ঢাকা ১০:২৩ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বাংলাদেশের পোশাক রপ্তানি নতুন বাজারে ৯.৩০ শতাংশ বেড়েছে

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৩:৪৫:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
  • ২০৯ Time View

বাংলাদেশের পোশাক রপ্তানি নতুন — বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানি নতুন ও অপ্রচলিত বাজারে উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথম চার মাসে (জুলাই-অক্টোবর) এসব বাজারে পোশাক রপ্তানি বেড়েছে ৯ দশমিক ৩০ শতাংশ। এ সময়ে রপ্তানি আয় দাঁড়িয়েছে ২৩৭ কোটি মার্কিন ডলারে, যা গত অর্থবছরের একই সময়ে ছিল ২১৭ কোটি ডলার।

বিশেষ করে তুরস্ক, জাপান, অস্ট্রেলিয়া ও দক্ষিণ কোরিয়ার বাজারে রপ্তানি প্রবৃদ্ধি বাংলাদেশের পোশাকশিল্পের বাজার সম্প্রসারণে নতুন সম্ভাবনা তৈরি করেছে। তুরস্কের বাজারে রপ্তানি বেড়েছে দ্বিগুণেরও বেশি। রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) সর্বশেষ হালনাগাদ তথ্য অনুযায়ী, জুলাই-অক্টোবর সময়ে তুরস্কে ২০ কোটি ৬৫ লাখ ডলারের পোশাক রপ্তানি হয়েছে, যা গত অর্থবছরের একই সময়ে ছিল ৯ কোটি ৯৭ লাখ ডলার।

প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনাবিষয়ক উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর বলেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বর্তমান সরকার প্রচলিত বাজারের পাশাপাশি অপ্রচলিত ও নতুন বাজারে বাংলাদেশের রপ্তানি সম্প্রসারণে কাজ করছে।’ তিনি জানান, বাংলাদেশকে একটি আঞ্চলিক উৎপাদন ও রপ্তানি কেন্দ্রে পরিণত করতে প্রয়োজনীয় অবকাঠামো উন্নয়ন এবং সময়োপযোগী নীতি প্রণয়নের উদ্যোগ নেওয়া হয়েছে।

ইপিবির তথ্য অনুযায়ী, অপ্রচলিত বাজারগুলোর মধ্যে তুরস্কের অংশীদারত্ব উল্লেখযোগ্যভাবে বেড়েছে। গত বছরের একই সময়ে অপ্রচলিত বাজারে তুরস্কের অংশ ছিল ৪ দশমিক ৬০ শতাংশ, যা এবার বেড়ে দাঁড়িয়েছে ৮ দশমিক ৭১ শতাংশে।

অপ্রচলিত বাজারগুলোর মধ্যে জাপান এখনো বাংলাদেশের সবচেয়ে বড় রপ্তানি গন্তব্য। জুলাই-অক্টোবর সময়ে দেশটিতে ৪৩ কোটি ৭৩ লাখ ডলারের পোশাক রপ্তানি হয়েছে, যা আগের বছরের একই সময়ের তুলনায় ২ দশমিক ৪০ শতাংশ বেশি। অপ্রচলিত বাজারে মোট রপ্তানিতে জাপানের অংশ ১৮ দশমিক ৪৪ শতাংশ।

অস্ট্রেলিয়ায় পোশাক রপ্তানি ৩ দশমিক ০১ শতাংশ বেড়ে ২৬ কোটি ৪০ লাখ ডলারে এবং দক্ষিণ কোরিয়ায় ৫ দশমিক ৮২ শতাংশ বেড়ে ১৫ কোটি ১৩ লাখ ডলারে দাঁড়িয়েছে। তবে ভারতের বাজারে রপ্তানি ৫ দশমিক ৩৮ শতাংশ কমে ২৫ কোটি ৯ লাখ ডলারে নেমেছে।

শীর্ষ পাঁচ বাজারের বাইরের দেশগুলোতেও বাংলাদেশের পোশাক রপ্তানিতে ভালো প্রবৃদ্ধি হয়েছে। এসব বাজারে রপ্তানি বেড়েছে ৮ দশমিক ৪৮ শতাংশ। এ সময়ে রপ্তানি আয় হয়েছে ১০৬ কোটি ডলার, যা অপ্রচলিত বাজারে মোট রপ্তানির ৪৪ দশমিক ৭৬ শতাংশ।

অক্টোবর মাসের হিসাব অনুযায়ী, নতুন বাজারে রপ্তানির ইতিবাচক ধারা অব্যাহত রয়েছে। এ মাসে অপ্রচলিত বাজারগুলোতে বাংলাদেশের পোশাক রপ্তানি বেড়েছে ৮ দশমিক ৯৯ শতাংশ। রপ্তানি আয় দাঁড়িয়েছে ৫৫ কোটি ৯৭ লাখ ডলারে।

অক্টোবরে তুরস্কে পোশাক রপ্তানি বেড়েছে ৭৫ দশমিক ৯৬ শতাংশ। এ মাসে দেশটিতে ৫ কোটি ৯৮ লাখ ডলারের পোশাক রপ্তানি হয়েছে। মাসভিত্তিক রপ্তানিতে জাপানের পরই তুরস্কের অবস্থান। এ মাসে জাপানে ৯ কোটি ৩৭ লাখ ডলারের পোশাক রপ্তানি হয়েছে, যা গত বছরের একই মাসের তুলনায় ১ দশমিক ৬৪ শতাংশ বেশি।

সংশ্লিষ্ট ব্যক্তিরা মনে করছেন, নতুন বাজারে রপ্তানি সম্প্রসারণ বাংলাদেশের তৈরি পোশাকশিল্পের দীর্ঘমেয়াদি প্রতিযোগিতা সক্ষমতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বিশেষ করে জাপান ও তুরস্কের মতো বড় বাজারে রপ্তানি বাড়ার পাশাপাশি অন্যান্য বাজারেও প্রবৃদ্ধি অব্যাহত থাকলে প্রচলিত কয়েকটি বাজারের ওপর নির্ভরতা কমবে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

সামিট পাওয়ারের প্রথম প্রান্তিকের আর্থিক প্রতিবেদন প্রকাশ

বাংলাদেশের পোশাক রপ্তানি নতুন বাজারে ৯.৩০ শতাংশ বেড়েছে

আপলোড সময় : ০৩:৪৫:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬