ঢাকা ১০:৩৭ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

কপারটেক ইন্ডাস্ট্রিজের বার্ষিক সাধারণ সভার তারিখ ঘোষণা

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৫:০৫:২২ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬
  • ২০৬ Time View

কপারটেক ইন্ডাস্ট্রিজের বার্ষিক সাধারণ — পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি কপারটেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের বার্ষিক সাধারণ সভার (এজিএম) তারিখ, সময় ও স্থান নির্ধারণ করা হয়েছে। কোম্পানিটি আগামী ২৮ জানুয়ারি ২০২৭ তারিখে সকাল ১০টায় এ সভা অনুষ্ঠিত হবে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা গেছে, হাইব্রিড পদ্ধতিতে অনুষ্ঠিতব্য এ সভার ভেন্যু হবিগঞ্জের মাধবপুর উপজেলার শাহপুর বাজারের হরিতলায় অবস্থিত কোম্পানির কারখানা প্রাঙ্গণ।

এর আগে, ২৭ অক্টোবর ২০২৬ তারিখে কপারটেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড লভ্যাংশ সংক্রান্ত তথ্য প্রকাশ করেছিল। কোম্পানির এজিএমে লভ্যাংশ বিতরণসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হবে বলে আশা করা হচ্ছে।

এদিকে, পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানি ন্যাশনাল পলিমার ইন্ডাস্ট্রিজ পিএলসি চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকের (জুলাই’২৬-সেপ্টেম্বর’২৬) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।

কোম্পানির প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, আলোচিত প্রথম প্রান্তিকে শেয়ারপ্রতি আয় (ইপিএস) ১০ পয়সা হয়েছে, যা গত অর্থবছরের একই সময়ে ছিল ২ পয়সা। এ সময় কোম্পানির শেয়ারপ্রতি নিট পরিচালন নগদ অর্থপ্রবাহ (এনওসিএফপিএস) ৮৩ পয়সা হয়েছে, গত অর্থবছরের একই সময়ে যা ছিল ২ টাকা ৯৭ পয়সা।

৩০ সেপ্টেম্বর ২০২৬ তারিখে কোম্পানির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভি) ২৯ টাকা ৬৫ পয়সা দাঁড়িয়েছে, যা ৩০ জুন ২০২৬ তারিখে ছিল ২৯ টাকা ৫৫ পয়সা।

পুঁজিবাজারে তালিকাভুক্ত সেবা ও আনুষঙ্গিক খাতের কোম্পানি শমরিতা হাসপাতাল লিমিটেডের স্পন্সর পরিচালক ডা. এ.বি.এম. হারুন তার মালিকানাধীন ১ লাখ শেয়ার ছেলে মো. আতিকুল বাশারকে উপহার হিসেবে হস্তান্তরের ঘোষণা দিয়েছেন।

ডা. হারুন জানিয়েছেন, শেয়ারগুলো স্টক এক্সচেঞ্জের লেনদেন ব্যবস্থার বাইরে উপহার হিসেবে হস্তান্তর করা হবে। আগামী ৮ নভেম্বর ২০২৬ থেকে পরবর্তী ৩০ কার্যদিবসের মধ্যে এ হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন হবে।

এদিকে, পুঁজিবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি এ্যাপেক্স স্পিনিং অ্যান্ড নিটিং মিলস লিমিটেডের কারখানা সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে। শ্রমিকদের কর্মবিরতি এবং ব্যবস্থাপনা কর্তৃপক্ষের সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে ১৫ নভেম্বর ২০২৬ থেকে কারখানাটির কার্যক্রম বন্ধ রয়েছে।

কোম্পানির ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছে, সার্বিক পরিস্থিতি বিবেচনা করে কর্মকর্তা-কর্মচারী, শ্রমিক এবং কোম্পানির সম্পদের নিরাপত্তা নিশ্চিত করতে কারখানা বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এদিকে, পরিস্থিতি স্বাভাবিক করতে সংশ্লিষ্ট পক্ষগুলোর সঙ্গে যোগাযোগ রাখছে কোম্পানি কর্তৃপক্ষ। শিল্পকার্যক্রম পরিচালনার অনুকূল পরিবেশ তৈরি হলে যত দ্রুত সম্ভব কারখানার স্বাভাবিক উৎপাদন কার্যক্রম পুনরায় চালুর চেষ্টা চলছে।

পুঁজিবাজারে তালিকাভুক্ত এ্যাপেক্স স্পিনিং অ্যান্ড নিটিং মিলস লিমিটেড চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকের (জুলাই’২৬-সেপ্টেম্বর’২৬) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।

প্রতিবেদন অনুযায়ী, আলোচিত প্রথম প্রান্তিকে কোম্পানির শেয়ারপ্রতি আয় (ইপিএস) ৮০ পয়সা হয়েছে, যা গত অর্থবছরের একই সময়ে ছিল ৭১ পয়সা। এ সময় কোম্পানির শেয়ারপ্রতি পরিচালন নগদ অর্থপ্রবাহ (এনওসিএফপিএস) মাইনাস ১২ টাকা ২ পয়সা হয়েছে।

৩০ সেপ্টেম্বর ২০২৬ তারিখে কোম্পানির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভি) ৭৯ টাকা ২২ পয়সা দাঁড়িয়েছে, যা ৩০ জুন ২০২৬ তারিখে ছিল ৭৮ টাকা ৮১ পয়সা।

অন্যদিকে, পুঁজিবাজারে তালিকাভুক্ত সাফকো স্পিনিং মিলস লিমিটেড চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকের (জুলাই’২৬-সেপ্টেম্বর’২৬) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।

এতে দেখা গেছে, আলোচিত প্রথম প্রান্তিকে কোম্পানির শেয়ারপ্রতি লোকসান (ইপিএস) ১ টাকা ৬৬ পয়সা হয়েছে, যা গত অর্থবছরের একই সময়ে ছিল ১ টাকা ৭৪ পয়সা।

৩০ সেপ্টেম্বর ২০২৬ তারিখে কোম্পানির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভি) ঋণাত্মক ৩ টাকা ৫৬ পয়সা দাঁড়িয়েছে, যা ৩০ জুন ২০২৬ তারিখে ছিল ঋণাত্মক ৩ টাকা ৮৩ পয়সা।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

৩ হাজার কোটি টাকার সুকুক নিলামে তুলছে বাংলাদেশ সরকার

কপারটেক ইন্ডাস্ট্রিজের বার্ষিক সাধারণ সভার তারিখ ঘোষণা

আপলোড সময় : ০৫:০৫:২২ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬