ঢাকা ০২:৪৯ পূর্বাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ইরানের বিরুদ্ধে যুদ্ধের জন্য যথেষ্ট গোলাবারুদ রয়েছে যুক্তরাষ্ট্রের: পেন্টাগন

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ১২:০০:১৬ পূর্বাহ্ন, রবিবার, ৯ অগাস্ট ২০২৬
  • ২০৮ Time View

যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তরের এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানিয়েছেন, ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধে প্রয়োজনীয় সামরিক সরঞ্জাম ও গোলাবারুদ পর্যাপ্ত পরিমাণে মজুত রয়েছে।

মার্কিন প্রতিরক্ষা দপ্তরের ডিফেন্স ইনোভেশন ইউনিটের প্রধান উপপরিচালক জ্যারেড কনলি আল জাজিরাকে দেওয়া সাক্ষাৎকারে এ তথ্য জানান। তিনি বলেন, বর্তমান পরিস্থিতি মোকাবিলার জন্য যুক্তরাষ্ট্রের হাতে যথেষ্ট গোলাবারুদ রয়েছে।

কনলি দাবি করেন, যুদ্ধ পরিচালনার জন্য প্রয়োজনীয় সবকিছুই বর্তমানে প্রতিরক্ষা দপ্তরের কাছে রয়েছে। এর আগে কিছু প্রতিবেদনে বলা হয়েছিল, ইরানের সঙ্গে সংঘাতের কারণে যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ আকাশ প্রতিরক্ষা অস্ত্রের মজুত কমে গেছে।

তবে এসব ঘাটতির প্রতিবেদন নাকচ করে কনলি বলেন, ‘বর্তমান দায়িত্ব পালনের জন্য আমাদের পর্যাপ্ত গোলাবারুদ রয়েছে।’ তিনি আরও জানান, যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তরের কাছে যুদ্ধ পরিচালনার জন্য প্রয়োজনীয় সক্ষমতা ও সরঞ্জাম রয়েছে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

‘আদিবাসী’ বনাম ‘ক্ষুদ্র নৃ-গোষ্ঠী’: বিতর্কের পেছনে কি রয়েছে?

ইরানের বিরুদ্ধে যুদ্ধের জন্য যথেষ্ট গোলাবারুদ রয়েছে যুক্তরাষ্ট্রের: পেন্টাগন

আপলোড সময় : ১২:০০:১৬ পূর্বাহ্ন, রবিবার, ৯ অগাস্ট ২০২৬