ঢাকা ১২:২৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

‘হোম শো ব্রাজিল ২০২৬’ মেলায় বাংলাদেশি পণ্যের প্রদর্শনী

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৬:২০:২৫ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬
  • ২০৯ Time View

দক্ষিণ আমেরিকায় নতুন ক্রেতাদের আকৃষ্ট করতে ও রপ্তানি বাজার সম্প্রসারণের লক্ষ্যে ‘হোম শো ব্রাজিল ২০২৬’ মেলায় অংশগ্রহণ করছে বাংলাদেশ। এই মেলায় বাংলাদেশের গৃহসজ্জা ও জীবনধারাভিত্তিক পণ্যের পরিচিতি বাড়ানোর পাশাপাশি নতুন ক্রেতা ও বাজার তৈরির সুযোগ সৃষ্টি হবে বলে আশা করছেন অংশগ্রহণকারীরা।

বুধবার (১২ আগস্ট) রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানায়, ব্যুরোর আর্থিক সহযোগিতায় এবং বাংলাদেশ দূতাবাস, ব্রাসিলিয়ার ব্যবস্থাপনায় ব্রাজিলের সাও পাওলোর ডিস্ট্রিটো আনেম্বি প্রাঙ্গণে তিন দিনব্যাপী এ মেলা গত মঙ্গলবার শুরু হয়েছে।

মেলার উদ্বোধন মঙ্গলবার (১১ আগস্ট) সকালে অনুষ্ঠিত হয়। উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশ দূতাবাস, ব্রাজিলের কর্মকর্তারা, ব্রাজিলের বিভিন্ন সরকারি দপ্তরের প্রতিনিধিরা, মেলার আয়োজকরা এবং অংশগ্রহণকারী বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

দক্ষিণ আমেরিকার অন্যতম বৃহৎ এ মেলায় বাংলাদেশের ৪টি প্রতিষ্ঠান ৫টি বুথে অংশগ্রহণ করছে। প্রতিষ্ঠানগুলো হলো- জিহান প্লাস্টিক ইন্ডাস্ট্রিজ, মাদার ট্যানারি, রেইনবো জুট এবং ক্লাসিক্যাল হ্যান্ডমেইড প্রোডাক্টস।

এছাড়া, ইপিবি জানায়, প্রদর্শনী উদ্বোধনের পর বাংলাদেশি বুথগুলোতে ক্রেতাদের উপস্থিতি বৃদ্ধি পেয়েছে এবং বেশ কিছু ব্যবসায়িক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। আগ্রহী ক্রেতারা বাংলাদেশের স্টল ঘুরে দেখেন এবং বিভিন্ন পণ্যের গুণগত মানের প্রশংসা করেন।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

২৬ আগস্ট সরকারি ছুটি ঘোষণা

‘হোম শো ব্রাজিল ২০২৬’ মেলায় বাংলাদেশি পণ্যের প্রদর্শনী

আপলোড সময় : ০৬:২০:২৫ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬