ঢাকা ০৫:০৬ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

জামালপুরে ভোক্তা অধিকার কর্মকর্তার বিরুদ্ধে গুরুতর অভিযোগ

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৪:৪৯:১৩ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬
  • ২০২ Time View

জামালপুরে ভোক্তা অধিকার কর্মকর্তার — জামালপুরের মেলান্দহ উপজেলার সুন্সি নাংলা এলাকায় জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. শরীফুল ইসলামের বিরুদ্ধে গুরুতর অভিযোগ উঠেছে। অভিযোগে বলা হয়েছে, তিনি পরীক্ষাগারে নমুনা পরীক্ষা ছাড়াই একটি প্রতিষ্ঠানের কাঁচামালকে ভেজাল ঘোষণা করেছেন এবং দুই লাখ টাকা জরিমানা করেছেন। এর পাশাপাশি প্রায় এক কোটি টাকার কাঁচামাল ধ্বংসের অভিযোগও রয়েছে।

ভুক্তভোগী প্রতিষ্ঠান গ্রিন বায়োটেকনোলজি অভিযোগ করেছে যে, সহকারী পরিচালক শরীফুল ইসলাম ভয়ভীতি দেখিয়ে ফাঁকা ফরমে স্বাক্ষর আদায় করেছেন এবং গণমাধ্যমে বিভ্রান্তিকর তথ্য দিয়েছেন। প্রতিষ্ঠানটি রোববার সকালে অধিদপ্তরের মহাপরিচালকের কাছে লিখিত অভিযোগ দিয়েছে, যাতে নিরপেক্ষ তদন্ত, বিভাগীয় ব্যবস্থা, জরিমানার টাকা ফেরত এবং ক্ষতিপূরণ চাওয়া হয়েছে।

অভিযোগের প্রেক্ষাপটে জানা যায়, গত বুধবার দুপুরে শরীফুল ইসলাম প্রতিষ্ঠানটির কারখানা পরিদর্শনে যান। তিনি সংরক্ষণাগারে থাকা কিছু কাঁচামালকে কোনো নমুনা পরীক্ষা ছাড়াই ভেজাল ঘোষণা করেন। প্রতিষ্ঠানটির দাবি, কাঁচামালগুলো তাদের নিজস্ব পরীক্ষাগারে পুনঃপরীক্ষার আওতায় ছিল এবং সেগুলোর মেয়াদও শেষ হয়নি।

শরীফুল ইসলাম ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪১ ধারায় দুই লাখ টাকা জরিমানা করেন এবং কাঁচামালগুলো ধ্বংস করেন। প্রতিষ্ঠানটির তত্ত্বাবধায়ক মো. নজরুল ইসলাম বলেন, ‘আমরা তাকে কাঁচামালগুলো সরকারি বা অন্য যেকোনো পরীক্ষাগারে পরীক্ষা করে আইনগত ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানিয়েছিলাম। কিন্তু তিনি সেই সুযোগ দেননি।’

নজরুল ইসলাম আরও অভিযোগ করেন যে, তাকে গ্রেপ্তার ও এক বছরের কারাদণ্ডের ভয় দেখিয়ে ফাঁকা ফরমে স্বাক্ষর করতে বাধ্য করা হয়েছে। প্রতিষ্ঠানটির দাবি, তাদের পণ্যের বিএসটিআইয়ের বৈধ লাইসেন্স রয়েছে এবং অধিকাংশ পণ্য বিসিএসআইআর কর্তৃক ডার্মাটোলজিক্যালি পরীক্ষিত ও নিরাপদ।

এদিকে, অভিযানের সময় পৃথক প্রতিষ্ঠান বায়োজিন কসমেসিউটিক্যালসের নাম জড়িয়ে বিভ্রান্তিকর বক্তব্য দেওয়ার অভিযোগও উঠেছে। প্রতিষ্ঠানটির প্রশাসন বিভাগের জ্যেষ্ঠ ব্যবস্থাপক সাইফুল ইসলাম বলেন, ‘বায়োজিন কসমেসিউটিক্যালস ও গ্রিন বায়োটেকনোলজি সম্পূর্ণ পৃথক ও স্বতন্ত্র দুটি প্রতিষ্ঠান।’ তিনি দাবি করেন যে, এই ঘটনায় বায়োজিনের ব্যবসায়িক সুনাম ক্ষুণ্ন হয়েছে।

অন্যদিকে, সহকারী পরিচালক শরীফুল ইসলাম অভিযোগগুলো অস্বীকার করেছেন। তিনি বলেন, ‘আমি ওই কারখানায় গিয়ে কাঁচামালগুলোর মেয়াদোত্তীর্ণ পেয়েছি। মেয়াদোত্তীর্ণ কাঁচামাল ব্যবহারের সুযোগ নাই। ফলে কাঁচামালগুলোর পরীক্ষা করা হয়নি। আমি কোনো জব্দ তালিকাও করি নাই। তবে কাঁচামালগুলো আমি ধ্বংস করেছি।’

ফাঁকা ফরমে স্বাক্ষর নেওয়া বা গ্রেপ্তারের হুমকি দেওয়ার অভিযোগও তিনি অস্বীকার করেন। তিনি বলেন, ‘চোখের দেখায় কাঁচামালের সমস্যা কীভাবে বুঝেছি, এমন প্রশ্নে কিছু বিষয় চোখে দেখেই বোঝা যায়, আবার কিছু ক্ষেত্রে পরীক্ষার প্রয়োজন হয়।’

এ ঘটনায় জামালপুরের ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কার্যক্রম নিয়ে প্রশ্ন উঠেছে এবং বিষয়টি নিয়ে স্থানীয় ব্যবসায়ীদের মধ্যে উদ্বেগ সৃষ্টি হয়েছে। অভিযোগের তদন্ত শুরু হলে পরিস্থিতি আরও স্পষ্ট হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

গোপালগঞ্জে স্বাভাবিক পরিস্থিতি, নিরাপত্তায় ৫৫ প্লাটুন বিজিবি মোতায়েন

জামালপুরে ভোক্তা অধিকার কর্মকর্তার বিরুদ্ধে গুরুতর অভিযোগ

আপলোড সময় : ০৪:৪৯:১৩ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬