ঢাকা ০৫:১০ পূর্বাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

চরমোনাই পীরের হুঁশিয়ারি: বায়তুল মোকাররমের খতিবের সমালোচকদের প্রতি সতর্কবার্তা

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ১২:৩৫:৩৭ পূর্বাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬
  • ২১২ Time View

জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব মুফতি আব্দুল মালেকের সমালোচনাকারীদের হুঁশিয়ারি দিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম। তিনি বলেন, ‘আর কিন্তু সহ্য করব না। আপনারা সাবধান হয়ে যান। আপনারা সতর্ক হোন।’

বৃহস্পতিবার (৮ অক্টোবর) রাজধানীর ফার্মগেটে জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ আয়োজিত ন্যাশনাল ওলামা সামিটে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

রেজাউল করীম বলেন, ‘জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের সম্মানিত খতিব সাহেবকে নিয়ে যারা কুরুচিমূলক আলোচনা রেখেছেন- আপনারা কি মনে করছেন? হযরত মুফতি আব্দুল মালেক সাহেব হুজুরকে একা মনে করছেন? না। আপনারা সাবধান হয়ে যান। আপনারা সতর্ক হন।’

তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘যদি আর সামনে বাড়েন, আমরা বাধ্য হব আপনাদের দাঁতভাঙা জবাব দিতে। বাংলার জমিন থেকে বাতিলদের উৎখাত করে ছাড়ব ইনশাআল্লাহ। আপনারা সাবধান হয়ে যান, সতর্ক হয়ে যান। ইসলামের নামে জাতিকে আর প্রতারণা করবেন না, ধোকা দেবেন না।’

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

বাংলাদেশ সনাতন আইনজীবী পরিষদের আহ্বায়ক তরুন, সদস্য সচিব সফল দাশ

চরমোনাই পীরের হুঁশিয়ারি: বায়তুল মোকাররমের খতিবের সমালোচকদের প্রতি সতর্কবার্তা

আপলোড সময় : ১২:৩৫:৩৭ পূর্বাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬