ঢাকা ০২:৪৮ পূর্বাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

রাজধানীতে একের পর এক ককটেল বিস্ফোরণ, আহত এক রিকশাচালক

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ১১:০০:২০ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
  • ২০৫ Time View

রাজধানীর আটটি গুরুত্বপূর্ণ স্থানে শুক্রবার (১৮ সেপ্টেম্বর) একের পর এক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। দুপুর থেকে রাত ১০টা পর্যন্ত যাত্রাবাড়ী, মালিবাগ, আগারগাঁও, মহাখালী, বাবুবাজার, বঙ্গবাজার, গুলিস্তান ও মগবাজার মোড়ে এসব বিস্ফোরণের খবর পাওয়া যায়।

বিস্ফোরণের ঘটনায় যাত্রাবাড়ীতে এক রিকশাচালক আহত হয়েছেন। তবে পুলিশ জানায়, এসব ঘটনায় জড়িতদের শনাক্ত করা সম্ভব হয়নি। স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার জুমার নামাজের পর মালিবাগে ফরচুন শপিং মলের সামনে প্রথম দুটি ককটেল বিস্ফোরণ ঘটে, তবে এতে হতাহতের খবর নেই।

সন্ধ্যা ৬টার দিকে মহাখালী ও আগারগাঁওয়ে পৃথক বিস্ফোরণের ঘটনা ঘটে। মহাখালী এলাকায় দুটি ককটেল বিস্ফোরিত হয় এবং আগারগাঁওয়ে বাংলাদেশ বেতার ভবনসংলগ্ন সড়কে আরও একটি ককটেল বিস্ফোরিত হয়। সন্ধ্যা ৭টা ৪০ মিনিটের দিকে যাত্রাবাড়ী থানার প্রধান ফটকের সামনে তিনটি ককটেল বিস্ফোরণের শব্দ শোনা যায়।

যাত্রাবাড়ী থানার ডিউটি অফিসার এসআই মো. হাসানুর গণমাধ্যমকে জানান, থানার প্রধান ফটকের সামনে একাধিক বিস্ফোরণের শব্দ শোনা গেছে এবং প্রাথমিকভাবে ককটেল বিস্ফোরণ বলে ধারণা করা হচ্ছে। তদন্ত চলছে।

রাত ৯টা ১০ মিনিটের দিকে মগবাজার চৌরাস্তা জামে মসজিদের পাশে আরও একটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, রাজধানীর বিভিন্ন স্থানে এসব বিস্ফোরণের ঘটনায় জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে এবং ঘটনার প্রকৃত কারণ তদন্ত করা হচ্ছে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

রাজধানীতে একের পর এক ককটেল বিস্ফোরণ, আহত এক রিকশাচালক

আপলোড সময় : ১১:০০:২০ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬