ঢাকা ০৪:৪৮ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

প্রধানমন্ত্রী জুলাই প্রশ্নে ঐক্যের আহ্বান জানিয়েছেন: নাহিদ ইসলাম

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৪:২৫:৫৫ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
  • ২০২ Time View

প্রধানমন্ত্রী জুলাই প্রশ্নে ঐক্যের — জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমান জুলাই প্রশ্নে সবাইকে এক থাকার আহ্বান জানিয়েছেন। সোমবার (২৩ নভেম্বর) বেলা ৩টার দিকে সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, বৈঠকে বর্তমান বাংলাদেশের রাজনৈতিক ও সমসাময়িক সংকট নিয়ে আলোচনা হয়েছে। তিনি উল্লেখ করেন, আওয়ামী লীগের নৈরাজ্য, অগ্নিসংযোগ এবং প্রশাসনের দুর্বলতা নিয়েও কথা হয়েছে।

তিনি আরও বলেন, দেশের জন্য একটি জাতীয় পররাষ্ট্রনীতি প্রয়োজন। পূর্বে আওয়ামী লীগ ও বিএনপির নিজস্ব পররাষ্ট্রনীতি ছিল, কিন্তু এখন একটি সমন্বিত জাতীয় পররাষ্ট্রনীতির প্রয়োজনীয়তা অনুভূত হচ্ছে।

এর আগে দুপুর ১টার দিকে নাহিদ ইসলামের নেতৃত্বে চার সদস্যের একটি প্রতিনিধিদল সচিবালয়ে প্রবেশ করে। প্রতিনিধিদলে ছিলেন এনসিপির সদস্যসচিব আখতার হোসেন, জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ এবং যুগ্ম আহ্বায়ক আকরাম হোসাইন।

প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে আলোচনার বিষয়ে নাহিদ ইসলাম বলেন, গঙ্গা চুক্তি নতুন করে হলে ভারতের কাছে বাংলাদেশের কঠোর বার্তা দিতে হবে এবং পানির হিস্যা যাতে ন্যায্য থাকে—তা নিশ্চিত করতে হবে।

তিনি আরও বলেন, ভারতের আধিপত্যবাদ মোকাবিলায় সব রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ হওয়ার বিষয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা হয়েছে।

নাহিদ ইসলাম বলেন, সরকারকে শেখ হাসিনাকে ফিরিয়ে এনে রায় কার্যকর করতে বলেছি। একইসঙ্গে ওসমান হাদির খুনিদের দেশে ফিরিয়ে এনে বিচার নিশ্চিত করার এবং জুলাই যোদ্ধাদের নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে আলোচনা হয়েছে।

এছাড়া, সংবিধান সংশোধন সম্পর্কিত একদলীয় কমিটি জুলাই সনদ বাস্তবায়ন প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করেছে, তাই এনসিপি ওই কমিটি বাতিলের সুপারিশ করেছে।

বিরোধীদলীয় চিফ হুইপ বলেন, এই লড়াই আওয়ামী লীগের সঙ্গে নয়, তাদের ৫ আগস্টেই পরাজিত করা হয়েছে। এখনকার লড়াই ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে। তিনি উল্লেখ করেন, ভারত বাংলাদেশের বিরুদ্ধে নানা বাজে প্রচারণা চালাচ্ছে এবং সম্প্রতি হিন্দুত্ববাদী সংগঠন কর্তৃক সীমান্তের কাছে বাংলাদেশবিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে, যেখানে পলাতক ফ্যাসিস্ট আওয়ামী লীগের কিছু নেতাও যুক্ত ছিল।

নাহিদ ইসলাম বলেন, আওয়ামী লীগ আমলে সংখ্যালঘুরা সবচেয়ে বেশি নির্যাতিত হয়েছে। এনসিপি আওয়ামী ফ্যাসিজমের বিরুদ্ধে রাজনৈতিক দলগুলোর পাশে থাকবে।

এনসিপির আহ্বায়ক বলেন, সরকারের পক্ষ থেকে ঐক্যের আহ্বান জানানো হয়েছে। তবে আলোচনা ফলপ্রসূ হওয়া উচিত এবং শুধু ডিসেম্বরকে কেন্দ্র করে নয়, জুলাইয়ের সব শক্তিকে নিয়ে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে ঐক্য গড়ে তোলা প্রয়োজন।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

সুন্দরবনে পুণ্যার্থীবাহী নৌকা উদ্ধার, ২৯ জনকে নিরাপদে ফিরিয়ে আনা হয়েছে

প্রধানমন্ত্রী জুলাই প্রশ্নে ঐক্যের আহ্বান জানিয়েছেন: নাহিদ ইসলাম

আপলোড সময় : ০৪:২৫:৫৫ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬