:১৯ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
  • ২০৩ Time View

রাজধানীতে নিষিদ্ধ মহিলা আওয়ামী — রাজধানীর ভাটারা এলাকায় পৃথক অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ মহিলা আওয়ামী লীগের এক নেত্রীসহ দুজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি)। গ্রেপ্তার অন্যজন ঢাকা উত্তর সিটি করপোরেশনের সাবেক কাউন্সিলর মো. নজরুল ইসলাম ঢালীর সহযোগী।

বুধবার (২৫ নভেম্বর) সকালে ডিবি গুলশান বিভাগের উপকমিশনার (ডিসি) আ.ফ.ম. আনোয়ার হোসেন খান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, মঙ্গলবার (২৪ নভেম্বর) রাতে ভাটারা থানার বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন সাজেদা বেগম (৬৫) ও আতাউর রহমান ঢালী (৪৫)। ডিবি সূত্র জানায়, মঙ্গলবার রাত সোয়া ৮টার দিকে ভাটারা থানার কুড়িল এলাকায় অভিযান চালিয়ে সাজেদা বেগমকে গ্রেপ্তার করা হয়। ডিবি গুলশান বিভাগের সংঘবদ্ধ অপরাধ ও গাড়ি চুরি প্রতিরোধ দলের সদস্যরা এ অভিযান পরিচালনা করেন। পুলিশের তথ্য অনুযায়ী, সাজেদা বেগম ভাটারা থানা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন।

অন্যদিকে, একই রাতে সাড়ে ১১টার দিকে ভাটারা থানার সোলমাইদ ঢালীবাড়ি এলাকায় অভিযান চালিয়ে আতাউর রহমান ঢালীকে গ্রেপ্তার করা হয়। ডিবি গুলশান বিভাগের ক্যান্টনমেন্ট জোনাল টিম গোপন সংবাদের ভিত্তিতে তার বাসভবনে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

ডিবির তথ্য অনুযায়ী, আতাউর রহমান ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৪০ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মো. নজরুল ইসলাম ঢালীর সহযোগী হিসেবে পরিচিত। তিনি শেখ রাসেল ক্লাবের সদস্য এবং আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন। এ ছাড়া নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠন ছাত্রলীগ এবং যুবলীগের বিভিন্ন সাংগঠনিক কার্যক্রমে তার সম্পৃক্ততার অভিযোগ রয়েছে।

পুলিশের দাবি, এসব সংগঠনের বিভিন্ন মিছিল, সভা-সমাবেশ ও রাজনৈতিক কর্মসূচিতে অংশ নেওয়ার পাশাপাশি আর্থিক সহায়তাও দিতেন আতাউর রহমান। তার বিরুদ্ধে রাজধানীর উত্তরা পশ্চিম, ভাটারা ও নিউমার্কেট থানায় চারটি মামলা রয়েছে।

ডিবি জানিয়েছে, গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের বিরুদ্ধে অভিযোগের ভিত্তিতে তদন্ত চালিয়ে যাচ্ছে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

ষষ্ঠ-দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের জন্য উপবৃত্তির আবেদন শুরু, জানুন বিস্তারিত

রাজধানীতে নিষিদ্ধ মহিলা আওয়ামী লীগ নেত্রী সাজেদাসহ গ্রেপ্তার ২

আপলোড সময় : ০৩:১৭:১৯ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬