ঢাকা ০২:৩৮ পূর্বাহ্ন, বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

অবিশ্বাস্য প্রত্যাবর্তনে মিশরকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ১২:১৪:৫০ পূর্বাহ্ন, বুধবার, ৮ জুলাই ২০২৬
  • ২০৪ Time View

ম্যাচের ৭৯ মিনিট পর্যন্ত ২-০ গোলে পিছিয়ে থাকা আর্জেন্টিনা অবিশ্বাস্য প্রত্যাবর্তন করে মিশরকে ৩-২ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে। এই জয়ের মাধ্যমে লিওনেল স্কালোনির শিষ্যরা পরবর্তী পর্বে পৌঁছেছে।

ম্যাচের শুরুতে আর্জেন্টিনা এলোমেলো খেলতে থাকে এবং ১৫ মিনিটে মিশরের ইয়াসের ইব্রাহিমের হেডে প্রথম গোলটি খেয়ে যায়। এরপর ১৯ মিনিটে আর্জেন্টিনা পেনাল্টি পায়, কিন্তু অধিনায়ক মেসির শট মিসরীয় গোলকিপার মোস্তফা শোবের রুখে দেন।

ম্যাচের ২৮ মিনিটে ম্যাক আলিস্টারের হেডও রুখে দেন শোবের। ৩৯ মিনিটে আলভারেজের শটও গোলের মুখে পৌঁছাতে পারেনি। বিরতির আগে আর্জেন্টিনা ১-০ গোলে পিছিয়ে ছিল।

৬৭ মিনিটে মিশরের মোস্তাফা জিকো দ্বিতীয় গোল করে দলের লিড দ্বিগুণ করেন। তবে ৭৯ মিনিটে আর্জেন্টিনা লিওনেল মেসির ক্রস থেকে ক্রিশ্চিয়ান রোমেরোর হেডে প্রথম গোলটি করে। ৮৩ মিনিটে মেসি গোল করে সমতা আনেন।

যোগ করা সময়ে এনজো ফার্নান্দেজ কাউন্টার অ্যাটাক থেকে আর্জেন্টিনাকে লিড এনে দেন। শেষ পর্যন্ত আর কোনো গোল না হলে জয় নিয়ে মাঠ ছাড়ে আলবিসেলেস্তেরা।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

ফ্যাসিস্ট সরকারের সহায়তাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার পরিকল্পনা: জনপ্রশাসন প্রতিমন্ত্রী

অবিশ্বাস্য প্রত্যাবর্তনে মিশরকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা

আপলোড সময় : ১২:১৪:৫০ পূর্বাহ্ন, বুধবার, ৮ জুলাই ২০২৬