ঢাকা ১০:২৩ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

এমপিদের স্ত্রী-সন্তানদের ডিলারশিপ নিয়ে সংসদে প্রশ্ন তুললেন হাসনাত আবদুল্লাহ

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৯:৪৮:২৫ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬
  • ২০১ Time View

এমপিদের স্ত্রী সন্তানদের ডিলারশিপ — কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ বুধবার (১১ নভেম্বর) জাতীয় সংসদে সার ডিলার নিয়োগে দুর্নীতি ও স্বজনপ্রীতির অভিযোগ তুলে সরকারের কাছে নিয়োগপ্রক্রিয়া পুনর্বিবেচনার দাবি জানিয়েছেন। তিনি অভিযোগ করেন, সংসদ সদস্যদের স্ত্রী, সন্তান, ভাগ্নে ও আত্মীয়স্বজনদের ডিলারশিপ দেওয়া হয়েছে এবং সংরক্ষিত আসনের সংসদ সদস্যদের মাধ্যমে অর্থের বিনিময়ে সুপারিশপত্র (ডিও) দেওয়া হয়েছে।

হাসনাত আবদুল্লাহ কৃষিমন্ত্রীর উদ্দেশে সম্পূরক প্রশ্ন রাখতে গিয়ে বলেন, ‘আমি কয়েকটা হেডলাইন পড়ি সারের ডিলার হয়েছেন এমপির ছেলে, ভগ্নিপতি ও ভাগ্নের স্ত্রী। ঠাকুরগাঁওয়ে ৩১ জন ডিলারের ২৮ জনই বিএনপি। তাদের মধ্যে ১০ জন হচ্ছেন নেতার স্ত্রী, নেতার সন্তান, নেতার ভাগ্নি।’ তিনি আরও উল্লেখ করেন, নাটোরের এক ছাত্রদল নেতাকে কুপিয়ে মারা হয়েছে এবং এমপির সন্তান কর্তৃক সেই সন্তানও সারের ডিলার পেয়েছে।

সংরক্ষিত আসনের সংসদ সদস্যদের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে তিনি বলেন, ‘এই যে সারা দেশব্যাপী সারের ডিলারের মহোৎসব হয়েছে, যেখানে সংরক্ষিত আসনের এমপিরা অর্থের বিনিময়ে ডিও দিয়েছেন।’ তিনি দাবি করেন, ১৫টি ইউনিয়নের ৩০টিতে ডিও দেওয়া হয়েছে।

হাসনাত আবদুল্লাহ অতীতের রাজনৈতিক প্রেক্ষাপট উল্লেখ করে বলেন, ‘বিএনপি সরকার যখন ২০০৯ সালে বিরোধী দলে ছিল, তখন সংরক্ষিত আসনের এমপিদের বিরোধী দলের আসনের দায়িত্ব দেওয়া নিয়ে তৎকালীন বিএনপির মির্জা ফখরুল সাহেব এই ব্যবস্থাটাকে অসাংবিধানিক বলেছিলেন। কিন্তু আজকে বিএনপি সরকার এই কাজ করছে, যেটার কোনো নিয়ম নেই।’

কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ হাসনাত আবদুল্লাহর অভিযোগের জবাবে বলেন, ‘প্রথমে উনি বলেছেন সারের ডিলার নিয়ে উৎসব হয়েছে। আমরা তো চাই এটা উৎসব হোক। উৎসবের মতো করে মানুষ নিক।’ তিনি জানান, ডিলার নিয়োগের প্রক্রিয়া নিয়মতান্ত্রিকভাবে গঠিত কমিটিগুলোর সুপারিশের ভিত্তিতে পরিচালিত হয়েছে।

মন্ত্রী বলেন, ‘ডিলার নিয়োগের জন্য আবেদন আহ্বান করা হয়েছিল এবং সুনির্দিষ্ট নিয়ম ও শর্ত নির্ধারণ করা হয়েছিল। সার ডিলার হতে কী কী যোগ্যতা থাকতে হবে, সেসব শর্তও স্পষ্ট করা হয়েছিল।’ তিনি জানান, উপজেলা ও জেলা পর্যায়ে দুটি কমিটি গঠন করা হয়েছিল। উপজেলা নির্বাহী কর্মকর্তার নেতৃত্বে উপজেলা পর্যায়ের কমিটি এবং জেলা প্রশাসকের নেতৃত্বে জেলা পর্যায়ের কমিটি কাজ করেছে।

মন্ত্রী আরও বলেন, ‘প্রার্থীরা জেলা প্রশাসকের কাছে আবেদন করেন। জেলা প্রশাসক সেই আবেদন উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে পাঠান। ইউএনও, উপজেলা কৃষি কর্মকর্তা, সংশ্লিষ্ট ওয়ার্ড বা ব্লকের কৃষি কর্মকর্তা এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে গঠিত কমিটি প্রাথমিক যাচাই-বাছাই করে জেলা প্রশাসকের কার্যালয়ে প্রস্তাব পাঠায়।’

তিনি জানান, জেলা কৃষি কর্মকর্তা ও জেলা প্রশাসকসহ ছয় থেকে সাত সদস্যের একটি কমিটি উপজেলা পর্যায় থেকে আসা প্রস্তাবগুলো পুনরায় পর্যালোচনা করে। কৃষিমন্ত্রী বলেন, ‘যদি সংসদ সদস্যের জবাব অপছন্দ হয়, তাহলে তিনি আবারও প্রশ্ন করার সুযোগ পাবেন।’

হাসনাত আবদুল্লাহ এমপিদের স্বজনদের ডিলারশিপ পাওয়ার বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করে বলেন, ‘এই কালচার কবে যাবে যে, আমি নিজে এমপি হব, আমার ছেলে ব্যবসায়ী হবে, আমার স্ত্রী ব্যবসায়ী হবে, আমার ভাগ্নে ব্যবসায়ী হবে?’

এদিকে, কৃষিমন্ত্রী হাসনাত আবদুল্লাহর বক্তব্যের প্রেক্ষিতে বলেন, ‘আমরা চাই ডিলারশিপের প্রক্রিয়া স্বচ্ছ ও সুষ্ঠু হোক। এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।’

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

সামিট পাওয়ারের প্রথম প্রান্তিকের আর্থিক প্রতিবেদন প্রকাশ

এমপিদের স্ত্রী-সন্তানদের ডিলারশিপ নিয়ে সংসদে প্রশ্ন তুললেন হাসনাত আবদুল্লাহ

আপলোড সময় : ০৯:৪৮:২৫ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬