বাংলাদেশে দীর্ঘ ৩৫ বছর পর অনুষ্ঠিত হতে যাচ্ছে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ রাষ্ট্রপতি নির্বাচন। আগামীকাল ২০ আগস্ট অনুষ্ঠিতব্য এ নির্বাচনের জন্য নির্বাচন কমিশন সব ধরনের আইনগত ও প্রাতিষ্ঠানিক প্রস্তুতি সম্পন্ন করেছে।
নির্বাচনে গোপন ব্যালটের সুযোগ থাকছে না। সংসদ সদস্যরা প্রকাশ্যে ‘ওপেন’ ব্যালটে ভোট দেবেন, ফলে কে কোন প্রার্থীকে ভোট দিচ্ছেন তা উপস্থিত সবার কাছে দৃশ্যমান থাকবে। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন বুধবার (১৯ আগস্ট) গণমাধ্যমকে এ তথ্য জানান।
সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন ২৪ জুলাই পদত্যাগ করার পর নতুন রাষ্ট্রপতি নির্বাচনের প্রক্রিয়া শুরু হয়। ১৯৯১ সালের পর প্রথমবারের মতো একাধিক প্রার্থীর মধ্যে রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। নির্বাচন কমিশন ভোটার তালিকা ও তফসিল প্রকাশ করেছে।
নির্বাচনে মোট তিনটি মনোনয়নপত্র জমা পড়েছে, যার মধ্যে ১১ দলীয় ঐক্যের পক্ষে দুটি এবং বর্তমান সরকারি দল বিএনপির পক্ষে একটি মনোনয়ন জমা দেওয়া হয়েছে। ভোটগ্রহণ আগামীকাল দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত হবে।
ভোট গণনার পর ফলাফল ঘোষণা করবেন সিইসি নিজে। ভোটার ও প্রার্থীদের নাম ব্যালট পত্রে স্পষ্ট উল্লেখ থাকায় কে কাকে ভোট দিচ্ছেন তা উপস্থিত সবার কাছে উন্মুক্ত থাকবে। নির্বাচনের পরিবেশ বজায় রাখার দায়িত্ব স্পিকারের, এবং ভোটের দিন নির্বাচনী প্রচারণা চালানো যাবে না।
অনলাইন ডেক্স 






















