ঢাকা ০৩:০৫ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

বিচার বিভাগের স্বাধীনতার জন্য বিচারকের নৈতিক সাহস অপরিহার্য: আইনমন্ত্রী

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৭:০৫:৫৬ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬
  • ২১১ Time View

বিচার বিভাগের স্বাধীনতার জন্য — আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করতে হলে বিচারকদের নৈতিক সাহস ও বিবেকবোধ অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি শনিবার (২১ নভেম্বর) রাজধানীর বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটের সেমিনার হলে সিভিল জজ ও সমপর্যায়ের বিচারকদের জন্য আয়োজিত ৫২তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, কাগজে-কলমে বিচার বিভাগের স্বাধীনতা প্রতিষ্ঠা করা হলেও বিচারকরা যদি নিজেদের ন্যায়বোধ দ্বারা পরিচালিত না হন, তাহলে প্রকৃত অর্থে বিচার বিভাগের স্বাধীনতা প্রতিষ্ঠা সম্ভব নয়। তিনি বিচারকদের উদ্দেশ্যে বলেন, তাদের প্রধান দায়বদ্ধতা নিজেদের কাছে। বিচারিক দায়িত্ব পালনের ক্ষেত্রে যেকোনো ধরনের চাপ, প্রভাব কিংবা ব্যক্তিগত স্বার্থের ঊর্ধ্বে উঠে ন্যায়বিচার নিশ্চিত করতে হবে।

আইনমন্ত্রী আরও বলেন, বিচার বিভাগে আর্থিক সততার পাশাপাশি বুদ্ধিবৃত্তিক সততা ও স্বাধীন বিচারিক চিন্তার চর্চা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি উল্লেখ করেন, বিচারিক সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে প্রচলিত আইন, নজির ও আইনি নীতিমালা অনুসরণের পাশাপাশি মামলার বাস্তবতা, সামাজিক প্রেক্ষাপট এবং ন্যায়বিচারের বৃহত্তর স্বার্থ বিবেচনায় নিতে হবে।

তিনি বলেন, একজন বিচারক রাষ্ট্রের সার্বভৌম ক্ষমতার প্রয়োগ করেন। তাই বিচারকদের উচিত নিজেদের অবস্থানের গুরুত্ব উপলব্ধি করা এবং অন্য পেশার কর্মকর্তাদের সুযোগ-সুবিধার সঙ্গে তুলনা না করা।

আইনমন্ত্রী বলেন, বিচার বিভাগের যেকোনো সংকটময় পরিস্থিতিতে আইন মন্ত্রণালয় বিচারকদের পাশে থাকবে। তিনি আরও বলেন, কোনো বিচারক বা কর্মকর্তার বিরুদ্ধে অনিয়ম কিংবা দুর্নীতির অভিযোগ পাওয়া গেলে যথাযথ ব্যবস্থা গ্রহণে শূন্য সহনশীলতা নীতি অনুসরণ করা হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে আইন কমিশনের চেয়ারম্যান অবসরপ্রাপ্ত বিচারপতি জিনাত আরা, কমিশনের সদস্য অবসরপ্রাপ্ত বিচারপতি শামীম হাসনাইন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. নাইমা হক প্রমুখ বক্তব্য রাখেন। বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটের পরিচালক (প্রশিক্ষণ) শেখ আশফাকুর রহমান অনুষ্ঠানের সভাপতিত্ব করেন।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

২০৩০ সালের মধ্যে সশস্ত্র বাহিনীতে ‘ওয়ান র‍্যাঙ্ক, ওয়ান পেনশন’ চালু: প্রধানমন্ত্রীর ঘোষণা

বিচার বিভাগের স্বাধীনতার জন্য বিচারকের নৈতিক সাহস অপরিহার্য: আইনমন্ত্রী

আপলোড সময় : ০৭:০৫:৫৬ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬