ঢাকা ০১:০০ পূর্বাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

যুক্তরাষ্ট্রে জেপি মরগানের কারিগরি ত্রুটিতে ব্যাংকিং লেনদেনে বিঘ্ন

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ১১:৪১:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬
  • ২০৬ Time View

যুক্তরাষ্ট্রে জেপি মরগানের কারিগরি — জেপি মরগান চেজের একটি কারিগরি ত্রুটির কারণে গত সোমবার যুক্তরাষ্ট্রজুড়ে ওয়েলস ফার্গো, ব্যাংক অব আমেরিকা সহ কয়েকটি বড় আর্থিক প্রতিষ্ঠানের লেনদেনে বিঘ্ন ঘটে। এতে প্রতিষ্ঠানগুলোর হাজার হাজার গ্রাহক ব্যাংকিং সেবা গ্রহণ ও অর্থ পরিশোধ করতে গিয়ে ভোগান্তিতে পড়েন। কিছু গ্রাহক জেলের মাধ্যমে অর্থ লেনদেনেও বিলম্বের অভিযোগ করেছেন।

জেপি মরগান চেজের মুখপাত্র জো ইভানজেলিস্টি জানান, প্রতিষ্ঠানটির নিজস্ব হার্ডওয়্যার সিস্টেমে সফটওয়্যারজনিত ত্রুটির কারণে অন্যান্য ব্যাংকের সঙ্গে লেনদেনে সাময়িক জটিলতা তৈরি হয়। এতে যুক্তরাষ্ট্রের হাজার হাজার গ্রাহক অনলাইন ব্যাংকিং সেবা ব্যবহার করতে গিয়ে সমস্যায় পড়েন। তবে এটি কোনো সাইবার হামলার ঘটনা নয়।

বার্তা সংস্থা এএফপির তথ্য অনুযায়ী, স্থানীয় সময় দুপুর ২টার দিকে বিভ্রাট শনাক্তকারী ওয়েবসাইট ‘ডাউনডিটেক্টর’-এ এ-সংক্রান্ত অভিযোগের সংখ্যা সর্বোচ্চ পর্যায়ে পৌঁছায়। দিনের পরবর্তী সময়ে অভিযোগের সংখ্যা কমে আসে।

জানা গেছে, এ বিভ্রাটে অন্তত পাঁচটি ব্যাংকের গ্রাহক প্রভাবিত হন। তাঁরা ব্যাংকিং সেবা ব্যবহার ও লেনদেন সম্পন্ন করতে সমস্যার কথা জানান। এর মধ্যে রয়েছে জেপি মরগান চেজ, ব্যাংক অব আমেরিকা, ওয়েলস ফার্গো, ইউএস ব্যাংক, ট্রুইস্ট ও ক্যাপিটাল ওয়ান। তবে সব ব্যাংকের নিজস্ব ব্যবস্থায় ত্রুটি দেখা দেয়নি।

চেজ কারিগরি সমস্যার কথা নিশ্চিত করলেও ইউএস ব্যাংক জানিয়েছে, তাদের নিজস্ব সিস্টেমে এর কোনো প্রভাব পড়েনি। একইভাবে ক্যাপিটাল ওয়ান ও ট্রুইস্টও জানিয়েছে, তাদের সেবা স্বাভাবিকভাবে সচল ছিল।

চেজের পক্ষ থেকে জানানো হয়, তাদের অভ্যন্তরীণ হার্ডওয়্যার সিস্টেমের একটি সফটওয়্যার ত্রুটির কারণে লেনদেন প্রক্রিয়াকরণ ধীর হয়ে পড়ে। ফলে অন্যান্য ব্যাংকের সঙ্গে লেনদেনে বিলম্ব ঘটে। তবে এটি সামগ্রিক ব্যাংকিং ব্যবস্থার কোনো ত্রুটি নয়। চেজের মাধ্যমে প্রক্রিয়াকৃত লেনদেনের ক্ষেত্রেই অন্য ব্যাংকের গ্রাহকেরা সমস্যায় পড়তে পারেন।

অবশ্য কিছু গ্রাহক নিজেদের অ্যাকাউন্টে প্রবেশ করতে না পারার যে অভিযোগ করেছেন, তা অস্বীকার করেছে চেজ। প্রতিষ্ঠানটির দাবি, গ্রাহকদের অ্যাকাউন্টে প্রবেশের সুযোগ ছিল।

‘চেজ’ হলো জেপি মরগান চেজের কনজ্যুমার ব্যাংকিং বিভাগ। সম্পদের দিক থেকে এটি যুক্তরাষ্ট্রের বৃহত্তম ব্যাংক। প্রতিষ্ঠানটি অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানের সঙ্গে সংশ্লিষ্ট লেনদেনও প্রক্রিয়াকরণ করে। ফলে চেজের প্রযুক্তিগত ব্যবস্থায় সমস্যা দেখা দিলে অন্য ব্যাংকের নিজস্ব সিস্টেম স্বাভাবিক থাকলেও তাদের গ্রাহকদের লেনদেনে বিলম্ব হতে পারে।

জেলে হলো ব্যক্তি থেকে ব্যক্তির মধ্যে অর্থ লেনদেনের একটি তৃতীয় পক্ষীয় পেমেন্ট ব্যবস্থা, যা যুক্তরাষ্ট্রের বড় ব্যাংকগুলো ব্যবহার করে। এর মাধ্যমে গ্রাহকেরা বন্ধু ও পরিবারের সদস্যদের কাছে তাৎক্ষণিকভাবে অর্থ পাঠাতে পারেন। অ্যারিজোনাভিত্তিক প্রতিষ্ঠানের ‘আর্লি ওয়ার্নিং সার্ভিসেস’ মালিকানাধীন এই সেবার মালিকদের মধ্যে রয়েছে ব্যাংক অব আমেরিকা, ক্যাপিটাল ওয়ান, জেপি মরগান চেজ, পিএনসি ব্যাংক, ট্রুইস্ট, ইউএস ব্যাংক ও ওয়েলস ফার্গো।

যুক্তরাষ্ট্রের কিছু গ্রাহক জেলের মাধ্যমে অর্থ পাঠানো ও গ্রহণের ক্ষেত্রে সমস্যার কথা জানিয়েছেন। তবে জেলে কর্তৃপক্ষ জানিয়েছে, তাদের নেটওয়ার্ক স্বাভাবিক রয়েছে। গ্রাহকেরা বিভিন্ন ব্যাংক ও ক্রেডিট ইউনিয়নের মাধ্যমে জেলে ব্যবহার করেন। ফলে এসব প্রতিষ্ঠানের কোনো একটিতে প্রযুক্তিগত সমস্যা দেখা দিলে জেলের নিজস্ব ব্যবস্থা সচল থাকা সত্ত্বেও অর্থ লেনদেনে বিঘ্ন ঘটতে পারে।

ইউএস ব্যাংক জানিয়েছে, তাদের নিজস্ব ব্যবস্থায় সরাসরি কোনো প্রভাব পড়েনি। তবে অন্য কোনো আর্থিক প্রতিষ্ঠানের সঙ্গে সংশ্লিষ্ট লেনদেনের ক্ষেত্রে গ্রাহকদের অর্থ পাঠানো বা গ্রহণে বিলম্ব হতে পারে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

গোপালগঞ্জে সহিংসতার ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের ঘোষণা সরকারের

যুক্তরাষ্ট্রে জেপি মরগানের কারিগরি ত্রুটিতে ব্যাংকিং লেনদেনে বিঘ্ন

আপলোড সময় : ১১:৪১:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬