প্রিমিয়ার সিমেন্ট ও ফার্মা — পুঁজিবাজারে তালিকাভুক্ত সিমেন্ট খাতের কোম্পানি প্রিমিয়ার সিমেন্ট মিলস পিএলসি পরিচালনা পর্ষদের বোর্ড সভার তারিখ ঘোষণা করেছে। কোম্পানিটির বোর্ড সভা আগামী ১৪ নভেম্বর বেলা ১১টায় অনুষ্ঠিত হবে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা গেছে, আলোচিত সভায় ৩০ সেপ্টেম্বর, ২০২৬ তারিখে সমাপ্ত প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদ এ প্রতিবেদন অনুমোদন করলে কোম্পানিটি তা প্রকাশ করবে।
এছাড়া, পুঁজিবাজারে তালিকাভুক্ত ওষুধ ও রসায়ন খাতের কোম্পানি ফার্মা এইডস লিমিটেডও পরিচালনা পর্ষদের বোর্ড সভার তারিখ ঘোষণা করেছে। কোম্পানিটির বোর্ড সভা আগামী ১৪ নভেম্বর বেলা সাড়ে ১১টায় অনুষ্ঠিত হবে।
সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের ইতিবাচক প্রবণতায় লেনদেন চলছে। এদিন প্রথম দুই ঘণ্টায় লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর মধ্যে ২৫৪ টির শেয়ারদর বেড়েছে।
মঙ্গলবার (১০ নভেম্বর) বেলা ১২টা ০৬ মিনিট পর্যন্ত ডিএসইর প্রধান সূচক বা ‘ডিএসইএক্স’ সূচক ২৯ দশমিক ৬৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ৪২২ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ‘ডিএসইএস’ সূচক ৫ দশমিক ৭১ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ০৫০ পয়েন্টে এবং ‘ডিএস৩০’ সূচক ৪ দশমিক ৫২ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ২০৫৩ পয়েন্টে।
এসময় টাকার অংকে লেনদেন হয়েছে ৩১৯ কোটি ৫৩ লাখ ৬৪ হাজার টাকা। লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ২৫৪ টি, কমেছে ৪৮ টি এবং অপরিবর্তিত রয়েছে ৭৮টি কোম্পানির শেয়ারের।
পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ইনফর্মেশন সার্ভিসেস নেটওয়ার্কসের চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকের (জুলাই’২৬-সেপ্টেম্বর’২৬) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। কোম্পানিটির পরিচালনা পর্ষদের বৈঠকে চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়।
সূত্র মতে, আলোচিত প্রথম প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান হয়েছে ৩ পয়সা। গত অর্থবছরের একই সময়ে শেয়ারপ্রতি লোকসান ছিল ১ পয়সা। প্রথম প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি নগদ প্রবাহ (ক্যাশফ্লো) হয়েছে ৩৫ পয়সা, যা গত অর্থবছরের একই সময়ে ছিল ৪৫ পয়সা।
৩০ সেপ্টেম্বর ২০২৬ তারিখে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১ টাকা ৮৮ পয়সা। গত ৩০ জুন ২০২৬ তারিখে যা ছিল ১ টাকা ৯১ পয়সা।
পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি রেনউইক যজ্ঞেশ্বর অ্যান্ড কোম্পানি (বিডি) লিমিটেডের চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকের (জুলাই’২৬-সেপ্টেম্বর’২৬) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। আলোচিত প্রথম প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান হয়েছে ২ টাকা ৭০ পয়সা। গত অর্থবছরের একই সময়ে শেয়ারপ্রতি লোকসান ছিল ২ টাকা ৯০ পয়সা।
প্রথম প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি নগদ প্রবাহ (ক্যাশফ্লো) ছিল ঋণাত্মক ৩ টাকা ৩২ পয়সা, যা গত অর্থবছরের একই সময়ে ছিল ঋণাত্মক ৩ টাকা ৮১ পয়সা। ৩০ সেপ্টেম্বর ২০২৬ তারিখে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৬ হাজার ২৩ টাকা ১২ পয়সা।
পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি বিবিএস ক্যাবলস লিমিটেডের চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকের (জুলাই’২৬-সেপ্টেম্বর’২৬) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। আলোচিত প্রথম প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান হয়েছে ১ টাকা ২৯ পয়সা। গত অর্থবছরের একই সময়ে শেয়ারপ্রতি লোকসান ছিল ৮৬ পয়সা।
প্রথম প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি নগদ প্রবাহ (ক্যাশফ্লো) হয়েছে ৬ পয়সা, যা গত অর্থবছরের একই সময়ে ছিল ৩৪ পয়সা। ৩০ সেপ্টেম্বর ২০২৬ তারিখে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২১ টাকা ৬৪ পয়সা। গত ৩০ জুন ২০২৬ তারিখে যা ছিল ২২ টাকা ৯৩ পয়সা।
কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে, আগের বছরের একই সময়ের তুলনায় আয় কমে যাওয়া, ব্যাংকঋণের সুদের হার বৃদ্ধি, ডলারের বিনিময় হারের ওঠানামা এবং কাঁচামালের দাম বেড়ে যাওয়ায় শেয়ারপ্রতি লোকসানের পরিমাণ বেড়েছে।
অনলাইন ডেক্স 






















