ঢাকা ০৯:১৪ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

শিল্পে জ্বালানি সংকট ও চাঁদাবাজির বিরুদ্ধে সংসদে শফিকুর রহমানের বক্তব্য

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৮:৩০:৫৪ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬
  • ২০৩ Time View

শিল্পে জ্বালানি সংকট ও — বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বুধবার (১৮ নভেম্বর) রাতে ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের সমাপনী বক্তব্যে দেশের তৈরি পোশাকশিল্পসহ রফতানিমুখী শিল্পে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ, গ্যাস ও জ্বালানি সরবরাহ নিশ্চিত করার দাবি জানিয়েছেন। তিনি চাঁদাবাজি, দুর্নীতি, মাদক ও কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য বন্ধে কঠোর সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানান।

শফিকুর রহমান বলেন, পোশাকশিল্পের সংকট দেশের অর্থনীতির জন্য মারাত্মক ক্ষতিকর হতে পারে। তিনি উল্লেখ করেন, শিল্প বাঁচলে এর সঙ্গে যুক্ত শ্রমিক, কর্মকর্তা-কর্মচারী ও মালিকরাও বাঁচবেন। শিল্প উদ্যোক্তাদের উচ্চ সুদে ঋণ নিতে হচ্ছে এবং ব্যাংক খাতের দুরবস্থার কারণে প্রয়োজনীয় কার্যকরী মূলধন ও যন্ত্রপাতি আমদানির অর্থায়নও পর্যাপ্তভাবে পাওয়া যাচ্ছে না।

তিনি বলেন, শ্রমিকদের আন্দোলনের আড়ালে যারা কারখানা ও শিল্পপ্রতিষ্ঠানে হামলা করছে, তাদের চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবি জানান। শফিকুর রহমান বলেন, ‘কোনও শ্রমিক তার ফ্যাক্টরি ধ্বংস করতে যাবে না। আগুন দিতে যাবে না, ভাঙচুর করতে যাবে না। কারণ এটা তার নিজের ঠিকানা।’

শফিকুর রহমান স্বাধীনতার ৫৫ বছর পরও পোশাকশিল্পের অনেক কাঁচামাল, উপকরণ ও যন্ত্রাংশ বিদেশ থেকে আমদানি করতে হচ্ছে বলে উল্লেখ করেন। তিনি বলেন, এ নির্ভরতা কমাতে দেশে প্রয়োজনীয় উপকরণ ও প্রযুক্তি উৎপাদনের সক্ষমতা বাড়াতে হবে।

পোশাকশিল্পে প্রত্যক্ষভাবে প্রায় ৪০ লাখ শ্রমিক কাজ করেন এবং পরোক্ষভাবে আরও প্রায় ৪০ লাখ মানুষ এ খাতের সঙ্গে যুক্ত। অর্থাৎ প্রায় ৮০ লাখ মানুষের কর্মসংস্থান এ শিল্পের ওপর নির্ভরশীল। তিনি বলেন, শ্রমিকদের প্রারম্ভিক বেতন ১২ হাজার টাকা হলেও তাদের জীবনযাত্রার ব্যয় মেটানো কঠিন হয়ে পড়ছে।

শফিকুর রহমান বলেন, শ্রমিকদের জন্য ছয়টি হাসপাতাল নির্মাণের প্রধানমন্ত্রীর ঘোষণার বাস্তবায়ন দেখতে চান। তিনি বলেন, আগের অধিবেশনগুলোতে অনেক ঘোষণা দেওয়া হলেও সেগুলোর সব বাস্তবায়িত হয়নি।

চাঁদাবাজি, দুর্নীতি, মাদক ও কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্যে মানুষ অতিষ্ঠ বলে মন্তব্য করেন তিনি। শফিকুর রহমান বলেন, সংসদ সদস্যরা এসব সমস্যা নিয়ে একাধিকবার কথা বলেছেন, কিন্তু পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হচ্ছে না।

তিনি বলেন, চাঁদাবাজির কারণে দ্রব্যমূল্য বেড়ে যাচ্ছে। শফিকুর রহমান বলেন, ‘চাঁদাবাজির যন্ত্রণায় অতিষ্ঠ জনগণ। আজকে দ্রব্যের মূল্য দ্বিগুণ, তিন গুণ, আড়াই গুণ কেন হয়? এই চাঁদাবাজির কারণে হয়।’

শফিকুর রহমান বলেন, চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়ে বলেন, ‘এখন চাঁদাবাজি নিয়ে দুই পক্ষের মধ্যে ঠেলাঠেলি চলছে। চাঁদাবাজি যে-ই করুক, তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে।’

তিনি বিচারপ্রক্রিয়ায় সমান আচরণ নিশ্চিত করার আহ্বান জানিয়ে বলেন, ‘আমাদের সঙ্গে চরম অবিচার করা হয়েছে। কিন্তু একটা মানুষের সঙ্গেও সামান্য অবিচার করা হোক, এটা আমরা চাই না। আমরা চাই ন্যায়বিচার নিশ্চিত হোক।’

আইনের দৃষ্টিতে সবাই সমান—এই নীতি বাস্তবে কার্যকর করার আহ্বান জানিয়ে তিনি বলেন, জনগণকে বিচারপ্রক্রিয়ায় সমান আচরণের বিষয়টি দেখতে হবে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

খুলনা-ঢাকা রুটে বাস চলাচল বন্ধ, রাজনৈতিক অস্থিরতার আশঙ্কা

শিল্পে জ্বালানি সংকট ও চাঁদাবাজির বিরুদ্ধে সংসদে শফিকুর রহমানের বক্তব্য

আপলোড সময় : ০৮:৩০:৫৪ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬