ঢাকা ০১:০৬ পূর্বাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

বে-লিজিংয়ের চেয়ারম্যান পদে পুনর্নির্বাচিত ফাতেমা জহির মজুমদার

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ১০:৩৯:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬
  • ২০৮ Time View

বে লিজিংয়ের চেয়ারম্যান পদে — পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি বে-লিজিং অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের চেয়ারম্যান হিসেবে পুনরায় নির্বাচিত হয়েছেন ফাতেমা জহির মজুমদার। মঙ্গলবার (১৭ নভেম্বর) অনুষ্ঠিত কোম্পানিটির ২৩৩তম বোর্ড সভায় পরিচালকদের সর্বসম্মতিক্রমে তাকে পরবর্তী কার্যকালের জন্য চেয়ারম্যান হিসেবে পুনর্নির্বাচিত করা হয়।

কোম্পানি সূত্রে জানা গেছে, ফাতেমা জহির মজুমদার দীর্ঘদিন ধরে বে-লিজিং অ্যান্ড ইনভেস্টমেন্টের পরিচালনা পর্ষদ ও বিভিন্ন কমিটিতে দায়িত্ব পালন করছেন। তিনি একজন সফল নারী উদ্যোক্তা এবং দেশে ও বিদেশে বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে সম্পৃক্ত রয়েছেন।

ফাতেমা জহির মজুমদার স্নাতকোত্তর ডিগ্রি অর্জনের পাশাপাশি আইন বিষয়ে অধ্যয়ন করেছেন। তিনি অ্যালায়েন্স ফ্রঁসেজ দ্য ঢাকা থেকে ফরাসি ভাষায় সার্টিফিকেশনও অর্জন করেছেন।

সমাজকল্যাণমূলক কর্মকাণ্ডেও তার উল্লেখযোগ্য অবদান রয়েছে। তিনি বিভিন্ন সামাজিক ও পেশাজীবী সংগঠনের সঙ্গে যুক্ত রয়েছেন। এছাড়া দুই দশকের বেশি সময় ধরে কমিউনিকেশন স্কিল ও ইংরেজি ভাষার শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছেন। ঢাকাস্থ আমেরিকান সেন্টারের ইংরেজি ভাষা প্রশিক্ষকদের প্রশিক্ষক হিসেবেও কাজ করেছেন তিনি।

এদিকে, মঙ্গলবার (১৭ নভেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্লক মার্কেটে মোট ৪৩টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এদিন ব্লক মার্কেটে ৫৬ কোটি ৯০ লাখ ৬৩ হাজার টাকার লেনদেন সম্পন্ন হয়েছে।

সূত্র মতে, কোম্পানিগুলোর মোট ৯৯ লাখ ৫৫ হাজার ৬৪৩টি শেয়ার ৯৩ বারে লেনদেন হয়েছে, যার আর্থিক মূল্য ৫৬ কোটি ৯০ লাখ ৬৩ হাজার টাকা। ব্লক মার্কেটে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে স্কয়ার ফার্মার ১৩ কোটি ৯৪ হাজার টাকার। দ্বিতীয় স্থানে ব্যাংক এশিয়ার ৯ কোটি ৩৪ লাখ ৫০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। তৃতীয় স্থানে জিকিউ বলপেনের ৭ কোটি ৩০ লাখ ৪৯ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

সপ্তাহের তৃতীয় কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে লেনদেন শেষে দরপতনের তালিকায় শীর্ষে উঠে এসেছে পিপলস লিজিং অ্যান্ড ফাইন্যান্স সার্ভিসেস লিমিটেড। মঙ্গলবার (১৭ নভেম্বর) ডিএসইতে সর্বোচ্চ পিপলস লিজিংয়ের শেয়ার দর ৫ দশমিক ৮৮ শতাংশ কমেছে।

দরপতনের এই তালিকায় দ্বিতীয় স্থানে ছিল মেট্রো স্পিনিং লিমিটেড, যার শেয়ার দর ৪ দশমিক ৩৪ শতাংশ কমেছে। তৃতীয় স্থানে থাকা মতিন স্পিনিংয়ের শেয়ার দর ৪ দশমিক ২৭ শতাংশ কমেছে।

ডিএসইতে দরপতনের শীর্ষ দশে থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে স্কয়ার ফার্মাসিউটিক্যালস, ফার ইস্ট নিটিং অ্যান্ড ডাইং ইন্ডাস্ট্রিজ, নূরানী, হামিদ ফেব্রিক্স পিএলসি, আইসিবি এএমসিএল থার্ড এনআরবি মিউচুয়াল ফান্ড, সায়হাম টেক্সটাইল মিলস এবং ফার্স্ট বাংলাদেশ ফিক্সড ইনকাম ফান্ড।

এছাড়া, পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি কে অ্যান্ড কিউ (বাংলাদেশ) লিমিটেডের ঘোষিত ৫ শতাংশ বোনাস লভ্যাংশের অনুমোদন চেয়ে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ (বিএসইসি) আবেদন করেছে। কোম্পানিটি এখনও নিয়ন্ত্রক সংস্থার অনুমোদন পায়নি।

সূত্র মতে, ৩০ জুন, ২০২৬ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য কোম্পানিটির পরিচালনা পর্ষদ ৫ শতাংশ নগদ ও ৫ শতাংশ বোনাস শেয়ার লভ্যাংশ সুপারিশ করেছিল। গত ২৭ অক্টোবর ডিএসইর মাধ্যমে প্রকাশিত ঘোষণার ধারাবাহিকতায় কোম্পানিটির বোনাস শেয়ার ইস্যুর অনুমোদন চেয়ে বিএসইসির কাছে আবেদন করা হয়েছে।

এ অবস্থায় আগামী ১৭ নভেম্বর নির্ধারিত রেকর্ড ডেট শুধুমাত্র ৫ শতাংশ নগদ লভ্যাংশের জন্য প্রযোজ্য হবে। বিএসইসির অনুমোদন পাওয়ার পর ৫ শতাংশ স্টক ডিভিডেন্ডের জন্য পৃথক রেকর্ড ডেট ঘোষণা করবে কোম্পানিটি।

সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩৬৭টি কোম্পানির মধ্যে ২৪৬টির শেয়ারদর বৃদ্ধি পেয়েছে। এর মধ্যে সর্বোচ্চ দর বৃদ্ধি পেয়েছে ওয়াটা কেমিক্যালস লিমিটেডের।

সূত্র মতে, মঙ্গলবার (১৭ নভেম্বর) ডিএসইতে ওয়াটা কেমিক্যালস লিমিটেডের শেয়ারদর আগের কার্যদিবসের তুলনায় ১০ শতাংশ বেড়েছে। এর ফলে কোম্পানিটি দর বৃদ্ধির তালিকায় প্রথম স্থান দখল করে নিয়েছে।

দর বৃদ্ধির তালিকায় দ্বিতীয় স্থানে ছিল মেঘনা পেট ইন্ডাস্ট্রিজ, যার শেয়ার দর ৯ দশমিক ৯৪ শতাংশ বৃদ্ধি পেয়েছে। তৃতীয় স্থানে থাকা মেঘনা কনডেন্সড মিল্কের শেয়ার দর ৯ দশমিক ৮১ শতাংশ বেড়েছে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

গোপালগঞ্জে সহিংসতার ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের ঘোষণা সরকারের

বে-লিজিংয়ের চেয়ারম্যান পদে পুনর্নির্বাচিত ফাতেমা জহির মজুমদার

আপলোড সময় : ১০:৩৯:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬