ঢাকা ০৩:১৯ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬, ২৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

আগামী জুনের মধ্যে ৪১ লাখ পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়ার ঘোষণা প্রধানমন্ত্রীর

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ১২:৩৪:১০ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬
  • ২০৫ Time View

আগামী জুনের মধ্যে সারা দেশে ৪১ লাখ পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়ার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি সোমবার (১৩ জুলাই) বরিশালের গৌরনদীতে ফ্যামিলি কার্ডের উপকারভোগীদের সঙ্গে মতবিনিময় সভায় এ তথ্য জানান।

প্রধানমন্ত্রী বলেন, ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে এই প্রকল্পের জন্য বরাদ্দ রাখা হয়েছে। তিনি উল্লেখ করেন, নির্বাচনের আগে বিএনপি সরকার গঠন করলে সারা দেশে ৪ কোটি পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, যা এখন বাস্তবায়নের পথে রয়েছে।

তিনি জানান, দেশের প্রত্যেক উপজেলায় ৭০০০ পরিবারের নারী সদস্যরা ফ্যামিলি কার্ড পাবেন এবং আগামী পাঁচ বছরে ক্রমান্বয়ে চার কোটি পরিবারের নারী সদস্যরা ফ্যামিলি কার্ড পেয়ে যাবেন।

প্রধানমন্ত্রী আরও বলেন, বিএনপির পাশে জনগণ থাকলে তারা দেশের স্বার্থে কাজ করতে সক্ষম হবে। তিনি বেগম খালেদা জিয়ার উদ্যোগের কথা উল্লেখ করে জানান, বর্তমান সরকার নারীদের শিক্ষা ফ্রি করার পরিকল্পনা নিয়েছে এবং মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি দেওয়ার কথাও বলেন।

এর আগে প্রধানমন্ত্রী বরিশালের গৌরনদী উপজেলার বাটাজোর ইউনিয়নে নতুন খনন করা সরিকল খালের পাশে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া পরিদর্শন

আগামী জুনের মধ্যে ৪১ লাখ পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়ার ঘোষণা প্রধানমন্ত্রীর

আপলোড সময় : ১২:৩৪:১০ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬