ঢাকা ০২:২৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বিশ্ববাজারে স্বর্ণের দাম কমেছে, বিনিয়োগকারীরা মূল্যস্ফীতির তথ্যের অপেক্ষায়

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৫:২১:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
  • ২১০ Time View

বিশ্ববাজারে স্বর্ণের দাম কমেছে — মঙ্গলবার বিশ্ববাজারে স্বর্ণের দাম কিছুটা কমেছে। যুক্তরাষ্ট্রের মূল্যস্ফীতির নতুন তথ্য প্রকাশের অপেক্ষায় থাকার কারণে এই পতন ঘটেছে। আগের কার্যদিবসে ১ শতাংশের বেশি দাম বেড়ে যাওয়ার পর বিনিয়োগকারীদের মুনাফা তুলে নেওয়ার প্রবণতাও দাম কমার পেছনে ভূমিকা রেখেছে। মার্কিন ফেডারেল রিজার্ভের সুদহার নীতির ভবিষ্যৎ সম্পর্কে ধারণা পেতে বিনিয়োগকারীরা মূল্যস্ফীতির তথ্যের দিকে তাকিয়ে রয়েছেন।

বাংলাদেশ সময় দুপুর ১২টার দিকে স্পট মার্কেটে প্রতি আউন্স স্বর্ণের দাম ০.৪ শতাংশ কমে ৪ হাজার ১২৪ ডলার ৪২ সেন্টে দাঁড়ায়। তবে যুক্তরাষ্ট্রে ডিসেম্বর মাসে সরবরাহের জন্য স্বর্ণের ফিউচার দর ০.৫ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৪ হাজার ১৩৩ ডলারে পৌঁছায়।

বাজার বিশ্লেষক প্রতিষ্ঠান ক্যাপিটাল ডটকমের জ্যেষ্ঠ আর্থিক বাজার বিশ্লেষক কাইল রডা জানান, বাজারে আপাতত কিছুটা দর ওঠানামা করছে। তিনি বলেন, যুক্তরাষ্ট্রের বাজারে আগের কার্যদিবসে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছানোর পর মুনাফা তুলে নেওয়ার কারণে স্বর্ণের দাম কিছুটা কমেছে।

রডা আরও বলেন, যদি যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যের সংঘাত বাড়ানোর অবস্থানে না থাকে এবং এর প্রভাবে তেলের দাম কমতে থাকে, তাহলে তা স্বর্ণের জন্য ইতিবাচক হতে পারে। কারণ, এর প্রভাব পড়বে ডলারের মূল্য, মূল্যস্ফীতি এবং সুদহারের প্রত্যাশার ওপর।

সোমবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, আপাতত ইরানের বিরুদ্ধে নতুন করে সামরিক হামলা চালানোর পরিকল্পনা স্থগিত রাখবেন। এ বিষয়ে কাতারের প্রধানমন্ত্রীসহ মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের নেতারা হোয়াইট হাউসে আলোচনার সময় তাঁকে অনুরোধ জানান। এর পরদিন মঙ্গলবার আন্তর্জাতিক বাজারে তেলের দাম আরও কমে যায়।

এদিকে যুক্তরাষ্ট্রের রিচমন্ড ফেডারেল রিজার্ভের প্রেসিডেন্ট টম বারকিন সোমবার বলেন, মূল্যস্ফীতি মোকাবিলায় কেন্দ্রীয় ব্যাংকের সতর্কতার সঙ্গে মুদ্রানীতি পরিচালনা করা উচিত। তাঁর মতে, মূল্যস্ফীতিই এখন সবচেয়ে বড় ঝুঁকি। তবে আগামী ডিসেম্বরে ফেডের নীতিনির্ধারণী বৈঠকে কী সিদ্ধান্ত নেওয়া উচিত, সে বিষয়ে তিনি নির্দিষ্ট কোনো পূর্বাভাস দেননি।

সিএমইর ফেডওয়াচ টুলের তথ্য অনুযায়ী, বর্তমানে বাজারের লেনদেনকারীরা ডিসেম্বরে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক সুদহার বাড়াতে পারে বলে ৮৪ শতাংশ সম্ভাবনা দেখছেন। সুদহার বাড়লে সুদবিহীন সম্পদ হিসেবে স্বর্ণ ধরে রাখার সুযোগব্যয় বেড়ে যায়, যা বিনিয়োগকারীদের কাছে স্বর্ণের আকর্ষণ কমাতে পারে।

বিনিয়োগকারীরা এখন মঙ্গলবার প্রকাশিতব্য যুক্তরাষ্ট্রের ভোক্তা মূল্যসূচকের (সিপিআই) তথ্যের অপেক্ষায় রয়েছেন। এর পর শুক্রবার প্রকাশ করা হবে উৎপাদক মূল্যসূচকের (পিপিআই) তথ্য।

এদিকে অন্যান্য মূল্যবান ধাতুর মধ্যে স্পট মার্কেটে রুপার দাম ০.৩ শতাংশ কমে প্রতি আউন্স ৫৩ ডলার ২২ সেন্ট হয়েছে। প্লাটিনামের দাম প্রায় অপরিবর্তিত থেকে প্রতি আউন্স ১ হাজার ৫৭৭ ডলার ৫৭ সেন্টে দাঁড়িয়েছে। আর প্যালাডিয়ামের দাম ০.২ শতাংশ কমে প্রতি আউন্স ১ হাজার ৩৯ ডলারে নেমেছে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

দেশের অর্থনীতিতে ইতিবাচক প্রভাব আসবে: অর্থমন্ত্রী

বিশ্ববাজারে স্বর্ণের দাম কমেছে, বিনিয়োগকারীরা মূল্যস্ফীতির তথ্যের অপেক্ষায়

আপলোড সময় : ০৫:২১:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬