ঢাকা ০৩:১২ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬, ২৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

কাতারের সাবেক আমির শেখ হামাদ বিন খলিফা আল থানির মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক প্রকাশ

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ১২:১৮:৫১ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬
  • ২০৬ Time View

প্রধানমন্ত্রী তারেক রহমান কাতারের সাবেক আমির শেখ হামাদ বিন খলিফা আল থানির মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। রোববার কাতারের বর্তমান আমির শেখ তামিম বিন হামাদ আল থানিকে লেখা এক চিঠিতে তিনি এ শোক প্রকাশ করেন।

শোকবার্তায় প্রধানমন্ত্রী বলেন, শেখ হামাদ বিন খলিফা আল থানির মৃত্যু সংবাদে তিনি গভীরভাবে শোকাহত। তিনি বাংলাদেশ সরকার ও জনগণের পক্ষ থেকে কাতারের রাজপরিবার, সরকার এবং জনগণের প্রতি আন্তরিক সমবেদনা জানান।

তারেক রহমান বলেন, শেখ হামাদ বিন খলিফা আল থানি ছিলেন একজন দূরদর্শী রাষ্ট্রনায়ক। তার নেতৃত্বে কাতার একটি আধুনিক ও সমৃদ্ধ রাষ্ট্রে পরিণত হয়েছে। আঞ্চলিক শান্তি, অর্থনৈতিক উন্নয়ন এবং আন্তর্জাতিক সহযোগিতায় তার অবদান স্মরণীয়।

প্রধানমন্ত্রী উল্লেখ করেন, বাংলাদেশ কাতারের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ককে অত্যন্ত মূল্যায়ন করে, যা বহু দশক ধরে লালিত হয়ে আসছে। তিনি গভীর শোকের মুহূর্তে কাতারের জনগণের জন্য প্রার্থনা করেন।

তিনি সর্বশক্তিমান আল্লাহর কাছে প্রার্থনা করেন, যেন মরহুমের আত্মাকে জান্নাতুল ফেরদৌস দান করেন এবং শোকসন্তপ্ত রাজপরিবারের সদস্যদের ধৈর্য ও শক্তি প্রদান করেন।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া পরিদর্শন

কাতারের সাবেক আমির শেখ হামাদ বিন খলিফা আল থানির মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক প্রকাশ

আপলোড সময় : ১২:১৮:৫১ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬