ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, দেশের সর্বোচ্চ নেতৃত্ব যে সিদ্ধান্তই নিক, জনগণ ‘শেষ পর্যন্ত’ সেই সিদ্ধান্তের পাশে থাকবে। তিনি এ মন্তব্য করেছেন ইরানের বার্তা সংস্থা ফারসের বরাত দিয়ে।
পেজেশকিয়ান জানান, যুদ্ধের বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে যুদ্ধের কমান্ডাররা সাধারণ মানুষের চেয়ে বেশি জানেন। তারা নিজেদের সক্ষমতা সম্পর্কে অবগত এবং পরিস্থিতি বিবেচনা করে সিদ্ধান্ত নেন।
তিনি বলেন, নেতৃত্ব যে সিদ্ধান্তই নিক, জনগণ তার সঙ্গে থাকবে এবং প্রয়োজনে মৃত্যুর আগ পর্যন্ত লড়াই চালিয়ে যাওয়ার কথাও উল্লেখ করেন।
পেজেশকিয়ান আরও জানান, যুদ্ধ বা প্রতিরোধে অংশ নিতে তিনি ভয় পান না এবং এ ধরনের পরিস্থিতিতে নিজেদের ঝুঁকির মধ্যে ফেলেন।
এ বক্তব্য এমন সময়ে এসেছে, যখন ইরানের নেতৃত্বের সিদ্ধান্ত এবং আঞ্চলিক সংঘাতের পরিস্থিতি নিয়ে উত্তেজনা অব্যাহত রয়েছে।
অনলাইন ডেক্স 






















