ঢাকা ১০:০০ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

মার্সেল ফ্রিজ কিনে ‘ঘরভর্তি উপহার’ পেলেন লিপিয়ারা

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৯:৩৭:৪১ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬
  • ২১৮ Time View

মার্সেল ফ্রিজ কিনে ‘ঘরভর্তি — মেহেরপুরের গাংনী উপজেলার বামন্দী ইউনিয়নের গৃহিণী মোছাঃ লিপিয়ারা মার্সেল ফ্রিজ কিনে ‘ঘরভর্তি উপহার’ পেয়েছেন। তিনি ফ্রিজের সঙ্গে বিভিন্ন ইলেকট্রনিক পণ্য উপহার হিসেবে পেয়েছেন, যার মধ্যে রয়েছে এসি, টেলিভিশন, ওয়াশিং মেশিন, মাইক্রোওয়েভ ওভেন, গ্যাস স্টোভ, ইনফ্রারেড কুকার, রাইস কুকার, ব্লেন্ডার, সিলিং ফ্যান, রিচার্জেবল ফ্যান, গিজার, ইস্ত্রি এবং ইলেকট্রিক কেটলি।

মার্সেলের ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২৫ এর আওতায় ফ্রিজ কিনে ডিজিটাল নিবন্ধন করায় লিপিয়ারা এই উপহার পেয়েছেন। তার পরিবারে এই খবরে আনন্দের বন্যা বইছে এবং এলাকাতেও ব্যাপক আলোচনা সৃষ্টি হয়েছে।

রোববার (১৫ নভেম্বর) বামন্দী বাজারে মার্সেলের পরিবেশক প্রতিষ্ঠান ‘তাজ ইলেকট্রনিক্স’ কর্তৃক আয়োজিত এক অনুষ্ঠানে লিপিয়ারা এই উপহার গ্রহণ করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জনপ্রিয় মডেল ও চলচ্চিত্র অভিনেতা ইরফান সাজ্জাদ এবং অভিনেত্রী প্রার্থনা ফারদিন দীঘি।

অনুষ্ঠানে মার্সেলের ডেপুটি চিফ মার্কেটিং অফিসার মো. রবিউল আলম ভূঁইয়া, মার্সেল ডিস্ট্রিবিউটর নেটওয়ার্কের সেলস ক্যাপ্টেন নুরুল ইসলাম রুবেল, মার্সেল ফ্রিজের ব্র্যান্ড ম্যানেজার মোস্তাফিজুর রহমান এবং পরিবেশক ‘তাজ ইলেকট্রনিক্স’ এর সত্ত্বাধিকারী জিয়াদুল ইসলাম লিজনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিগণ উপস্থিত ছিলেন।

মার্সেলের ‘ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২৫’ গত ১৭ অক্টোবর থেকে শুরু হয়েছে। এই ক্যাম্পেইনের আওতায় ফ্রিজ, টিভি, এসি বা সিলিং ফ্যান ক্রয়ের মাধ্যমে গ্রাহকদের জন্য ঘরভর্তি উপহার পাওয়ার সুযোগ রয়েছে। এছাড়া বিদেশ ভ্রমণ, ক্যাশব্যাকসহ নিশ্চিত উপহার পাওয়ার সুবিধাও রয়েছে। এই সুবিধা আগামী ৩১ ডিসেম্বর ২০২৬ পর্যন্ত চলবে।

লিপিয়ারা জানান, মার্সেলের অফার অনুযায়ী তারা সত্যিই ‘ঘরভর্তি উপহার’ পেয়েছেন। তিনি বলেন, “মার্সেল ফ্রিজ কিনে এসি, টিভি, ওয়াশিং মেশিন, ওভেনের মতো দামি পণ্যসহ আরও অনেক পণ্য উপহার পেয়ে আমার পরিবার মহাখুশি। আমাদের মতো সাধারণ ক্রেতাদের এমন বিশাল উপহার দেয়ায় মার্সেলকে অনেক ধন্যবাদ।”

উপহার হস্তান্তর অনুষ্ঠানে ইরফান সাজ্জাদ ও দীঘি বলেন, মার্সেল সাধারণ ক্রেতাদের দেয়া প্রতিশ্রুতি শতভাগ রক্ষা করছে। তারা দেশীয় শিল্পের টেকসই বিকাশ, কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং দেশের আমদানি নির্ভরতা কমানোর পাশাপাশি জাতীয় অর্থনীতিকে সমৃদ্ধ করার জন্য উপস্থিত সকলকে মার্সেলের মতো দেশীয় ব্র্যান্ডের উন্নতমানের পণ্য ক্রয়ের আহবান জানান।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জনপ্রিয় কৌতুক অভিনেতা আবু হেনা রনি, যিনি দর্শকদের জন্য মজার কৌতুক পরিবেশন করেন। সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে মার্সেলের ‘ঘরভর্তি উপহার’ হস্তান্তরের অনুষ্ঠান শেষ হয়।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

বাংলাদেশের ঋণ পরিমাণ ২৩ লাখ ৩৭ হাজার কোটি টাকা: অর্থমন্ত্রীর ঘোষণা

মার্সেল ফ্রিজ কিনে ‘ঘরভর্তি উপহার’ পেলেন লিপিয়ারা

আপলোড সময় : ০৯:৩৭:৪১ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬