আমান কটন ফাইবার্সের শেয়ারদর — ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বুধবার (১১ নভেম্বর) ৩৮৮টি কোম্পানির মধ্যে ১৮১টির শেয়ারদর বৃদ্ধি পেয়েছে। এর মধ্যে সর্বোচ্চ শেয়ারদর বৃদ্ধি হয়েছে আমান কটন ফাইবার্স পিএলসির, যা আগের কার্যদিবসের তুলনায় ৯ দশমিক ৮২ শতাংশ বেড়েছে।
ডিএসই সূত্রে জানা গেছে, আমান কটন ফাইবার্স পিএলসির শেয়ারদর বৃদ্ধির ফলে কোম্পানিটি তালিকার শীর্ষে উঠে এসেছে। দ্বিতীয় স্থানে রয়েছে এনার্জিপ্যাক পাওয়ার জেনারেশন পিএলসি, যার শেয়ারদর ৯ দশমিক ৮১ শতাংশ বৃদ্ধি পেয়েছে। তৃতীয় স্থানে রয়েছে ইউনিয়ন ক্যাপিটাল লিমিটেড, যার শেয়ারদর ৯ দশমিক ৮০ শতাংশ বেড়েছে।
ডিএসইতে শীর্ষ দশ কোম্পানির মধ্যে অন্যান্য কোম্পানিগুলো হলো বে লিজিং এন্ড ইনভেস্টমেন্ট, এসইএমএল এফবিএলএসএল গ্রোথ ফান্ড, জিএসপি ফাইন্যান্স কোম্পানি (বাংলাদেশ), এস.এস. স্টিল, লংকাবাংলা ফাইন্যান্স, ন্যাশনাল ফীড মিল লিমিটেড এবং সায়হাম টেক্সটাইল মিলস্ লিমিটেড।
এদিকে, প্রকৌশল খাতের কোম্পানি ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড লিমিটেড তৃতীয় প্রান্তিকের (জানুয়ারি’২৬-মার্চ’২৬) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) ২ পয়সা লোকসান হয়েছে, যা গত অর্থবছরের একই সময়ে ৪ পয়সা ছিল।
চলতি হিসাববছরের তিন প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান (ইপিএস) ৫ পয়সা হয়েছে, যা গত অর্থবছরের একই সময়ে ৮ পয়সা ছিল। চলতি হিসাববছরের তিন প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি নিট পরিচালন নগদ প্রবাহ (এনওসিএফপিএস) ১ টাকা ২১ পয়সা হয়েছে, যা গত অর্থবছরের একই সময়ে ১ টাকা ৪১ পয়সা ছিল।
৩১ মার্চ, ২০২৬ শেষে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভি) ১৬ টাকা ১০ পয়সা দাঁড়িয়েছে, যা গত বছরের একই সময়ে ছিল ১৬ টাকা ৪১ পয়সা।
এছাড়া, সেবা ও আবাসন খাতের কোম্পানি ইস্টার্ন হাউজিং লিমিটেডের প্রয়াত নাঈমা ইসলামের মালিকানাধীন শেয়ার উত্তরাধিকারসূত্রে পাবেন তার তিন স্বজন। কোম্পানিটির বর্তমান চেয়ারম্যান মঞ্জুরুল ইসলাম, উদ্যোক্তা পরিচালক সুরাইয়া ইসলাম এবং মনোনীত পরিচালক কানেতা ইসলাম উত্তরাধিকারী হিসেবে শেয়ার পাবেন।
আদালতের ইস্যু করা উত্তরাধিকার সনদের ভিত্তিতে প্রয়াত নাঈমা ইসলামের মালিকানাধীন মোট ১৬ হাজার ৪৮২টি শেয়ার তাদের মধ্যে বণ্টন করা হবে। মঞ্জুরুল ইসলাম ৮ হাজার ২৪১টি, সুরাইয়া ইসলাম ৪ হাজার ১২০টি এবং কানেতা ইসলাম ৪ হাজার ১২১টি শেয়ার পাবেন।
সপ্তাহের চতুর্থ কার্যদিবসে ডিএসইতে লেনদেন শেষে আই পি ডি সি ফাইন্যান্স পিএলসি শীর্ষে উঠে এসেছে। কোম্পানিটির ৩২ কোটি ৩৮ লাখ ৯৬ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। দ্বিতীয় স্থানে রয়েছে শাহজিবাজার পাওয়ার কোম্পানি লিমিটেড, যার ২০ কোটি ৬৯ লাখ ৪৪ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। তৃতীয় স্থানে রয়েছে এনভয় টেক্সটাইলস্ লিমিটেড, যার ১৯ কোটি ৭১ লাখ ৫৬ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
এদিন ডিএসইর প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ৮ দশমিক ৩১ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৪৪৫ পয়েন্টে অবস্থান করছে। অপরদিকে, ‘ডিএসইএস’ সূচক ১ দশমিক ৭১ পয়েন্ট বেড়ে ১০৫৫ পয়েন্ট এবং ‘ডিএস-৩০’ সূচক ১ দশমিক ৯৬ পয়েন্ট বেড়ে ২০৫৯ পয়েন্টে অবস্থান করছে।
আজ ডিএসইতে মোট ৭৫৭ কোটি ৬৬ লক্ষ ১ হাজার টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে, যা আগের কার্যদিবসে ছিল ৬৫৮ কোটি ৫০ লক্ষ ৩৩ হাজার টাকা।
অনলাইন ডেক্স 






















