ঢাকা ১১:৪০ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

নোবিপ্রবিতে ছাত্রদলের সংঘর্ষ, সাংবাদিকদের হেনস্তার অভিযোগ

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ১২:৫১:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬
  • ২১১ Time View

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) ছাত্রদলের দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনায় পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে দুই সাংবাদিককে শারীরিক লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে। মঙ্গলবার (১৮ আগস্ট) রাত সাড়ে ৩টার দিকে বিশ্ববিদ্যালয়ের বীর মুক্তিযোদ্ধা আবদুল মালেক উকিল হল এবং পকেট গেট সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

হেনস্তার শিকার সাংবাদিকরা হলেন মানবজমিনের নোবিপ্রবি প্রতিনিধি মাহী ছিদ্দীকী সিয়াম এবং প্রতিদিনের সংবাদের নোবিপ্রবি প্রতিনিধি মেহেদী হাসান। অভিযোগ রয়েছে, ছাত্রদল কর্মীরা সাংবাদিকদের মোবাইল ফোনের ভিডিও ফুটেজ মুছে দেয় এবং তাদের শারীরিকভাবে লাঞ্ছিত করে।

জানা যায়, সংঘর্ষের সময় ছাত্রদলের সভাপতি-সাধারণ সম্পাদকপন্থী এবং সিনিয়র সহ-সভাপতি পন্থী নেতাকর্মীদের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। সাংবাদিকরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি ভিডিও করতে গেলে তাদের ওপর হামলা হয়।

মাহী ছিদ্দীকী সিয়াম বলেন, তিনি সংঘর্ষের শব্দ শুনে সেখানে যান এবং ভিডিও ধারণ করতে গেলে হামলার শিকার হন। অন্যদিকে, মেহেদী হাসানও একই ধরনের অভিজ্ঞতার কথা জানান।

এ ঘটনায় সাংবাদিকদের পক্ষ থেকে পেশাগত দায়িত্ব পালনের সময় বাধা ও হেনস্তার অভিযোগ করা হয়েছে। ভুক্তভোগী সাংবাদিকরা ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

নোবিপ্রবি সাংবাদিক সমিতির সভাপতি নাহিদুল ইসলাম বলেন, বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতা করার পরিবেশ তৈরি করতে জোর দাবি জানানো হচ্ছে। বিশ্ববিদ্যালয়ের প্রশাসন এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

রাষ্ট্রপতি নির্বাচনে ওপেন ব্যালটে ভোটগ্রহণ হবে: সিইসি

নোবিপ্রবিতে ছাত্রদলের সংঘর্ষ, সাংবাদিকদের হেনস্তার অভিযোগ

আপলোড সময় : ১২:৫১:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬