ঢাকা ০৩:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

নাসিরনগরে এম এ হান্নান বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৩:১০:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
  • ২০৩ Time View

নাসিরনগরে এম এ হান্নান — ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার ফান্দাউক ইউনিয়নের রাজনগর-রসুলপুরে ‘এম এ হান্নান বেসরকারি প্রাথমিক বিদ্যালয়’-এর নির্মাণকাজের আনুষ্ঠানিক ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। একই সঙ্গে বিদ্যালয়সংলগ্ন একটি কালভার্ট নির্মাণ ও মাটি ভরাটকাজেরও উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার (২৪ নভেম্বর) প্রধান অতিথি হিসেবে বিদ্যালয়টির ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন করেন ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর) আসনের সংসদ সদস্য, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য এবং উপজেলা বিএনপির সভাপতি এম এ হান্নান।

বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও পরিচালনা কমিটির সভাপতি, সাবেক ইউপি সদস্য মোহাম্মদ আবদুল আহাদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ এরফান উদ্দিন, সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ সারোয়ার হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা ইমরান শাকিল, উপজেলা শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ ইসহাক মিয়া, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আরিফুল ইসলাম এবং উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কে এম বসির উদ্দিন তুহিন।

এ সময় ফান্দাউক ইউনিয়ন বিএনপির সভাপতি সার্জেন্ট সফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক মোহাম্মদ ইয়ার খান, মোহাম্মদ ফয়েজ উদ্দিনসহ স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক, শিক্ষার্থী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

এদিকে, গ্রামীণ অবকাঠামো সংস্কার (কাবিটা) কর্মসূচির আওতায় বিদ্যালয়সংলগ্ন কালভার্ট নির্মাণ ও মাটি ভরাটকাজেরও ভিত্তিপ্রস্তর স্থাপন করেন সংসদ সদস্য এম এ হান্নান।

অনুষ্ঠানে বক্তারা বলেন, প্রত্যন্ত এলাকার শিশুদের শিক্ষার সুযোগ বাড়াতে স্থানীয় পর্যায়ে একটি প্রাথমিক বিদ্যালয় প্রতিষ্ঠা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এতে শিক্ষার্থীদের যাতায়াতের ভোগান্তি কমার পাশাপাশি শিক্ষার প্রতি আগ্রহ বাড়বে।

স্থানীয় বাসিন্দারা জানান, এতদিন রসুলপুরসহ আশপাশের গ্রামের অনেক শিশুকে দূরে গিয়ে পড়াশোনা করতে হতো। দূরত্ব ও যাতায়াতের অসুবিধার কারণে অনেক শিক্ষার্থী নিয়মিত বিদ্যালয়ে যেতে পারত না। এতে ঝরে পড়ার ঝুঁকিও তৈরি হতো। নতুন বিদ্যালয়টি চালু হলে শিশুদের শিক্ষার সুযোগ বাড়বে, বিশেষ করে মেয়েদের পড়াশোনায় অংশগ্রহণ বাড়বে বলে তাঁরা আশা করছেন।

নতুন বিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপনকে কেন্দ্র করে স্থানীয় অভিভাবক ও বাসিন্দাদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে। তাঁদের প্রত্যাশা, বিদ্যালয়টি প্রতিষ্ঠার মধ্য দিয়ে এলাকায় শিক্ষার প্রসার ঘটবে এবং গড়ে উঠবে একটি শিক্ষিত ও আলোকিত প্রজন্ম।

অনুষ্ঠান শেষে বিদ্যালয়ের সার্বিক সফলতা, এলাকাবাসীর কল্যাণ এবং দেশ ও জাতির সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। পরে এলাকাবাসীর উদ্যোগে সংসদ সদস্য এম এ হান্নানকে সংবর্ধনা দেওয়া হয়।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

গাজীপুরে কারখানায় হামলা-ভাঙচুরের প্রতিবাদে বিএনপি-শ্রমিক দলের বিক্ষোভ

নাসিরনগরে এম এ হান্নান বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন

আপলোড সময় : ০৩:১০:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬