ঢাকা ০৭:৫৫ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

বিএনপিকে মুচলেকা দিতে হবে, দাবি নাসির উদ্দিন পাটোয়ারীর

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৭:২৪:৫৫ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
  • ২০৩ Time View

বিএনপিকে মুচলেকা দিতে হবে — জাতীয় নাগরিক পাটি-এনসিপি’র সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাসির উদ্দিন পাটোয়ারী বলেছেন, বাংলাদেশে ঐক্য প্রতিষ্ঠার জন্য বিএনপিকে মুচলেকা দিতে হবে। তিনি বলেন, বিএনপিকে বলতে হবে, ‘বাবা ভুল করেছি, মাফ করে দাও, আমি গণরায় বাস্তবায়ন করবো।’ সোমবার (২৩ নভেম্বর) চট্টগ্রামে এনসিপি আয়োজিত বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নাসির উদ্দিন পাটোয়ারী আরও বলেন, বাংলাদেশে তলোয়ারের সাথে গর্দানের কোন সংলাপ চলবে না। তিনি উল্লেখ করেন, জুলাই সনদ বাংলাদেশের ঐক্যের ভিত্তিমূল হবে। তিনি শহীদ ওসমান হাদীর ত্যাগ এবং জুলাই হত্যাকান্ডের বিচার ও ভারতীয় আধিপত্যবাদের বিরূদ্ধে লড়াইয়ের কথা উল্লেখ করেন।

প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে তিনি বলেন, সংলাপের মূলা ঝুলিয়ে রাখা উচিত নয়। তিনি বলেন, “আমরা রক্তের মধ্য দিয়ে বড় হয়েছি। নিউ মার্কেট সাক্ষী আছে, আমাদের অসংখ্য ভাই শহীদ হয়েছে।” তিনি চট্টগ্রামের ইতিহাসের কথা উল্লেখ করে বলেন, জিয়াউর রহমান স্বাধীনতার ডাক দিয়েছিলেন এবং বর্তমানে ভারতীয় আধিপত্যবাদের বিরূদ্ধে দ্বিতীয় স্বাধীনতার ডাক দেওয়ার সময় এসেছে।

তিনি আরও বলেন, শহীদ ওসমান হাদীকে হত্যা করে ভারতীয় আধিপত্যবাদ বাংলাদেশে কায়েম করতে চায়। তিনি দাবি করেন, লাখো শহীদ ওসমান হাদীর ভাই-বোনেরা এখনও রাজপথে আছেন।

নাসির উদ্দিন পাটোয়ারী বলেন, জুলাই গণঅভ্যুত্থানে শেখ হাসিনাকে বিদায় করার পর শহীদ ওসমান হাদী ভারতীয় আধিপত্যবাদের বিরূদ্ধে দ্বিতীয় জুলাইয়ের ডাক দিয়েছিলেন। তিনি বলেন, ঐক্যবদ্ধ হয়ে নতুন করে ব্যারিকেড করতে হবে।

তিনি সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, একদিকে ভারত বিরোধিতা করলেও অন্যদিকে গার্মেন্টস সেক্টর ভারতের কাছে তুলে দেওয়া উচিত নয়। তিনি শহীদ ওসমান হাদীর খুনীদের বাংলাদেশে ফিরিয়ে আনার ব্যবস্থা না করার জন্য সরকারের প্রতি অনুরোধ জানান।

নাসির উদ্দিন পাটোয়ারী বিএনপির উদ্দেশ্যে বলেন, আলোচনার দ্বার উন্মোচন করা হয়েছে, কিন্তু গণভোটের গণরায় বাস্তবায়ন করতে হবে। তিনি তারেক রহমানকে সতর্ক করে বলেন, লাখো তরুণ এখনও রাজপথে রয়েছে এবং তারা গণভোটের গণরায় বাস্তবায়ন করে ছাড়বে।

তিনি সন্ত্রাসী সংগঠন হিসেবে আওয়ামী লীগের বিচার, গণভোটের রায় বাস্তবায়ন, শেখ হাসিনার ফাঁসির রায় কার্যকর এবং জুলাই গণহত্যার বিচার তরান্বিত করার দাবি জানান। এনসিপির চট্টগ্রাম বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক জাওয়াদুল করিমের সঞ্চালনায় অনুষ্ঠিত এই সমাবেশে দলের যুগ্ম আহ্বায়ক সালেহ উদ্দিন সিফাত এবং চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এ এস এম সুজা উদ্দিন বক্তব্য রাখেন।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

পোশাক শ্রমিকদের নতুন মজুরির প্রস্তাব জমা দিয়েছে মালিকপক্ষ

বিএনপিকে মুচলেকা দিতে হবে, দাবি নাসির উদ্দিন পাটোয়ারীর

আপলোড সময় : ০৭:২৪:৫৫ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬