ঢাকা ০২:৫২ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের সম্মেলন প্রস্তুতি আহ্বায়ক কমিটি গঠন

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৮:৪৭:৪৭ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬
  • ২০৯ Time View

বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের ৫১ সদস্যবিশিষ্ট সম্মেলন প্রস্তুতি আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। এই কমিটিতে আহ্বায়কের দায়িত্ব পেয়েছেন আমান উল্লাহ আমান এমপি এবং সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন অ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাস এমপি। কমিটিকে আগামী ৬ মাসের মধ্যে সংগঠনের সপ্তম কেন্দ্রীয় কাউন্সিল ও সম্মেলন সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়েছে।

শনিবার (২১ নভেম্বর) সকালে রাজধানীর নয়াপল্টনে শ্রমিক দলের কেন্দ্রীয় কার্যালয়ে কেন্দ্রীয় নির্বাহী কমিটির একটি জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সংগঠনের সভাপতি আনোয়ার হোসাইনের সভাপতিত্বে কেন্দ্রীয় নির্বাহী কমিটির ২৪ জন কর্মকর্তা উপস্থিত ছিলেন।

নতুন আহ্বায়ক কমিটির ৪৯ জন সদস্যের মধ্যে উল্লেখযোগ্য ব্যক্তিরা হলেন, আনোয়ার হোসাইন, সাইদ আল নোমান এমপি, এম এম নাজিম উদ্দিন, হুমায়ুন কবির খান, ফিরোজ উজ জামান, মামুন মোল্লা, সালাউদ্দিন সরকার, ফারাজী মতিউর রহমান, রফিকুল ইসলাম (রেলওয়ে), রহিম বক্স দুদু, মো. আবুল কালাম আজাদ, মো. মেহেদী আলী খান, নুরুল ইসলাম খান নাসিম, এবং আরও অনেকে।

সভায় শ্রমিক দলের সংবিধান পর্যালোচনা করে নতুন আহ্বায়ক কমিটি গঠনের সুযোগ না থাকায় সম্মেলন প্রস্তুতি আহ্বায়ক কমিটি গঠন করা হয়। সভায় উপস্থিত ২৪ জন কর্মকর্তা সর্বসম্মতিক্রমে নিজেদের পদত্যাগ গ্রহণ করে নতুন কমিটিকে দায়িত্ব পালনে সর্বোচ্চ সহযোগিতার অঙ্গীকার করেন।

সভায় গার্মেন্টসসহ বিভিন্ন সেক্টরের শ্রমজীবী মানুষের সমস্যা নিয়ে আলোচনা করা হয়। তাদের মজুরি বৃদ্ধি ও অন্যান্য ন্যায্য দাবি-দাওয়া আদায়ে সমর্থন ও সহযোগিতা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। একইসঙ্গে শ্রমিক আন্দোলনের নামে সন্ত্রাসী কর্মকাণ্ড এবং শিল্পপ্রতিষ্ঠানে উৎপাদন বৃদ্ধির বিরুদ্ধে ষড়যন্ত্রের বিষয়ে শ্রমিকদের সচেতন ও সংগঠিত করার সিদ্ধান্ত নেওয়া হয়।

এছাড়া শ্রমিক দলের সাংগঠনিক তৎপরতা বৃদ্ধি, নতুন ইউনিয়ন গঠন ও সংগঠনে অন্তর্ভুক্ত করা এবং বকেয়া চাঁদা আদায়ে প্রয়োজনীয় উদ্যোগ নিতে সংশ্লিষ্ট সংগঠন ও ব্যক্তিদের নির্দেশনা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।

সভায় কেন্দ্রীয় উপদেষ্টা পরিষদের সদস্য মো. আব্দুস ছোবাহান, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সোরমান আলী এবং কেন্দ্রীয় সদস্য ও বগুড়া জেলা কমিটির সভাপতি আব্দুল ওয়াদুদের মৃত্যুতে শোক প্রস্তাব গ্রহণ করা হয়। তাদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া করা হয়।

সভায় উপস্থিত ছিলেন শ্রমিক দলের প্রধান উপদেষ্টা ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, প্রধান সমন্বয়ক অ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাস এমপি। সভা পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম খান নাসিম।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

২০৩০ সালের মধ্যে সশস্ত্র বাহিনীতে ‘ওয়ান র‍্যাঙ্ক, ওয়ান পেনশন’ চালু: প্রধানমন্ত্রীর ঘোষণা

বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের সম্মেলন প্রস্তুতি আহ্বায়ক কমিটি গঠন

আপলোড সময় : ০৮:৪৭:৪৭ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬