ঢাকা ০৫:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৪:৪৮:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬
  • ২০৪ Time View

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের ৩৫০ — বাংলাদেশের রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট থেকে পরীক্ষামূলকভাবে ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ শুরু হয়েছে। মঙ্গলবার (১৭ নভেম্বর) বিকেল ৩টা ১৬ মিনিটে এই বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হয়। তবে এটি আনুষ্ঠানিক বিদ্যুৎ সরবরাহ নয়, বরং প্রাথমিক পরীক্ষার অংশ হিসেবে কয়েক ঘণ্টার জন্য কেন্দ্রটি গ্রিডের সঙ্গে সংযুক্ত থাকবে।

বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনামের উপস্থিতিতে এ কার্যক্রম শুরু হয়। প্রকল্পের ঊর্ধ্বতন বৈজ্ঞানিক তথ্য কর্মকর্তা সৈকত আহমেদ এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন। বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রাথমিক পরীক্ষামূলক সংযোগের আওতায় উৎপাদিত বিদ্যুৎ প্রায় ৮ থেকে ১০ ঘণ্টা জাতীয় গ্রিডে সরবরাহ করা হবে।

এই পরীক্ষার সময় টারবাইন, জেনারেটর এবং গ্রিডের সঙ্গে সমন্বিত পরিচালনব্যবস্থার কার্যকারিতা ও স্থিতিশীলতা পরীক্ষা করা হবে। পাশাপাশি গুরুত্বপূর্ণ কারিগরি বিষয়গুলো পর্যবেক্ষণ করা হবে। পরীক্ষার এই ধাপ শেষ হলে কেন্দ্রটিকে জাতীয় গ্রিড থেকে বিচ্ছিন্ন করা হবে।

পরবর্তী সময়ে, প্রায় ২৮ ঘণ্টা বিরতি দিয়ে আবার ৪ থেকে ৬ ঘণ্টার জন্য গ্রিডে যুক্ত করা হবে। এ সময় প্রয়োজনীয় কারিগরি ও পরিচালনসংক্রান্ত পরীক্ষা সম্পন্ন করা হবে। প্রকল্পসংশ্লিষ্ট সূত্র জানায়, পরীক্ষামূলক সংযোগের সময় জাতীয় গ্রিডের আচরণ ও বিদ্যুৎ সরবরাহের স্থিতিশীলতা পর্যবেক্ষণ করা হবে।

কোনো ধরনের কারিগরি জটিলতা দেখা দিলে তাৎক্ষণিকভাবে সংযোগ বিচ্ছিন্ন করা হবে। পরীক্ষা শেষে কেন্দ্রটি বন্ধ রেখে পরবর্তী কার্যক্রম চালানো হবে। প্রকল্পের কর্মকর্তারা জানিয়েছেন, প্রথম ইউনিটের রিঅ্যাক্টর, টারবাইনসহ গুরুত্বপূর্ণ যন্ত্রপাতির পরীক্ষা-নিরীক্ষা শেষ হয়েছে এবং বিদ্যুৎ উৎপাদন ও গ্রিডে সরবরাহের জন্য কেন্দ্রটি প্রস্তুত।

এখন জাতীয় গ্রিডের সক্ষমতা যাচাইয়ের পাশাপাশি গ্রিডের কম্পাঙ্ক, বিদ্যুৎ সরবরাহের স্থিতিশীলতা এবং বিভিন্ন যন্ত্রের পারস্পরিক সমন্বয় পরীক্ষা করা হচ্ছে। কেন্দ্র চালুর দীর্ঘ কমিশনিং প্রক্রিয়ার গুরুত্বপূর্ণ অংশ এটি।

পরীক্ষা সফল হলে আগামী ২১ নভেম্বর অথবা চলতি মাসের শেষ দিকে আনুষ্ঠানিকভাবে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরু হতে পারে। প্রাথমিক পর্যায়ে ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহের পরিকল্পনা রয়েছে।

উল্লেখ্য, ২০১৩ সালের ২ অক্টোবর রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণের প্রথম পর্যায়ের কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। পরে ২০১৭ সালের ৩০ নভেম্বর তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা কেন্দ্রটির প্রথম ইউনিটের প্রথম কংক্রিট ঢালাইয়ের উদ্বোধন করেন। রাশিয়ার সহযোগিতায় নির্মাণাধীন এ বিদ্যুৎকেন্দ্রে ১ হাজার ২০০ মেগাওয়াট ক্ষমতার দুটি ইউনিট রয়েছে। সব মিলিয়ে কেন্দ্রটির মোট উৎপাদনক্ষমতা ২ হাজার ৪০০ মেগাওয়াট। প্রকল্পটির নির্মাণ ব্যয় ধরা হয়েছে ১ লাখ ১৩ হাজার কোটি টাকার বেশি।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

ডেঙ্গুতে মৃত্যু আরও ৫, আক্রান্ত ১ হাজার ৫৩৭

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত

আপলোড সময় : ০৪:৪৮:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬