ঢাকা ১০:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

শেখ হাসিনাকে ফেরাতে আইনি জটিলতা নেই, জানাল সরকার

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০১:০৫:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
  • ২০৫ Time View

শেখ হাসিনাকে ফেরাতে আইনি — সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারত থেকে দেশে ফিরিয়ে আনার ক্ষেত্রে সরকারের পক্ষ থেকে কোনো আইনি জটিলতা নেই বলে জানানো হয়েছে। প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান মঙ্গলবার (১০ নভেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে এক ব্রিফিংয়ে এ তথ্য জানান।

ডা. জাহেদ উর রহমান বলেন, শেখ হাসিনা সাধারণ অপরাধী নন; তিনি মানবতাবিরোধী অপরাধের জন্য দণ্ডিত। দেশের সংবিধান অনুযায়ী, মানবতাবিরোধী অপরাধে দণ্ডিত ব্যক্তিদের মৌলিক অধিকার স্থগিত থাকে। তাই শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করা হবে।

তিনি আরও জানান, ভারত সরকারের সঙ্গে বাংলাদেশের প্রত্যর্পণ চুক্তি রয়েছে এবং সেই চুক্তির আওতায় আনুষ্ঠানিক কূটনৈতিক পথে শেখ হাসিনাকে হস্তান্তরের অনুরোধ জানানো হয়েছে। শেখ হাসিনা নিজেই দেশে ফেরার ইচ্ছা প্রকাশ করেছেন, ফলে আইনি জটিলতা বা আদালতের দীর্ঘসূত্রতার প্রশ্ন নেই।

শেখ হাসিনার পাসপোর্টের আবেদন এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের পূর্ণাঙ্গ রায় প্রকাশের বিষয়ে উপদেষ্টা বলেন, একটি আইনজীবী প্রতিষ্ঠান দিল্লিতে চিঠি পাঠালেও শেখ হাসিনা আনুষ্ঠানিকভাবে পাসপোর্টের জন্য আবেদন করেননি। তাই এ বিষয়ে বিভ্রান্তির সুযোগ নেই।

তিনি জানান, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সংক্ষিপ্ত রায় ইতোমধ্যে কার্যকর হয়েছে এবং পূর্ণাঙ্গ রায়ের অনুলিপি প্রকাশ বিচারিক প্রক্রিয়ার নিয়মিত অংশ। যথাসময়ে এ প্রক্রিয়া সম্পন্ন হবে।

উপদেষ্টা বলেন, সরকার দণ্ডিত একজন আসামিকে দেশে ফিরিয়ে আনার ক্ষেত্রে সব নিয়ম ও আইনি প্রক্রিয়া অনুসরণ করতে চায়। কোনো অস্পষ্ট বা অসংগত পদ্ধতিতে নয়, বরং প্রচলিত আইন মেনেই শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করা হবে।

এদিকে, নারায়ণগঞ্জের ফতুল্লার সাইনবোর্ড এলাকায় জামিয়া আশরাফিয়া কওমিয়া মাদ্রাসার লাইব্রেরিতে অগ্নিকাণ্ডের ঘটনায় ধোঁয়ায় আক্রান্ত হয়ে বেশ কয়েকজন গুরুতর অসুস্থ হয়েছেন। তাঁদের মধ্যে চারজনকে হাসপাতালে ক্রিটিক্যাল কেয়ারে রাখা হয়েছে।

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের ভারপ্রাপ্ত পরিচালক অধ্যাপক ডা. মোহাম্মদ রবিউল করিম খান জানান, অগ্নিকাণ্ডের পর ৭৭ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। তাঁদের মধ্যে ১৪ জনকে ইতোমধ্যে ছাড়পত্র দেওয়া হয়েছে।

গুরুতর রোগীদের শারীরিক অবস্থার বিষয়ে তিনি বলেন, কয়েকজনের রক্তে অক্সিজেনের মাত্রা স্বাভাবিক রাখতে সমস্যা হচ্ছে। এ ছাড়া শ্বাসকষ্ট, পেটে ব্যথা, চোখে জ্বালাপোড়া ও তীব্র মাথাব্যথার মতো উপসর্গ দেখা দিয়েছে।

তিনি আরও জানান, আগুনের ধোঁয়া শ্বাসের সঙ্গে শরীরে প্রবেশ করলে শ্বাসনালি পুড়ে যেতে পারে, যা অক্সিজেন সরবরাহের স্বাভাবিক প্রক্রিয়াকে ব্যাহত করে। চারজন রোগীকে ক্রিটিক্যাল কেয়ারে রাখা হয়েছে এবং তাঁদের চিকিৎসায় বিশেষজ্ঞ চিকিৎসকরা কাজ করছেন।

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের ভারপ্রাপ্ত পরিচালক জানান, সংকটাপন্ন একজন রোগীর চিকিৎসার জন্য ইতোমধ্যে মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। অন্য রোগীদের চিকিৎসার বিষয়ে দুপুর ১২টায় আরও একটি মেডিকেল বোর্ডের সভা অনুষ্ঠিত হবে।

তিনি বলেন, কয়েকজন রোগী আতঙ্কিত হয়ে অসুস্থ বোধ করায় হাসপাতালে এসেছেন। তাঁদের মধ্যে অনেকেই এখন সুস্থ রয়েছেন এবং শারীরিক অবস্থার ভিত্তিতে তাঁদের মধ্য থেকে কাউকে কাউকে ছাড়পত্র দেওয়া হতে পারে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথের বিরুদ্ধে অভিশংসন প্রস্তাব উত্থাপন

শেখ হাসিনাকে ফেরাতে আইনি জটিলতা নেই, জানাল সরকার

আপলোড সময় : ০১:০৫:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬