ঢাকা ০৭:০৯ অপরাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

বাগেরহাটে সেপটিক ট্যাংকের দেয়াল ধসে শ্রমিক নিহত

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৪:১০:২৪ অপরাহ্ন, শনিবার, ১ অগাস্ট ২০২৬
  • ২০৩ Time View

বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলায় নির্মাণাধীন সেপটিক ট্যাংকের দেয়াল ধসে আতিয়ার রহমান (৪০) নামের এক নির্মাণ শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন নয়ন নামের আরও একজন।

শনিবার (১ আগস্ট) দুপুরে নিশানবাড়িয়া ইউনিয়নের গুলিশাখালী বাজারসংলগ্ন গুলিশাখালী ফাজিল মাদ্রাসা প্রঙ্গণে এ দুর্ঘটনা ঘটে। নিহত আতিয়ার রহমান যশোরের আগরাইল গ্রামের বদরুল আলমের ছেলে।

মোরেলগঞ্জ থানার ওসি মো. মাহমুদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, নির্মাণকাজ চলাকালে হঠাৎ দেয়াল ধসে পড়ে। এ সময় সেখানে কর্মরত শ্রমিক আতিয়ার রহমান ও নয়ন দেয়ালের নিচে চাপা পড়েন।

খবর পেয়ে স্থানীয় লোকজনের পাশাপাশি মোরেলগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি দল উদ্ধার অভিযান শুরু করে। প্রায় এক ঘণ্টার অভিযান শেষে আতিয়ার রহমানের মরদেহ উদ্ধার করা হয়। আহত নয়নকে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।

মোরেলগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের টিম লিডার মো. গোলাম ফারুক জানান, ট্রিপল নাইন (৯৯৯)-এ খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে। প্রচণ্ড বৃষ্টি ও ঘটনাস্থলে মানুষের ভিড়ের কারণে উদ্ধার অভিযান কিছুটা ব্যাহত হয়।

মোরেলগঞ্জ থানার ওসি মো. মাহমুদুর রহমান বলেন, মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ব্যাপারে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

বাংলাদেশসহ ৫০ দেশের নাগরিকদের জন্য মার্কিন ভিসায় নতুন নিয়ম কার্যকর হচ্ছে

বাগেরহাটে সেপটিক ট্যাংকের দেয়াল ধসে শ্রমিক নিহত

আপলোড সময় : ০৪:১০:২৪ অপরাহ্ন, শনিবার, ১ অগাস্ট ২০২৬