ঢাকা ০১:৩৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

চট্টগ্রামে পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ, বকেয়া বেতনের দাবি

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৮:৫২:৫৫ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬
  • ২০৪ Time View

চট্টগ্রামে বকেয়া বেতনের দাবিতে সড়ক অবরোধ করেছেন ইত্যাদি জিন্স নামে এক পোশাক কারখানার শ্রমিকরা। বৃহস্পতিবার (১৯ আগস্ট) সকালে নগরীর আতুরের ডিপো এলাকায় শ্রমিকদের এ অবরোধে যান চলাচল ব্যাহত হয়ে তীব্র যানজটের সৃষ্টি হয়। এতে কর্মস্থলগামী মানুষসহ সাধারণ যাত্রীরা ভোগান্তিতে পড়েন।

শ্রমিকদের অভিযোগ, তাদের বেতন-ভাতা বকেয়া রয়েছে এবং কারখানা কর্তৃপক্ষ তাদের বিভিন্ন ন্যায্য দাবিও পূরণ করছে না। বকেয়া বেতন পরিশোধসহ দাবিগুলো দ্রুত বাস্তবায়নের দাবি জানিয়ে তারা সড়কে অবস্থান নিতে বাধ্য হয়েছেন।

শ্রমিকরা জানান, যদি তাদের দাবি মেনে নিয়ে বকেয়া বেতন পরিশোধ না করা হয়, তবে তারা আরও কঠোর কর্মসূচি ঘোষণা করবেন। অবরোধের খবর পেয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে যান এবং পরিস্থিতি নিয়ন্ত্রণের পাশাপাশি সড়কে যান চলাচল স্বাভাবিক করেন।

ইন্ডাস্ট্রিয়াল পুলিশ চট্টগ্রামের পুলিশ সুপার মাহমুদা বেগম বলেন, বকেয়া বেতন নয়, গার্মেন্টসের মালিকানা বদল হচ্ছে। এ নিয়ে শ্রমিকদের মধ্যে চাকরি নিয়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে, যার ফলে তারা বেতনসহ বিভিন্ন দাবিতে বিক্ষোভ করেন।

পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন এবং উভয় পক্ষের সঙ্গে কথা বলে সমঝোতার চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

রাষ্ট্রপতি নির্বাচনে ওপেন ব্যালটে ভোটগ্রহণ হবে: সিইসি

চট্টগ্রামে পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ, বকেয়া বেতনের দাবি

আপলোড সময় : ০৮:৫২:৫৫ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬