ঢাকা ০৩:৪৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

প্রধানমন্ত্রীকে বিএনপির নবনিযুক্ত স্থায়ী কমিটির চার সদস্যের সাক্ষাৎ

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৭:৫৯:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬
  • ২০৮ Time View

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির নবনিযুক্ত চার সদস্য। মঙ্গলবার (১৮ আগস্ট) সন্ধ্যায় সচিবালয়ে প্রধানমন্ত্রীর দপ্তরে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। বিএনপির স্থায়ী কমিটির সদস্য রুহুল কবির রিজভী, আমান উল্লাহ আমান, ফরহাদ হালিম ডোনার ও ইসমাইল জবিহউল্লাহ সাক্ষাতে উপস্থিত ছিলেন। এ সময় দলের স্থায়ী কমিটির সদস্য স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদও উপস্থিত ছিলেন।

এর আগে সকালে, স্থায়ী কমিটির এই চার সদস্য শেরেবাংলা নগরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবরে পুস্পমাল্য অর্পণ করে তাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।

গত ১৫ আগস্ট বিএনপির স্থায়ী কমিটির সদস্য হিসেবে এই চার সদস্যকে মনোনীত করেন দলের চেয়ারম্যান তারেক রহমান। দলের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সাংগঠনিক গতিশীলতা বৃদ্ধির লক্ষ্যে এবং দলীয় সিদ্ধান্ত অনুযায়ী তাদের মনোনীত করা হয়েছে।

২০১৬ সালের ১৯ মার্চ বিএনপির সর্বশেষ জাতীয় কাউন্সিল অনুষ্ঠিত হয়। ওই কাউন্সিলের পর জাতীয় স্থায়ী কমিটি পুনর্গঠন করা হয়। নতুন চার সদস্য যুক্ত হওয়ায় স্থায়ী কমিটির সদস্য সংখ্যা এখন ১৬ জনে দাঁড়িয়েছে।

বিএনপির স্থায়ী কমিটিতে আগে থেকে ১৩ জন সদস্য ছিলেন। তাদের মধ্যে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে রাষ্ট্রপতি পদে দলীয় প্রার্থী করা হয়েছে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

রাষ্ট্রপতি নির্বাচনে ওপেন ব্যালটে ভোটগ্রহণ হবে: সিইসি

প্রধানমন্ত্রীকে বিএনপির নবনিযুক্ত স্থায়ী কমিটির চার সদস্যের সাক্ষাৎ

আপলোড সময় : ০৭:৫৯:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬