ঢাকা ০৭:২৫ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

বিদেশি শক্তির প্রভাব মেনে নেওয়া হবে না: ডেপুটি স্পিকার কায়সার কামাল

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৬:৫১:৩১ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬
  • ২০৩ Time View

বিদেশি শক্তির প্রভাব মেনে — বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জাতীয় স্বার্থের প্রশ্নে কোনো বিদেশি শক্তির প্রভাব মেনে নেওয়া হবে না বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। তিনি বলেন, ‘সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কোনো প্রভু নেই।’

রোববার (২২ নভেম্বর) দুপুর আড়াইটার দিকে নেত্রকোনার কলমাকান্দায় জেলা পরিষদের মাল্টিপারপাস হলরুমে জাতীয় সংসদ নির্বাচনে দায়িত্ব পালনকারী পোলিং এজেন্টদের সম্মানে আয়োজিত কৃতজ্ঞতা ও ধন্যবাদ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

ডেপুটি স্পিকার বলেন, দেশের একটি বিশেষ রাজনৈতিক দল কখনোই গণতান্ত্রিক ধারায় বিশ্বাস করেনি। তারা স্বাধীনতার পর বাকশাল প্রতিষ্ঠার শুরু থেকে ২০১৪ সাল থেকে ২০১৮ ও ২০২৪ পর্যন্ত নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করেছে। মাত্র দেড় মাসে ১ হাজার ৪০০ মানুষ হত্যার অভিযোগসহ অতীতের সহিংসতার ঘটনা দেশবাসী ভুলে যায়নি। তিনি বলেন, আবারও সহিংসতার মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা কোনোভাবেই কাম্য নয়।

তিনি আরও বলেন, বিএনপি সেই জাতীয়তাবাদী রাজনীতিতে বিশ্বাস করে। প্রধানমন্ত্রী তারেক রহমান ফ্যাসিবাদবিরোধী সব রাজনৈতিক শক্তিকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন। বিএনপি একটি মানবিক ও সুন্দর বাংলাদেশ গড়তে চায়। এ জন্য দলের নেতাকর্মীদের ত্যাগ স্বীকার করতে হবে।

ডেপুটি স্পিকার অভিযোগ করেন, দেশের বাইরে অবস্থান করে আওয়ামী লীগের শীর্ষ নেতৃত্ব বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। তিনি বলেন, লন্ডনে বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলামের ওপর এবং নিউইয়র্কে অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের ওপর হামলা, বিভিন্ন স্থানে পেট্রলবোমা নিক্ষেপ ও তৈরি পোশাকশিল্পে হামলার অভিযোগ উদ্বেগজনক।

তিনি উল্লেখ করেন, পোশাকশিল্প দেশের অর্থনীতির অন্যতম চালিকাশক্তি। এ শিল্প ক্ষতিগ্রস্ত হলে শ্রমিকদের পাশাপাশি পুরো অর্থনীতি ক্ষতির মুখে পড়বে।

নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করে ডেপুটি স্পিকার বলেন, এমন একটি দেশ গড়তে হবে, যেখানে প্রত্যেক নাগরিকের মানবিক মর্যাদা, আইনের শাসন ও সমান অধিকার নিশ্চিত হবে। তিনি বলেন, কেউ আশরাফ, কেউ আতরাফ নয়; সবাই সমান নাগরিক মর্যাদা ভোগ করবেন।

তিনি ২০২৪ সালের ছাত্র-জনতার অভ্যুত্থানের চেতনা ধারণ করে দল-মতনির্বিশেষে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

কৃষকদের ক্ষোভে উপসহকারী কৃষি কর্মকর্তাকে থাপ্পড়ের ঘটনা মানিকগঞ্জে

বিদেশি শক্তির প্রভাব মেনে নেওয়া হবে না: ডেপুটি স্পিকার কায়সার কামাল

আপলোড সময় : ০৬:৫১:৩১ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬