ঢাকা ০৭:০০ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

ডিসেম্বরে বিতর্কিতদের প্রবেশ ঠেকাতে সীমান্তে বিজিবির বাড়তি সতর্কতা

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৬:২৪:৪৮ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬
  • ২০৩ Time View

ডিসেম্বরে বিতর্কিতদের প্রবেশ ঠেকাতে — ডিসেম্বরে সীমান্ত দিয়ে বিতর্কিত কোনো ব্যক্তি যাতে বাংলাদেশে প্রবেশ করতে না পারে, সে জন্য নিরাপত্তা জোরদার করা হয়েছে বলে জানিয়েছেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী।

রোববার (২২ নভেম্বর) কুমিল্লা, ফেনী ও ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া সীমান্ত এলাকা পরিদর্শনকালে তিনি বিজিবি সদস্যদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন। এই পরিদর্শনের মাধ্যমে সীমান্তের সার্বিক নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণ, সীমান্ত সুরক্ষা ব্যবস্থা জোরদার এবং আন্তঃসীমান্ত অপরাধ দমনে চলমান কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা করা হয়।

সকালে তিনি কুমিল্লা সেক্টর সদর দপ্তর পরিদর্শন করেন এবং সীমান্তের নিরাপত্তা পরিস্থিতি, নজরদারি ও অপারেশনাল কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন। পরবর্তীতে ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি)-এর দায়িত্বপূর্ণ পরশুরাম সীমান্তের বিলোনিয়া আন্তর্জাতিক চেকপোস্ট (আইসিপি) ও মজুমদারহাট বর্ডার আউটপোস্ট (বিওপি) পরিদর্শন করেন।

এরপর তিনি সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি)-এর অধীন আখাউড়া আন্তর্জাতিক চেকপোস্ট ও বর্ডার আউটপোস্ট পরিদর্শন করেন। এই সময় তিনি সীমান্তে সার্বক্ষণিক নজরদারি ও টহল জোরদার করার নির্দেশনা দেন।

বিজিবি মহাপরিচালক অবৈধ অনুপ্রবেশ এবং আন্তঃসীমান্ত অপরাধ প্রতিরোধে সর্বোচ্চ সতর্ক থাকার ওপর গুরুত্বারোপ করেন। তিনি পুশইন প্রতিরোধ, বিতর্কিত ব্যক্তিদের প্রবেশ ঠেকাতে কার্যকর ব্যবস্থা গ্রহণ এবং গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করার নির্দেশনা দেন।

এছাড়া, সীমান্তের স্পর্শকাতর এলাকাগুলোতে বিশেষ নজর রাখার প্রয়োজনীয়তা তুলে ধরেন। পরিদর্শনকালে দায়িত্বে থাকা বিজিবি সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন এবং যেকোনো উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় সর্বোচ্চ প্রস্তুতি রাখার নির্দেশ দেন।

এ সময় বিজিবি সদর দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা, সরাইল রিজিয়ন কমান্ডার, কুমিল্লা সেক্টর কমান্ডার এবং সংশ্লিষ্ট ব্যাটালিয়নগুলোর অধিনায়করা উপস্থিত ছিলেন।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

নির্বাচনে পরাজিত প্রার্থীর প্রতিশোধ—গ্রামের রাস্তার বাতি খুলে নিলেন

ডিসেম্বরে বিতর্কিতদের প্রবেশ ঠেকাতে সীমান্তে বিজিবির বাড়তি সতর্কতা

আপলোড সময় : ০৬:২৪:৪৮ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬