ঢাকা ১২:৫৫ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

প্রতিদিন ওটস খেলে শরীরে আসা পরিবর্তন নিয়ে চিকিৎসকের পরামর্শ

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ১২:২৬:১৭ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
  • ২০৩ Time View

প্রতিদিন ওটস খেলে শরীরে — সকালের নাশতায় ওটস খাওয়ার অভ্যাস অনেকেরই রয়েছে। এটি সহজে তৈরি করা যায় এবং পুষ্টিকর খাবার হিসেবেও পরিচিত। তবে নিয়মিত ওটস খেলে শরীরে কী ধরনের পরিবর্তন আসতে পারে, সে সম্পর্কে বিস্তারিত জানিয়েছেন যুক্তরাষ্ট্রের এআইআইএমএস ও হার্ভার্ডে প্রশিক্ষণপ্রাপ্ত গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট চিকিৎসক সৌরভ শেঠি। তিনি সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে প্রকাশিত এক ভিডিওতে নিয়মিত ওটস খাওয়ার সম্ভাব্য প্রভাবগুলো তুলে ধরেছেন। তার বক্তব্যের ভিত্তিতে বিষয়টি নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, ওটসে থাকা বিভিন্ন ধরনের ফাইবার বা আঁশ এর সম্ভাব্য স্বাস্থ্যগত উপকারের প্রধান কারণ। বিশেষ করে বিটা-গ্লুকান ও অন্যান্য আঁশ শরীরের কয়েকটি গুরুত্বপূর্ণ প্রক্রিয়ায় ভূমিকা রাখতে পারে। নিয়মিত খাদ্যতালিকায় ওটস রাখলে যেসব উপকার পাওয়া যেতে পারে, সেগুলো হলো:

১. খারাপ কোলেস্টেরল কমাতে সহায়ক: ওটসের অন্যতম গুরুত্বপূর্ণ উপাদান বিটা-গ্লুকান। এটি একধরনের দ্রবণীয় আঁশ, যা রক্তে ক্ষতিকর এলডিএল কোলেস্টেরলের মাত্রা কমাতে সহায়তা করতে পারে। চিকিৎসক সৌরভ শেঠির মতে, হৃদযন্ত্রের স্বাস্থ্যের ক্ষেত্রে ওটসের এই উপাদানটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

২. খাবারের পর রক্তে শর্করা দ্রুত বাড়া কমাতে পারে: ওটসের আঁশ খাবার থেকে গ্লুকোজ শোষণের গতি ধীর করতে পারে। ফলে খাবার খাওয়ার পর রক্তে শর্করার মাত্রা দ্রুত বেড়ে যাওয়ার প্রবণতা কমতে পারে। চিকিৎসক শেঠি জানান, আঁশের এই প্রভাব রক্তে গ্লুকোজের মাত্রা নিয়ন্ত্রণে রাখতে সহায়ক হতে পারে।

৩. অন্ত্রের উপকারী ব্যাকটেরিয়ার জন্য ভালো: মানবদেহের অন্ত্রে অসংখ্য ব্যাকটেরিয়া রয়েছে, যার মধ্যে কিছু ব্যাকটেরিয়া হজমপ্রক্রিয়া ও অন্ত্রের স্বাস্থ্যের জন্য উপকারী। ওটসে থাকা প্রিবায়োটিক আঁশ এসব উপকারী ব্যাকটেরিয়ার খাদ্য হিসেবে কাজ করতে পারে। চিকিৎসক শেঠির মতে, নিয়মিত ওটস খেলে অন্ত্রের উপকারী ব্যাকটেরিয়াগুলো পুষ্টি পেতে পারে।

৪. দীর্ঘক্ষণ পেট ভরা রাখতে পারে: ওটস খাওয়ার আরেকটি সম্ভাব্য উপকার হলো দীর্ঘক্ষণ পেট ভরা থাকার অনুভূতি। এতে থাকা আঁশ খাবার খাওয়ার পর তৃপ্তি ধরে রাখতে সহায়তা করে। চিকিৎসক শেঠি বলেন, ওটস খেলে দীর্ঘক্ষণ পেট ভরা থাকতে পারে, যা অপ্রয়োজনীয় খাবার খাওয়ার প্রবণতা কমাতে সহায়ক হতে পারে।

৫. মলত্যাগের স্বাভাবিকতা বজায় রাখতে সহায়ক: হজমপ্রক্রিয়া স্বাভাবিক রাখতে পর্যাপ্ত আঁশ গ্রহণ গুরুত্বপূর্ণ। ওটসে থাকা আঁশ মলত্যাগের নিয়মিততা বজায় রাখতে এবং মলের স্বাভাবিক গঠন ধরে রাখতে সহায়তা করতে পারে। চিকিৎসক শেঠি নিয়মিত ওটস খাওয়ার সম্ভাব্য উপকার হিসেবে বিষয়টিও উল্লেখ করেছেন।

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, চিকিৎসক সৌরভ শেঠির উল্লেখ করা পাঁচটি সম্ভাব্য উপকারের বেশির ভাগই ওটসে প্রাকৃতিকভাবে থাকা আঁশের সঙ্গে সম্পর্কিত। তবে প্রতিদিন ওটস খেলেই সব ধরনের স্বাস্থ্যসমস্যা প্রতিরোধ বা নিরাময় হবে, এমনটি নয়। এনডিটিভির প্রতিবেদনেও এ বিষয়ে সতর্ক করা হয়েছে।

ওটস একটি সুষম খাদ্যতালিকার অংশ হতে পারে, তবে কোনো স্বাস্থ্যসমস্যার চিকিৎসার বিকল্প নয়। ব্যক্তিগত স্বাস্থ্যগত প্রয়োজন অনুযায়ী খাদ্যাভ্যাস নির্ধারণে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

মানুষের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন সেলিম উদ্দিন

প্রতিদিন ওটস খেলে শরীরে আসা পরিবর্তন নিয়ে চিকিৎসকের পরামর্শ

আপলোড সময় : ১২:২৬:১৭ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬