ঢাকা ০৫:১০ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

রহস্যময় গ্রহাণু ১৯৯৮ কেওয়াই২৬: নিখোঁজ ফোবোস-১ হতে পারে?

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৪:৩১:১৫ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬
  • ২০১ Time View

রহস্যময় গ্রহাণু ১৯৯৮ কেওয়াই২৬ — পৃথিবীর কাছ দিয়ে অতিক্রম করছে রহস্যময় এক মহাজাগতিক বস্তু, যার নাম ১৯৯৮ কেওয়াই২৬। এই বস্তুটির ব্যাস প্রায় ১১ মিটার এবং এর গতিপথ ও গতিতে কিছু পরিবর্তন দেখা গেছে, যা বিজ্ঞানীদের নতুন প্রশ্নের মুখোমুখি করেছে। হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের গবেষকরা ধারণা করছেন, এটি সোভিয়েত মহাকাশযান ‘ফোবোস-১’ হতে পারে, যা ১৯৮৮ সালে মঙ্গলগ্রহের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছিল।

১৯৯৮ কেওয়াই২৬ এর অস্বাভাবিক গতিবিধি বিজ্ঞানীদের মধ্যে আগ্রহের সৃষ্টি করেছে। পর্যবেক্ষণে দেখা গেছে, সূর্য ও পৃথিবীর মাধ্যাকর্ষণ দিয়ে এর গতিপথের সব পরিবর্তন ব্যাখ্যা করা যাচ্ছে না। বিজ্ঞানীরা এ ধরনের ঘটনাকে ‘নন-গ্র্যাভিটেশনাল অ্যাকসেলারেশন’ বলে অভিহিত করেছেন, যা নির্দেশ করে যে, বস্তুটির গতিতে অন্য কোনো শক্তি প্রভাব ফেলছে।

নাসা জানিয়েছে, এই বস্তুটি পর্যবেক্ষণে রাখা হয়েছে এবং এটি পৃথিবীর জন্য কোনো পরিচিত হুমকি নয়। নাসার প্রধান জ্যারেড আইজ্যাকম্যানের মতে, বিজ্ঞানীরা এর গতিপথের পরিবর্তন নিয়ে গবেষণা চালিয়ে যাচ্ছেন।

হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের জ্যোতির্পদার্থবিদ আভি লোয়েব এবং তাঁর সহকর্মীরা ফোবোস-১-এর একটি মডেল তৈরি করে ১৯৯৮ কেওয়াই২৬ এর বৈশিষ্ট্য তুলনা করেছেন। তাঁদের দাবি, আটটি পৃথক পর্যবেক্ষণের ফলাফলের সঙ্গে মডেলটির মিল পাওয়া গেছে। তাঁদের বিশ্লেষণ অনুযায়ী, বস্তুটি সূর্যের প্রায় ৫২ শতাংশ আলো প্রতিফলিত করে এবং মাত্র ৫ দশমিক ৩৫ মিনিটে একবার নিজ অক্ষের চারপাশে পূর্ণ ঘূর্ণন সম্পন্ন করে।

তবে ১৯৯৮ কেওয়াই২৬ এর প্রকৃত পরিচয় নিয়ে বিজ্ঞানীদের মধ্যে মতভেদ রয়েছে। ২০২৩ সালের একটি গবেষণায় বস্তুটিকে ‘ডার্ক কমেট’ বা অন্ধকার ধূমকেতু হিসেবে ব্যাখ্যা করা হয়েছিল। ধারণা করা হয়, এর অভ্যন্তরে থাকা পানি গ্যাসে পরিণত হয়ে বাইরে বেরিয়ে আসার সময় এক ধরনের ধাক্কা তৈরি করতে পারে, যা বস্তুটির গতিপথে পরিবর্তন ঘটাতে পারে।

অন্যদিকে, কিছু গবেষকের মতে, এটি সম্ভবত পানিশূন্য একটি গ্রহাণু। সূর্যের বিকিরণ থেকে সৃষ্ট চাপও এর গতিপথ পরিবর্তনের কারণ হতে পারে। ২০২৫ সালে ‘নেচার কমিউনিকেশনস’ সাময়িকীতে প্রকাশিত এক গবেষণায় বস্তুটির ব্যাস প্রায় ১১ মিটার বলে উল্লেখ করা হয়েছে, যা এটিকে প্রাকৃতিক গ্রহাণু হিসেবে বিবেচনার জন্য যথেষ্ট ভিত্তি প্রদান করে।

১৯৯৮ কেওয়াই২৬-এর প্রকৃত পরিচয় জানতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে জাপানের হায়াবুসা-২ মহাকাশ অভিযান। পরিকল্পনা অনুযায়ী, ২০৩১ সালের জুলাইয়ে মহাকাশযানটি বস্তুটির কাছাকাছি পৌঁছে পর্যবেক্ষণ চালানোর কথা রয়েছে। সেখান থেকে ছবি ও বিভিন্ন বৈজ্ঞানিক তথ্য সংগ্রহ করা সম্ভব হলে এটি প্রাকৃতিক গ্রহাণু, নাকি কৃত্রিম কোনো মহাকাশযান সে বিষয়ে আরও স্পষ্ট ধারণা পাওয়া যাবে।

তবে হায়াবুসা-২ এর অভিযান শেষ না হওয়া পর্যন্ত ফোবোস-১ হওয়ার দাবিটি নিছক একটি বৈজ্ঞানিক অনুমান হিসেবেই রয়ে যাবে। আভি লোয়েব মজার ছলে বলেছেন, হায়াবুসা-২ এর ক্যামেরায় যদি বরফের পরিবর্তে ‘মেড ইন দ্য ইউএসএসআর’ লেখা দেখা যায়, তাহলে অবাক হওয়ার কিছু থাকবে না।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

বে লিজিংয়ের পর্ষদ সভা ১৯ নভেম্বর অনুষ্ঠিত হবে

রহস্যময় গ্রহাণু ১৯৯৮ কেওয়াই২৬: নিখোঁজ ফোবোস-১ হতে পারে?

আপলোড সময় : ০৪:৩১:১৫ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬