ঢাকা ০১:০৬ পূর্বাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

নতুন সরকার ফ্যাসিবাদের পথে হাঁটছে: রেজাউল করিমের মন্তব্য

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৫:০৫:৩২ অপরাহ্ন, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬
  • ২১৭ Time View

দীর্ঘ ফ্যাসিবাদী শাসনের অবসানের পর জনগণ গণতন্ত্রের স্বপ্ন দেখেছিল। কিন্তু নতুন সরকার আবারও ফ্যাসিবাদের পথে হাঁটছে বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম।

শুক্রবার (৯ অক্টোবর) সকালে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে ইসলামী শ্রমিক আন্দোলনের কাউন্সিলে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।

সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম বলেন, ৫ আগস্ট-পরবর্তী নির্বাচিত সরকার জনআকাঙ্ক্ষার বিপরীতে চলে গেছে। সামনে স্থানীয় নির্বাচন। এই নির্বাচনে সরকারের বিরুদ্ধে মোক্ষম জবাব দিতে হবে। এ জন্য দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে কাজ করার নির্দেশ দেন তিনি।

স্থানীয় নির্বাচনে চাঁদাবাজ ও দুর্নীতিবাজদের বিরুদ্ধে জনগণকে ভোট দেওয়ার জন্য উৎসাহিত করার আহ্বানও জানান ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির।

শ্রমিকদের অধিকার প্রসঙ্গে তিনি বলেন, শ্রমিক-মালিকের সুসম্পর্কের আদর্শ ইসলামে ছাড়া অন্যত্র নেই। তাই ইসলামী শাসনব্যবস্থা ছাড়া শ্রমিকদের অধিকার বাস্তবায়ন সম্ভব হবে না।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

বাংলাদেশ সনাতন আইনজীবী পরিষদের আহ্বায়ক তরুন, সদস্য সচিব সফল দাশ

নতুন সরকার ফ্যাসিবাদের পথে হাঁটছে: রেজাউল করিমের মন্তব্য

আপলোড সময় : ০৫:০৫:৩২ অপরাহ্ন, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬