ঢাকা ০৭:০৩ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

পরিবেশ মান না মানলে ট্যানারি চালু হবে না: বাণিজ্যমন্ত্রী

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০১:৪০:১৯ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬
  • ২০৫ Time View

পরিবেশ মান না মানলে — সাভারের চামড়া শিল্পনগরীতে ট্যানারি স্থানান্তরের পরও যেসব ট্যানারি উৎপাদন শুরু করতে পারেনি, সেগুলোকে কারিগরি ও আর্থিক সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি বলেন, পরিবেশগত বিধিবিধান মেনে চলতে ব্যর্থ কোনো ট্যানারিকে উৎপাদন কার্যক্রম পরিচালনার সুযোগ দেওয়া হবে না।

বুধবার (১১ নভেম্বর) রাজধানীর শেরাটন হোটেলে আয়োজিত ‘বাংলাদেশ–নেদারল্যান্ডস সাসটেইনেবল ট্রেড ফোরাম ২০২৬ এবং সিবিআই হোম টেক্সটাইল ও লেদার কর্মসূচির উদ্বোধন’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এ অনুষ্ঠানে নেদারল্যান্ডসের সেন্টার ফর দ্য প্রমোশন অব ইমপোর্টস ফ্রম ডেভেলপিং কান্ট্রিজ (সিবিআই) ও লাইটক্যাসেল পার্টনার্স যৌথভাবে আয়োজন করে। বাণিজ্যমন্ত্রী বলেন, বাংলাদেশের চামড়া ও চামড়াজাত পণ্য রপ্তানির সম্ভাবনা অনেক। গত বছর দেশ থেকে লেদার ও নন-লেদার পণ্য মিলিয়ে প্রায় ১ দশমিক ৭৮ বিলিয়ন মার্কিন ডলারের পণ্য রপ্তানি হয়েছে।

মন্ত্রী জানান, ইউরোপীয় ইউনিয়ন বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ বাজার। প্রতিবেশী ভারতও বাংলাদেশের চামড়াজাত পণ্যের উল্লেখযোগ্য ক্রেতা হয়ে উঠেছে। তিনি বলেন, রপ্তানির সম্ভাবনা কাজে লাগাতে পণ্যের গুণগত মান উন্নয়ন, পরিবেশগত কমপ্লায়েন্স নিশ্চিত করা এবং আন্তর্জাতিক বাজারের চাহিদার সঙ্গে সামঞ্জস্য রেখে উৎপাদনব্যবস্থা গড়ে তোলা জরুরি।

হাজারীবাগ থেকে সাভারের হেমায়েতপুরে ট্যানারি স্থানান্তরের দীর্ঘ প্রক্রিয়া চামড়াশিল্পের অগ্রগতিকে বাধাগ্রস্ত করেছে উল্লেখ করে মন্ত্রী বলেন, সরকার এ খাতের বিদ্যমান সমস্যাগুলো সমাধানে কার্যকর পদক্ষেপ নিচ্ছে। সাভার চামড়া শিল্পনগরীতে স্থানান্তরের পরও যেসব কারখানা উৎপাদনে যেতে পারেনি, সেগুলো সচল করতে প্রয়োজনীয় কারিগরি ও আর্থিক সহায়তা দেওয়া হবে।

মন্ত্রী পরিবেশগত মান বজায় রাখার বিষয়ে কঠোর অবস্থানের কথা জানিয়ে বলেন, ৫০ হাজার বর্গফুট বা তার বেশি আয়তনের প্রতিটি কারখানায় নিজস্ব তরল বর্জ্য শোধনাগার (ইটিপি) স্থাপন বাধ্যতামূলক করা হবে। সাভারের সব ট্যানারিকে আন্তর্জাতিক লেদার ওয়ার্কিং গ্রুপের (এলডব্লিউজি) সনদ অর্জন করতে হবে। পরিবেশগত বিধিবিধান পরিপালনের ক্ষেত্রে কোনো ছাড় দেওয়া হবে না।

মন্ত্রী আরও জানান, সাভার চামড়া শিল্পনগরীর কেন্দ্রীয় বর্জ্য শোধনাগারের (সিইটিপি) সক্ষমতা বাড়ানোর পাশাপাশি উন্নত ক্রোমিয়াম রিকভারি ইউনিট স্থাপনের উদ্যোগ নেওয়া হচ্ছে। এসব উদ্যোগ বাস্তবায়ন করা গেলে দেশের চামড়াশিল্প আন্তর্জাতিক বাজারে আরও শক্তিশালী অবস্থান তৈরি করতে পারবে।

অনুষ্ঠানে দেশের কুটির, অতিক্ষুদ্র, ক্ষুদ্র ও মাঝারি শিল্প (সিএমএসএমই) খাতের গুরুত্ব তুলে ধরে বাণিজ্যমন্ত্রী বলেন, অন্তর্ভুক্তিমূলক অর্থনৈতিক প্রবৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি এবং আয়বৈষম্য কমাতে এ খাতের বিকাশ অত্যন্ত গুরুত্বপূর্ণ। বর্তমানে দেশের মোট দেশজ উৎপাদনে (জিডিপি) সিএমএসএমই খাতের অবদান এক-চতুর্থাংশেরও কম।

মন্ত্রী বলেন, অর্থনৈতিক বৈষম্য কমাতে এ অবদান অন্তত ৬০ শতাংশে উন্নীত করা প্রয়োজন। ক্ষুদ্র উদ্যোক্তাদের অর্থায়ন সহজ করার ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, ব্যাংকঋণ পেতে জটিল কাগজপত্র ও দীর্ঘ প্রক্রিয়ার কারণে অনেক সম্ভাবনাময় উদ্যোক্তা প্রয়োজনীয় অর্থায়ন থেকে বঞ্চিত হচ্ছেন।

এ সমস্যা কাটিয়ে উঠতে এসএমই ফাউন্ডেশনকে নতুনভাবে পুনর্গঠনের উদ্যোগ নেওয়া হচ্ছে। এর মাধ্যমে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের জন্য প্রাতিষ্ঠানিক সহায়তা ও ঋণপ্রাপ্তি সহজ করা হবে। মন্ত্রী এসএমই খাতের ঋণ পুনঃঅর্থায়ন কর্মসূচির বরাদ্দ বাড়ানোর তথ্য জানিয়ে বলেন, বর্তমান দায়িত্ব গ্রহণের পর এ কর্মসূচির আওতায় বরাদ্দ ৩০০ কোটি টাকা থেকে বাড়িয়ে ২ হাজার কোটি টাকা করা হয়েছে।

মন্ত্রী জানান, এ কর্মসূচিতে ঋণ আদায়ের হার ৯৮ শতাংশ, যা ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের আর্থিক সক্ষমতা ও শৃঙ্খলার ইতিবাচক দৃষ্টান্ত। বাংলাদেশ ও নেদারল্যান্ডসের বাণিজ্যিক সম্পর্ক জোরদারের বিষয়ে খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, টেকসই শিল্পায়ন, প্রযুক্তি হস্তান্তর, দক্ষতা উন্নয়ন এবং আন্তর্জাতিক বাজারে প্রবেশের সুযোগ সম্প্রসারণে দুই দেশের সহযোগিতার বড় সম্ভাবনা রয়েছে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

ঢাকা স্টক এক্সচেঞ্জের পরিচালনা পর্ষদে নতুন দুই স্বতন্ত্র পরিচালক যুক্ত

পরিবেশ মান না মানলে ট্যানারি চালু হবে না: বাণিজ্যমন্ত্রী

আপলোড সময় : ০১:৪০:১৯ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬