ঢাকা ০৬:০৫ পূর্বাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

১১ দলীয় ঐক্যের ২১ নভেম্বরের লংমার্চ স্থগিত ঘোষণা

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৬:২৪:৩৬ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬
  • ২২৫ Time View

১১ দলীয় ঐক্যের ২১ — ১১ দলীয় ঐক্য আগামী ২১ নভেম্বরের লংমার্চ কর্মসূচি স্থগিত করেছে। সংগঠনটির সমন্বয়ক ও জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ড. এএইচএম হামিদুর রহমান আযাদ জানান, কর্মসূচি বাস্তবায়নে ব্যবস্থাপনাগত জটিলতা ও জনদুর্ভোগের আশঙ্কার কারণে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

রোববার (১৫ নভেম্বর) বিকেলে রাজধানীর মগবাজারে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে ১১ দলীয় ঐক্যের লিয়াজোঁ কমিটির জরুরি সভা শেষে আয়োজিত সংবাদ ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।

ড. হামিদুর রহমান আযাদ বলেন, লংমার্চের পরিকল্পনা শুধুমাত্র ট্রেনে যাতায়াতের মতো নয়। এতে বিভিন্ন স্থানে মানুষের ওঠানামা, বক্তব্য দেওয়া ও জনসমাগমের বিষয় রয়েছে। এ কারণে ট্রেনকে বিভিন্ন স্থানে থামতে হবে এবং কিছু স্থানে রেলপথ সিঙ্গেল লাইন হওয়ায় পুরো ব্যবস্থাপনা জটিল হয়ে পড়বে।

তিনি আরও বলেন, সবকিছু বিবেচনায় নিয়ে আগামী ২১ নভেম্বর ট্রেনযোগে লংমার্চ করা সম্ভব নয় বলে তাঁরা মনে করছেন। এ কারণে আনুষ্ঠানিকভাবে সিদ্ধান্ত নিয়ে ট্রেনযোগে লংমার্চ কর্মসূচি স্থগিত ঘোষণা করা হয়েছে। বিকল্প পন্থায় কর্মসূচি বাস্তবায়নের বিষয়টি বিবেচনা করা হবে।

দেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে ১১ দলীয় ঐক্যের এই সমন্বয়ক বলেন, দেশের বিদ্যমান পরিস্থিতির এখনো প্রত্যাশিত উন্নতি হয়নি। জনগণের প্রত্যাশা ও অধিকার, বিশেষ করে সাংবিধানিক সংস্কারের রূপরেখা বাস্তবায়ন করতে হবে। তিনি বলেন, সংস্কার পরিষদ গঠন না করে সংশোধনের পথে হেঁটে জাতিকে বিভ্রান্ত করার যে চেষ্টা চলছে, তা আগেই প্রত্যাখ্যান করা হয়েছে।

ড. হামিদুর রহমান আযাদ বলেন, সরকারের অগণতান্ত্রিক কর্মকাণ্ডের বিরুদ্ধে ১১ দলীয় ঐক্য সোচ্চার ছিল, আছে এবং ভবিষ্যতেও থাকবে। জনগণকে সংগঠিত করে নিয়মতান্ত্রিক পদ্ধতিতে কর্মসূচি পালন করা হবে। এ ক্ষেত্রে ১১ দলীয় ঐক্য নেতৃত্ব দেবে।

এদিকে, বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করেছেন, শেখ মুজিবুর রহমানের প্রণীত ১৯৭৩ সালের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের আওতায় শেখ হাসিনা একজন পলাতক মানবতাবিরোধী অপরাধী। তিনি বলেন, এ কারণে শেখ হাসিনার দেশে ফেরা কিংবা পাসপোর্ট পাওয়ার কোনো সুযোগ নেই।

রিজভী বলেন, মানবতাবিরোধী অপরাধ, মানুষ হত্যা, শিক্ষার্থী হত্যা ও শ্রমিক হত্যার ঘটনায় শেখ হাসিনার বিরুদ্ধে যেসব দণ্ড হয়েছে এবং যেসব মামলা বিচারাধীন রয়েছে, সেগুলোর প্রতিটি দণ্ড তাকে ভোগ করতে হবে।

শনিবার (১৪ নভেম্বর) কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের আয়োজিত বিক্ষোভ মিছিল শেষে এক সমাবেশে তিনি এসব কথা বলেন।

রিজভী অভিযোগ করেন, শেখ মুজিবুর রহমান বাকশাল প্রতিষ্ঠার মাধ্যমে দেশে ফ্যাসিবাদ কায়েম করেছিলেন। তিনি বলেন, শেখ হাসিনার বিচার প্রসঙ্গে ১৯৭৩ সালের আইন অনুযায়ী তিনি একজন পলাতক মানবতাবিরোধী অপরাধী।

আওয়ামী লীগের নেতাদের সমালোচনা করে রিজভী বলেন, দলটির অনেক নেতা বিদেশে অবস্থান করছেন। তিনি দাবি করেন, দেশে তৃণমূলের নেতা-কর্মীদের হাতে বোমা দিয়ে বিভিন্ন স্থানে আতশবাজি ও নাশকতামূলক কর্মকাণ্ড চালানো হচ্ছে।

বিএনপি ও যুবদলের নেতা-কর্মীদের উদ্দেশে রিজভী বলেন, এসব কর্মকাণ্ডের মাধ্যমে জাতীয়তাবাদী যুবদল কিংবা বিএনপির অন্য অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের ভয় দেখানো যাবে না। তিনি বলেন, অতীতে গুম, খুন ও নানা ধরনের নির্যাতনের মুখেও তারা আন্দোলন-সংগ্রাম চালিয়ে গেছেন।

ফ্যাসিবাদ প্রতিরোধের প্রত্যয় ব্যক্ত করে বিএনপির এই নেতা বলেন, জাতীয়তাবাদী শক্তিকে কোনোভাবেই মাথা নত করা যাবে না। তিনি বলেন, ফ্যাসিবাদ প্রতিষ্ঠার যেকোনো প্রচেষ্টা রুখে দিতে দেশের জাতীয়তাবাদী ও গণতান্ত্রিক শক্তিগুলো রাজপথে প্রতিরোধ গড়ে তুলবে।

সমাবেশে ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্যসচিব রবিউল ইসলাম, ছাত্রদলের সহসভাপতি ডা. তৌহিদুর রহমান আউয়ালসহ যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান মন্তব্য করেছেন, জুলাই গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে ফ্যাসিবাদের পতন ঘটানো তরুণ প্রজন্ম দেশে নতুন করে কোনো ফ্যাসিবাদ প্রতিষ্ঠিত হতে দেবে না। তিনি বলেন, ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ গড়ার প্রশ্নে কোনো আপস করা হবে না।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

শচীন টেন্ডুলকারের ৪৯ বছরের ব্যাটের বন্ধন

১১ দলীয় ঐক্যের ২১ নভেম্বরের লংমার্চ স্থগিত ঘোষণা

আপলোড সময় : ০৬:২৪:৩৬ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬