ঢাকা ১০:৩৮ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

এ্যাপেক্স স্পিনিংয়ের প্রথম প্রান্তিকে আয় বেড়েছে, সাফকো ও প্রভাতী ইনস্যুরেন্সের লোকসান

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৪:৩৩:২৩ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬
  • ২০৬ Time View

এ্যাপেক্স স্পিনিংয়ের প্রথম প্রান্তিকে — পুঁজিবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি এ্যাপেক্স স্পিনিং অ্যান্ড নিটিং মিলস লিমিটেড চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকের (জুলাই’২৬-সেপ্টেম্বর’২৬) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) ৮০ পয়সা হয়েছে, যা গত অর্থবছরের একই সময়ে ছিল ৭১ পয়সা।

এ সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি পরিচালন নগদ অর্থপ্রবাহ (এনওসিএফপিএস) ঋণাত্মক ১২ টাকা ২ পয়সা হয়েছে। গত অর্থবছরের একই সময়ে এটি ছিল ৩ পয়সা। ৩০ সেপ্টেম্বর ২০২৬ তারিখে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভি) ৭৯ টাকা ২২ পয়সা দাঁড়িয়েছে, যা ৩০ জুন ২০২৬ তারিখে ছিল ৭৮ টাকা ৮১ পয়সা।

অন্যদিকে, পুঁজিবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি সাফকো স্পিনিং মিলস লিমিটেডও চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকের (জুলাই’২৬-সেপ্টেম্বর’২৬) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান (ইপিএস) ১ টাকা ৬৬ পয়সা হয়েছে, যা গত অর্থবছরের একই সময়ে ছিল ১ টাকা ৭৪ পয়সা।

এ সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট পরিচালন নগদ অর্থপ্রবাহ (এনওসিএফপিএস) ৫৯ পয়সা হয়েছে, গত অর্থবছরের একই সময়ে যা ছিল ঋণাত্মক ৫ পয়সা। ৩০ সেপ্টেম্বর ২০২৬ তারিখে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভি) ঋণাত্মক ৩ টাকা ৫৬ পয়সা দাঁড়িয়েছে, যা ৩০ জুন ২০২৬ তারিখে ছিল ঋণাত্মক ৩ টাকা ৮৩ পয়সা।

এছাড়া, পুঁজিবাজারে তালিকাভুক্ত চামড়া খাতের কোম্পানি এ্যাপেক্স ট্যানারি লিমিটেডও চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকের (জুলাই’২৬-সেপ্টেম্বর’২৬) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান (ইপিএস) ১০ টাকা ৭৪ পয়সা হয়েছে, যা গত অর্থবছরের একই সময়ে ছিল ৪ টাকা ৯৮ পয়সা।

এ সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট পরিচালন নগদ অর্থপ্রবাহ (এনওসিএফপিএস) ঋণাত্মক ৮ টাকা ৯ পয়সা হয়েছে। গত অর্থবছরের একই সময়ে যা ছিল ঋণাত্মক ২ টাকা ৯৫ পয়সা। ৩০ সেপ্টেম্বর ২০২৬ তারিখে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভি) ১৮২ টাকা ১৬ পয়সা দাঁড়িয়েছে, যা ৩০ জুন ২০২৬ তারিখে ছিল ১৯২ টাকা ৯৯ পয়সা।

এদিকে, পুঁজিবাজারে তালিকাভুক্ত বীমা খাতের কোম্পানি প্রভাতী ইনস্যুরেন্স পিএলসি তৃতীয় প্রান্তিকের (জুলাই’২৬-সেপ্টেম্বর’২৬) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) ৫৩ পয়সা হয়েছে, যা গত অর্থবছরের একই সময়ে ছিল ২২ পয়সা (পুনর্গঠিত)।

চলতি হিসাববছরের তিন প্রান্তিকে (জানুয়ারি’২৬-সেপ্টেম্বর’২৬) কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) ১ টাকা ৬৫ পয়সা হয়েছে, যা গত অর্থবছরের একই সময়ে ছিল ৯৯ পয়সা (পুনর্গঠিত)। এ সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট পরিচালন নগদ অর্থপ্রবাহ (এনওসিএফপিএস) ঋণাত্মক ৩৮ পয়সা হয়েছে, যা গত অর্থবছরের একই সময়ে ছিল ঋণাত্মক ১ টাকা ৪৩ পয়সা।

৩০ সেপ্টেম্বর ২০২৬ তারিখে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভি) ২২ টাকা ৮৯ পয়সা দাঁড়িয়েছে, যা গত বছরের একই সময়ে ছিল ২১ টাকা ৭১ পয়সা।

সপ্তাহের প্রথম কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্লক মার্কেটে মোট ৩২টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এদিন ব্লক মার্কেটে ৩৮ কোটি ৮ লাখ ২৬ হাজার টাকার লেনদেন সম্পন্ন হয়েছে। রোববার (১৫ নভেম্বর) কোম্পানিগুলোর মোট ৭৭ লাখ ৫১ হাজার ২৮২টি শেয়ার ৭৬ বারে লেনদেন হয়েছে, যার আর্থিক মূল্য ৩৮ কোটি ৮ লাখ ২৬ হাজার টাকা।

ব্লক মার্কেটে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে সেনা ইন্স্যুরেন্সের ৭ কোটি ৯ লাখ ১৬ হাজার টাকার, দ্বিতীয় স্থানে সায়হাম টেক্সটাইলের ৭ কোটি ৭০ লাখ ৫৬ হাজার শেয়ার লেনদেন হয়েছে এবং তৃতীয় স্থানে সিটি ইন্স্যুরেন্সের ৩ কোটি ৮৩ লাখ ৭৭ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

ভারতের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য ঘাটতি ৯৭ হাজার ৯২৭ কোটি টাকা: বাণিজ্যমন্ত্রী

এ্যাপেক্স স্পিনিংয়ের প্রথম প্রান্তিকে আয় বেড়েছে, সাফকো ও প্রভাতী ইনস্যুরেন্সের লোকসান

আপলোড সময় : ০৪:৩৩:২৩ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬