কলকাতার নিউমার্কেট এলাকায় সংঘটিত অগ্নিকাণ্ডের ঘটনায় নিহত বাংলাদেশিদের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনার কথা জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। তিনি আজ বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান।
অগ্নিকাণ্ডে নিহত পাঁচ বাংলাদেশির মধ্যে চারজন একই পরিবারের সদস্য। নিহতদের মধ্যে সাংবাদিক দেবাশীষ দত্ত, তার স্ত্রী আফসানা শারমীন, তাদের ছেলে শর্ণশিষ দত্ত এবং দেবাশীষের শ্বশুর আকরাম আলী রয়েছেন। অপর বাংলাদেশির নাম আহমেদ বাবু, যিনি সাভারের আমিনবাজার বেগুনবাড়ির বাসিন্দা।
শামা ওবায়েদ বলেন, নিহতদের মরদেহ দেশে আনার খরচ সরকার বহন করবে, যদি পরিবার চাইলে। পররাষ্ট্র মন্ত্রণালয় স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে জানায়, এ অগ্নিকাণ্ডে মোট নয়জনের মৃত্যু হয়েছে, যাদের মধ্যে পাঁচজন বাংলাদেশি নাগরিক।
এ ঘটনায় নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। তিনি বলেন, সরকার নিহতদের মরদেহ দ্রুত ফিরিয়ে আনার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।
অনলাইন ডেক্স 






















