ঢাকা ০২:৫৩ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

নড়াইলে আওয়ামী লীগ নেতার বাড়িতে হামলা, হিন্দু সম্প্রদায়ের দাবি মিথ্যা

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৮:৩৬:৫৫ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬
  • ২১০ Time View

নড়াইলে আওয়ামী লীগ নেতার — নড়াইলের কালিয়া উপজেলায় আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য কবিরুল হক মুক্তির বাড়ি ও উপজেলা চেয়ারম্যান কৃষ্ণপদ ঘোষের বাড়িসহ অন্তত ৩০টি বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। শুক্রবার (২০ নভেম্বর) বিকাল থেকে রাত ৮টা পর্যন্ত বেন্দারচর এলাকায় এসব ঘটনা ঘটে। তবে হিন্দু সম্প্রদায়ের লোকজন দাবি করেছেন, তাদের বাড়িঘরে হামলা বা আগুনের ঘটনা ঘটেনি।

পুলিশ ও স্থানীয় হিন্দু সম্প্রদায়ের সদস্যরা জানান, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো হামলার খবর মিথ্যা। তারা বলেন, ফেসবুকে প্রচারিত বেশিরভাগ ছবি এআই দ্বারা তৈরি। হিন্দুদের বাড়িঘরে কোনও ধরনের ভাঙচুর হয়নি। হামলার ঘটনা ঘটেছে কালিয়া পৌরসভার বেন্দারচর গ্রামে, যেখানে হিন্দু পরিবার বসবাস করে না। বেন্দারচর থেকে ঘোষপাড়া, যেখানে হিন্দু পরিবার রয়েছে, তার দূরত্ব অন্তত চার কিলোমিটার।

ঘোষপাড়ার বাসিন্দা গোপী ষোষ বাংলা ট্রিবিউনকে বলেন, “আমাদের বাড়িঘরে ভাঙচুর ও অগ্নিসংযোগের কোনও ঘটনা ঘটেনি। ফেসবুকে ছড়ানো তথ্য মিথ্যা।” বিমান ঘোষও একই কথা বলেন, “এখানে কোনও আগুনের ঘটনা ঘটেনি। যা প্রচার করা হচ্ছে, তা সম্পূর্ণ মিথ্যা।” বৈশাখী ঘোষ জানান, “আমরা শান্তিতে আছি। ফেসবুকে প্রচারিত খবর মিথ্যা।”

কালিয়া পূজা উদযাপন পরিষদের সভাপতি অশোক ঘোষ বলেন, “বেন্দারচরে হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে, কিন্তু সেখানে কোনও হিন্দু পরিবার নেই। ঘোষপাড়ায় আওয়ামী লীগ নেতা কৃষ্ণপদ ঘোষের বাড়িতে আগুন দেওয়া হয়েছে।” কালিয়া উপজেলা পূজা উদযাপন ফ্রন্টের সাধারণ সম্পাদক অরুপ ঘোষও একই তথ্য নিশ্চিত করেন।

স্থানীয় বিএনপি সূত্রে জানা যায়, বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা গত বুধবার (১৮ নভেম্বর) আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে মিছিল বের করেন। মিছিলটি কালিয়া শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সাবেক সংসদ সদস্য কবিরুল হক মুক্তির বাড়ির সীমানা অতিক্রম করার সময় আওয়ামী লীগ নেতাকর্মীরা হামলা চালান। এ সময় কৃষকদলের সাধারণ সম্পাদক শাহীন মোল্যা ও জাসাসের সাধারণ সম্পাদক সোহেল মোল্যাকে কুপিয়ে জখম করা হয়। তাদের খুলনায় নেওয়ার পথে মৃত্যু হয়। এই ঘটনার পর শুক্রবার হামলার ঘটনা ঘটে।

কালিয়া উপজেলা ফায়ার সার্ভিসের ইনচার্জ হুমায়ুন কবির জানান, “শুক্রবার বিকাল ৪টার দিকে হামলা ও অগ্নিসংযোগের খবর পাই। আমরা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করি। রাত ৮টার দিকে পরিস্থিতি স্বাভাবিক হয়ে যায়। ২৫-৩০টি বাড়িতে আগুনের ঘটনা ঘটেছে।”

ওসি জানান, “গত বুধবার দুইজনকে হত্যার জের ধরে শুক্রবার বিকালে স্থানীয় লোকজন ২০টির মতো বাড়িঘর ভাঙচুর করেছেন। এগুলো আওয়ামী লীগের নেতাকর্মীদের বাড়িঘর। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।” বর্তমানে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে এবং পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

২০৩০ সালের মধ্যে সশস্ত্র বাহিনীতে ‘ওয়ান র‍্যাঙ্ক, ওয়ান পেনশন’ চালু: প্রধানমন্ত্রীর ঘোষণা

নড়াইলে আওয়ামী লীগ নেতার বাড়িতে হামলা, হিন্দু সম্প্রদায়ের দাবি মিথ্যা

আপলোড সময় : ০৮:৩৬:৫৫ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬