ঢাকা ০৯:২৫ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

নড়াইলে ৮ হাজার পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৭:০৫:১৪ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
  • ২০৬ Time View

নড়াইলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে মো. ইয়াকুব সরদার (৪০) ও সুজন মোল্যা (৩৩) নামে দুই মাদক ব্যবসায়ীকে ৮ হাজার পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়েছে। শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে সদর উপজেলার মালিবাগ থেকে তাদের গ্রেফতার করা হয়।

নড়াইল জেলা মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক গোলক মজুমদার বার্তা বাজারকে বিষয়টি নিশ্চিত করেছেন। গ্রেফতারকৃতদের মধ্যে ইয়াকুব সরদার সদর উপজেলার ডিকশিরা ভবালীলা গ্রামের গনি সরদারের ছেলে এবং সুজন মোল্যা কালিয়া উপজেলার নওয়া গ্রামের আফজু মোল্যার ছেলে।

জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার দুপুরে সদর উপজেলার যশোর-কালনা মহাসড়কের মালিবাগ মোড়ের রাস্তায় যশোরগামী নড়াইল এক্সপ্রেস বাসে তল্লাশি চালানো হয়। এসময় ইয়াকুব সরদারের হাতে থাকা একটি শপিং ব্যাগের মধ্যে কাগজে ছোট কাটুনের ভেতর কসটেপ দ্বারা মোড়ানো ৪০টি নীল পলি প্যাকেটে ৮ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়।

জব্দকৃত ইয়াবার বাজার মূল্য আনুমানিক ২৪ লাখ টাকা বলে জানা গেছে। গোলক মজুমদার বলেন, মাদকবিরোধী অভিযান আমাদের অব্যাহত থাকবে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

বাব আল-মান্দাব প্রণালির কাছে সংঘর্ষে নিহত ৭ হুথি যোদ্ধা, কমান্ডারসহ

নড়াইলে ৮ হাজার পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

আপলোড সময় : ০৭:০৫:১৪ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬